নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গতকাল রোববার গভীর রাতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। উপজেলার লাথুরিয়ায় ঢাকা-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নাটোরের বনপাড়া হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত আড়াইটার দিকে মহাসড়কের লাথুরিয়ায় ঢাকাগামী উত্তরা পরিবহন বাসের সঙ্গে বনপাড়ামুখী আলুভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী মারা যায়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র শাহাদত হোসেন। বাকি চারজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় ট্রাকের চালক, তাঁর সহকারী ও বাসের যাত্রীসহ ১৫ জন আহত হয়। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, চারটি লাশের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের লাশ বনপাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। সূএঃপ্রথম আলো
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন