somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ফেব্রুয়ারীর একমাস

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বইমেলা প্রায় শেষের দিকে।
ফেব্রুয়ারীর এই এক মাস ফেসবুকে শুধু বইমেলা নিয়ে লাখ লাখ স্ট্যাটাস এসেছে। লাখ লাখ ছবি এসেছে। বইমেলায় না গিয়েও আমি মেলার সব রকম খোঁজ খবর জানি। আগে রেজা ঘটক ভাই বইমেলা নিয়ে প্রতিদিন সামুতে লিখতেন। এখন ঘটক বই সিনেমা নিয়ে ব্যস্ত। তবে 'সাধু' ভাই বইমেলা নিয়ে নিয়মিত লিখছেন ব্লগে। উনার সমস্যা হলো- উনি পাবলিকের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন না। তাই মন্তব্যের অপশন বন্ধ করে রেখেছেন। যাইহোক, ফেসবুকে কতিপয় লেখকের ছ্যাবলামি দেখে আমি অবাক! লেখকরা ছ্যাবলামি করলে আমার মেজাজ খুব খারাপ হয়। কারন, আমি লেখকদের অনন্য উচ্চতায় রাখি। ফেসবুক থেকে আমি কিছু স্ট্যাটাস সংগ্রহ করছি। সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।

১। অমুক স্টলে থাকবো বিকাল ৪ টা থেকে রাত ৮ পর্যন্ত। প্রিয় পাঠক আসুন। অটোগ্রাফ দিবো। সেলফিও হবে।
২। প্রকাশক চাপ দিচ্ছেন স্টলে বসার জন্য, পাঠকরা আমাকে না পেয়ে বই কিনছেন না।
৩। যারা ইনবক্সে জানতে চেয়েছেন, কবে বই মেলায় আসবো? তাদের বলছি- আগামীকাল অমুক স্টলে থাকব।
৪। মেলার ৭ম দিনের মধ্যে প্রথম মুদ্রণ শেষ। যারা আমার বইটি কিনতে এসে ফেরত গেছেন তাদের বলছি আজ দ্বিতীয় মুদ্রণ মেলায় এসেছে। উল্লেখ্য প্রথম বার এক হাজার কপি ছাপানো হয়েছিলো।
৫। লেখক বলছি মঞ্চে থাকবো বিকাল ৪ টায়। কথা বলব, আমার উপন্যাস নিয়ে।
৬। বইমেলা নিয়ে কথা বলব, অমুক টিভিতে। দেখার জন্য সবাইকে আমন্ত্রন জানাচ্ছি।
৭। জনৈক লেখক একটা ছবি পোষ্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে একলোক একটা বই বুকে জড়িয়ে ধরে আছেন। তার চোখে পানি। তার বই পড়ে পাঠক ভেউ ভেউ করে কাদছেন।

আমার ওস্তাদ চাঁদগাজী/সোনাগাজী সব সময় সঠিক ও ন্যায্য কথা বলে থাকেন।
উনি বলেছেন, ''যে সমস্ত কবি সাহিত্যিকদের সৃজনশীল ক্ষমতা নেই, তারা লতাপাতর মতো জড়ায়ে থাকে। যোগ্যতাহীনরা কি লিখছে, কি বলছে, তারা নিজেরাও জানে না। যারা জ্ঞানী বা প্রজ্ঞাবান তাঁরা সব ধরণের বই পড়ে বুঝতে পারেন। কম জ্ঞানীরা বইয়ের অনেক কিছুই বুঝেন না''। ওস্তাদ সব সময় আমার মনের কথা গুলো বলে দেন।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৪
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×