অযথাই ভয়
২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।
আপনি কি কখনো ভূত দেখেছেন?
খুব দেখেছি মশাই, তাহলে শুনুন-
সে কথা মনে হলে আজও গায়ে কাটা দেয়।
পাশের গ্রামে সেবার পূজোর সময় যাত্রাপালা হয়েছিল।
খুব নামকরা দল। পালা শেষ হতে-হতে রাত দুটো;
তিনজন মিলে ফিরছিলাম। পথ একেবারে সুনসান।
সাথের দুজন বটতলার কাছে এসে অন্য দিকে চলে গেল।
আমি একা। তালুকদার বাড়ির পুকুরের ধার বরাবর রাস্তা দিয়ে হাটছি।
চারপাশে নানান রকম গাছপালা। সুন্দর জোছনা রাত।
তবে এ জায়গাতে দিনের বেলাও খুব বেশি লোক চলাচল করে না,
আপন মনে গুনগুন করে গান গাইতে গাইতে আমি হাটছিলাম।
হঠাৎ সামনে দেখি একটা লোক নিচু হয়ে কি যেন খুঁজছেন।
আমি সামনে গিয়ে বললাম- কে ওখানে? কেউ জবাব দিল না।
বললাম, কিছু হারিয়ে থাকলে তো আর এই অন্ধকারে খুঁজে পাবেন না।
এখন বাড়ি চলে যান, সকালে এসে খুঁজবেন।
তখন লোকটা সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকালো।
বিড়বিড় করে যেন কি বলছে। খুব ভয় পেলাম। হাত পা শক্ত হয়ে গেল।
নড়াচড়া করতে পারছিলাম না। মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাবো।
ঠিক তখন ভূতটা বাতাসে মিলিয়ে গেল।
আল্লাহ আল্লাহ করতে করতে-
আর ঠকঠক করে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে আসি।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন