somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রুডইয়ার্ড কিপলিং (Rudyard Kipling)

০৩ রা জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কবিতার নাম- 'হোয়াইট ম্যানস বার্ডেন' (The White Man's Burden)।
কবিতাটি লিখেছেন- রুডইয়ার্ড কিপলিং। বেশ জনপ্রিয় কবির জনপ্রিয় কবিতা। কবিতাটি ১৮৯৯ সালে প্রকাশিত হয়। এই কবি ভারতে জন্ম গ্রহন করেন। তার কিশোরকাল ভারতেই কাটে। কবি কিপলিং বাচ্চাদের জন্য লিখতেন। কবি ১৯০৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ১৮৯৪ সালে প্রকাশিত তার বিখ্যাত ফিকশনধর্মী বই 'দ্য জাঙ্গল বুক' নিয়ে অসংখ্য চলচ্চিত্র ও কার্টুন সিরিয়াল তৈরি হয়েছে। কিপলিং প্রথম ব্রিটিশ ব্যক্তি হিসেবে সাহিত্যে পুলিৎজার পুরস্কার পান। ১৮৮৬ সালে তাঁর লেখা প্রথম কবিতার বই 'ডিপার্টমেন্টাল ডিটিস' (Departmental Ditties) প্রকাশিত হয়।

রুডইয়ার্ড একটা হ্রদের নাম।
রুডইয়ার্ড কিপলিং এর বাবা মায়ের এই হ্রদ অনেক ভালো লেগে যায়। তাদের বাসার কাছেই এই হ্রদ। এজন্য তারা তাদের ছেলের নামের শুরুতে এই হ্রদের নাম (রুডইয়ার্ড) বসিয়ে দেন। রুডইয়ার্ডের বাবা জন লকউড কিপলিং জে জে আর্ট কলেজের অধ্যক্ষ ছিলেন। রুডইয়ার্ডের প্রথম উপন্যাস 'দ্যা লাইট দ্যাট ফেইল্ড' তেমন সফলতা পায়নি। ১৯৩৬ সালের ১৮ জানুয়ারি ৭০ বছর বয়সে রুডইয়ার্ড কিপলিংয়ের মৃত্যু হয়। যে পাখি আকাশে উড়বে, তার ডানা ঝাপটানো দেখলেই বুঝা যায়।

১৯০১ সালে রুডইয়ার্ড প্রকাশ করেন উপন্যাস 'কিম'।
'কিম' অনেক সমালোচকের মতে তার শ্রেষ্ঠ উপন্যাস। উপন্যাসে তিনি বলছেন, এক অনাথ আইরিশ ছেলের কথা, যে লাহোরের রাস্তায় বড় হয়েছিল। তার বাবার আর্মি রেজিমেন্টের খরচে সে পড়াশোনা শেখে। কীভাবে সে 'দ্য গ্রেট গেম', ভারতের সীমানায় গ্রেট ব্রিটেন আর রাশিয়ার মধ্যে হওয়া গুপ্তচরবৃত্তির স্নায়ুযুদ্ধে নিজেকে জড়িয়ে ফেলে তা দেখিয়েছেন। কিপলিং চিরনিদ্রায় শায়িত আছেন ওয়েস্টমিনস্টার অ্যাবের পোয়েট কর্নারে; টমাস হার্ডি এবং চার্লস ডিকেন্সের পাশে।

১৮৯৯ সালে তিনি 'দ্য হোয়াইট ম্যান'স বারডেন' কবিতায়-
ধারালো এবং কুৎসিত জাতিবিদ্বেষী মনোভাব ছড়িয়ে দিয়েছিলেন, লিখেছিলেন 'অর্ধেক শয়তান আর অর্ধেক মানবসন্তান' -এর কথা। অগাধ বিশ্বাস দেখিয়েছিলেন সাম্রাজ্যবাদের ওপর। ইংরেজি সাহিত্য রচনা করেননি বরং ইংরেজিতে বিশ্বসাহিত্য লিখেছেন। তাই তার লেখা বিশ্বসাহিত্যের এক অমূল্য সম্পদ। এই কবিতার কয়েকটি লাইন এই রকমঃ 'Take up the White Man's burden/ Send forth the best ye breed/ Go bind your sons to exile/ To serve your captives' need'।

রুডইয়ার্ড এর 'যদি' কবিতাটি আমার পছন্দের। এই কবিতার কয়েকটি লাইন এই রকমঃ

'যদি শত্রু অথবা প্রিয় বন্ধুরও কষ্ট মনে না রাখো
যদি সমাজের সবাইকে তুমি সমতার চোখে দেখো,
যদি জীবন থেকে এক মুহূর্তও অচপয় না হয়
ষাট-সেকেন্ডে পৌঁছাতে পারো এক মিনিটের পথ।
পুরো পৃথিবী তখন-ই তোমার হাতের মুঠোয় ফুটবে
প্রিয় সন্তান-তুমিও প্রকৃত মানুষ হয়ে উঠবে।


তথ্যসুত্রঃ আনন্দবাজার পত্রিকা এবং উইকিপিডিয়া।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ; এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পিতা তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা

লিখেছেন ইসিয়াক, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩৬


কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে  মুক্ত হলো স্বদেশ?

কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত  তারা?

কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

×