somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ফারাজার তোলা ছবি

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার কন্যা ফারাজা।
তার বয়স এখনও পাঁচ হয়নি। সে দারুন বুদ্ধিমতি, মানবিক এবং বড় মনের অধিকারী। সন্ধ্যায় বাসায় ফেরার পর আমি এক কাপ চা খাই। তারপর বই পড়ি অথবা টিভি দেখি। তখন ফারাজা এসে আমার মোবাইল নেয়। সে আমার মোবাইল লক খুলতে পারে। আমার মোবাইল সব সময় লক থাকে। ফারাজা লক খুলতে পারে। আমার পাসওয়ার্ড কিভাবে জানলো কে জানে! যাইহোক, ফারাজা মোবাইল নিয়ে ছবি তোলে। হাতের কাছে যা পায় সব কিছুর ছবি তোলে। দারুন আগ্রহ নিয়ে ছবি তোলে। শত শত ছবি তোলে। আমি কিছু বলি না। অবসর সময়ে মোবাইল হাতে নিয়ে দেখি মোবাইল ভরতি ছবি। সব ফারাজার তোলা। ছবির ফ্রেমিং, লাইট, এক্সপোজ, কম্পোজ কিছুই ঠিক নেই। অবশ্য ফারাজার এগুলো বুঝার কথাও না। আমি আগ্রহ নিয়ে কন্যার তোলা ছবি দেখি। এবং মুগ্ধ হই। আমার জায়গায় অন্য কোনো বাপ হলেও মুগ্ধ হতো। বাবা মা ছেলেমেয়েদের যা দেখে তা দেখেই মুগ্ধ হয়! আমার চেয়ে বেশি মুগ্ধ হয় সুরভি। খেতে বসে ফারাজা আমার প্লেটে ভাত তরকারি বেড়ে দেয়। সেটা দেখে সুরভি মুগ্ধ! কিন্তু আমি বিরক্ত হই। কারন ভাত, মাছ, ভাজি, ডাল, ভর্তা সব একসাথে আমি খেতে পারি না।


একসময় আমি ফোটোগ্রাফী করতাম। পত্রিকা অফিসে দীর্ঘদিন কাজ করেছি। সারাদিন ক্যামেরা কাঁধে নিয়ে ঘুরে বেড়াতাম। ফারাজা সেসব জানে না। কমপক্ষে পাঁচ লাখ ছবি আমি তুলেছি। এখন পাঁচ শ' ছবিও আমার কাছে নেই। কোনো কিছু জমিয়ে রাখার অভ্যাস আমার নাই।


আমি সব সময় নাইকন ক্যামেরা ব্যবহার করেছি। ক্যানন আমার ভালো লাগে না। ঘরে আমার এখনও নাইকন ক্যামেরা আছে। গত সাত বছর ক্যামেরা ধরেও দেখি নাই। মনে হয় নষ্ট হয়ে গেছে। নষ্ট না হলেও ছত্রাক জমেছে নিশ্চয়ই লেন্সে। আমি নতুন আরেকটা ক্যামেরা নিবো। তারপর নতুন করে ছবি তোলা শুরু করবো।


কন্যা বড় হলে তাকে আমি ছবি তোলা শিখাবো। কন্যাকে আমি তিনটা বিষয় শিখাবো। এক, কিভাবে ক্যামেরা ধরতে হয়। দুই, ফেমিং এবং লাইট। তিন, হচ্ছে- ছবিটা তোলার আগে, কেমন ছবি তুমি তুলতে চাও সেটা মনের চোখ দিয়ে আগে দেখে নাও। কেউ যদি মনে প্রানে চায়- আমি ভালো ছবি তুলবো। তাহবলেই সম্ভব ভালো ছবি তোলা।


ছোটবেলা থেকেই ক্যামেরা বিষয়টা আমার কাছে বড় অদ্ভুত লাগে। একসময় রিল ক্যামেরা ছিলো। ৩২ টা ছবি তোলা যেতো। প্রিন্ট করার আগে বুঝা যেতো না কেমন ছবি তুলেছি। তখন আমার বয়স ১১ বছর আব্বা একটা কোডাক কোম্পানির ক্যামেরা এনে দেয়। সেসময় আমি প্রচুর ছবি তুলেছি।


একসময় আমি প্রতি বছর ইদের দিন স্টুডিওতে গিয়ে ছবি তুলতাম। এখন তো ছবি তোলা ডালভাত হয়ে গেছে। সবার হাতে হাতে ক্যামেরা। নবীজির আমলে ক্যামেরা থাকলে ভালো হতো। নবীজির জন্মের বহু বছর আগে এরিস্টটলের জন্ম হয়েছে। এরিস্টলের ছবি আছে কিন্তু নবীজির ছবি নেই। কেন নেই? নবীজির ছবি থাকলে সমস্যা কি হতো?


ফারাজা আর একটু বড় হলেই তাকে নিয়ে বের হবো। বলব, তোমার যা ভালো লাগে, ছবি তোলো। বাঁকা হোক, ত্যাড়া হোক- কোনো সমস্যা নাই। তুমি শুধু ক্লিক করে যাও। ছবি গুলো কম্পিউটারে নামিয়ে তারপর ছবিতে কি কি সমস্যা আছে, সেটা খুঁজে বের করবো।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৫
১১টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।

লিখেছেন রাবব১৯৭১, ১৫ ই জুন, ২০২৬ রাত ৮:৪৯

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
=======================================
অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটি নামের ব্রিটেনের কিছু প্রবাসী বাংলাদেশিদের ছোট সংগঠন থেকে দাওয়াত দেওয়া হয়েছে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাকাজার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

×