উপন্যাস, চলচ্চিত্র, নাটক সবখানেই এক ধরণের দর্শন দেখেছি... মানুষ যত খারাপই হক না কেন তাদের মধ্যে মানবতা বোধ জাগ্রত হয়। সত্য আর সঠিক মানুষের প্রতি সবাই এক ধরণের দুর্বলতা পোষণ করে। বাস্তব জীবনে এর প্রয়োগ তো দেখিনা। আমার অবশ্য বাস্তব অভিজ্ঞতা খুবই কম। যতটুকু দেখলাম সেখানে মানুষ গুলো কেমন যেন অন্যরকম। সত্যকে সত্য বলা, কাউকে না ঠকানো, অন্যের পিছনে লেগে না থাকা, কাজে মনোযোগ দেওয়া, অযথা কাউকে বিপদে না ফেলা, ভালোবাসার মানুষের বিশ্বাস অটুট রাখা। কথাগুলো সবাই জানে কিন্তু মেনে চলার মানুষ দেখি না। আমাকে আঁতেল ভাবার কিছু নেই। আমি এইগুলো মেনে চলতে যেয়েই বরং বিপদে পড়ছি। স্রোতে গা ভাসান নিয়ে চিন্তা করিনা কখনো। কিন্তু চারপাশটা কেমন যেন। আমি ছোটবেলা থেকেই বড় হয়েছি আলাদা ভাবে। তাই বুঝিনা অনেক কিছু। মাঝে মাঝে মনে হয় সমস্যা কি আমার না আমার চারপাশের সবার??? আমি মহামানব বা এমন ধরণের কিছু না। সব সময় সব বয়সেই আমি আমার চারপাশ থেকে নিজেকে কেমন যেন আলাদা করে পেয়েছি। ছোট বেলায় বুঝিনি কিন্তু এখন বুঝছি আমি কেমন যেন। সবার যেটাতে আগ্রহ আমার সেটাতে নাই। ঘৃণা করি যেসব কাজ সেগুলো করিনা দেখে অনেকেই বোকা ভেবে কৌতুক করে তাকিয়েছে আমি বুঝেছি সবই কিন্তু পরিবর্তিত হয়ে যাই নি। ভেবেছি একদিন তাদের মাঝেও জাগ্রত হবে বোধ। সেদিন ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হয়না, বরং কিছু অতিমাত্রার মানুষের হিংসার শিকার হয়ে বিপদে পড়ি বারবার। আমি খুবই সাধারণ মানুষ, স্বপ্ন দেখা মানুষ... কিন্তু সমস্যা কার আমার না সবার......????
আলোচিত ব্লগ
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো
কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।