somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

অধঃপতন

০৬ ই মার্চ, ২০২৪ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কোথাও একটা ভালো মানুষ দেখি না।
স্বচ্ছ পবিত্র মানুষ। চারিদিকে ঠক, প্রতারক, বদমাশ, অযোগ্য অদক্ষ, হিংসুটে আর লোভী মানুষ। অথচ মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব। মানুষ হবে সহজ সরল সুন্দর। তার জীবনযাপন হবে সহজ সরল সুন্দর। প্রতিটা মানুষের মধ্যে নানান রকম জটিলতা কুটিলতা ভরা। সব মানুষের মধ্যে একটা মুখোশ। এখন মানুষের মধ্যে ভালোবাসা কম, বদমাইশী বেশি।

বর্তমান যুগটা হচ্ছে অবিশ্বাসের যুগ।
এই যুগে কেউ কাউকে বিশ্বাস করে না। বন্ধু বন্ধুকে বিশ্বাস করে না। ভাই ভাইকে বিশ্বাস করে না। স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। এমনকি বাবা মা পর্যন্ত তার ছেলেমেয়ে কে বিশ্বাস করে না। আমরা বসবাস করছি এক অবিশ্বাসের যুগে। এমন কেন হবে? দেশ সমাজ সবকিছু বদলে যাচ্ছে আর অধঃপতন হচ্ছে মানুষের। দেশের বেশির ভাগ মানুষ দরিদ্র। তারা শুধু কোনো রকমে বেচে থাকতে পারলেই খুশি। দরিদ্র দেশের মানুষেরা সুখী হতে পারে না।

মানুষ গুলো সব আত্মকেন্দ্রিক হয়ে গেছে।
সবাই চায় আমার পরিবার ভালো থাকুক, বাকি সব জাহান্নামে যাক। দেশের মানুষ গুলো ৯০ এর পর থেকে অমানবিক হতে শুরু করেছে। আর এখন নিষ্ঠুরতার শেষ সীমানায় এসে পৌছেছে। কারো জন্য কারো কোনো মায়া নেই। একজন দায়িত্বশীল পিতা ঘর থেকে বের হলেই অমানবিক হয়ে উঠেন। একজন মমতাময়ী মা নিজের পরিবারের বাইরে নিষ্ঠুর হয়ে উঠেন। মানুষকে আসল শায়েস্তা করতে পারে প্রকৃতি। প্রকৃতি সময় মতো তার সমস্ত হিসাব কিতাব বুঝে নেয়।

আমি সব মানুষকে বিশ্বাস করি। বাড়িয়ে দেই বন্ধুর হাত।
কারো মুখে আমি পাপ দেখি না। আমি জানি মানুষ মূলত দুখী। যতই দুখ কষ্ট আড়ালে রাখুক। মিথ্যা অভিনয় করুক। মানুষের দুখকষ্ট, হাহাকার, হতাশা গুলো আমি ঠিক টের পাই। এই সমাজের মানুষ গুলো- কেউ ভাতে দুখী, কেউ কাপড়ে, কেউ প্রেম ভালোবাসায় দুখী। কেউ স্বামী নিয়ে দুখী, কেউ স্ত্রী নিয়ে। কেউ সন্তান নিয়ে দুখী। কেউ দারিদ্রতা নিয়ে দুখী। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলেই, মানুষ চাটুকারিতা করছে, দালালি করছে।

বটগাছের নিচে দাড়ালে বটগাছের ছায়া পড়ে।
তেমনি রাজনীতিবিদদের সিদ্ধান্ত গুলো দেশের প্রতিটা মানুষের উপর পড়ে। মূলত সরকারের কর্মকান্ডের জন্য মানুষের আজ এই অধঃপতন। এই অমানবিকতা। এই দূর্নীতি। এই জটিলতা কুটিলতা। দেশের কোনো মানুষ ভালো নেই। যে দরিদ্র সেও ভালো নেই। যে ধনী সেও ভালো নেই। পদ্মাসেতু, মেট্রোরেল, বড় বড় রাস্তা, বড় বড় বিল্ডিং, সমুদ্র অথবা পাহাড় কোনো কিছুই মানুষকে ভালো রাখতে পারছে না। মন্দ, অসৎ মানুষ গুলো শেষমেষ ধর্মে এসে আশ্রয় নেই। দাড়ি রাখে, নামাজ পড়ে, হজ্ব করে। কথায় কথায় মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। ধার্মিক সেজে লাভ কি? তোমাদের রক্তই তো দুষিত।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২৪ রাত ১২:১৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×