উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
১৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আজ রোববার সকালে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়ার বোয়ালিয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন উল্লাপাড়া উপজেলার চকচৌবিলা গ্রামের জয়দেব হালদার (৪০), বড়হর গ্রামের রঞ্জিত হলদার (৫৫) ও হাফিজুল ইসলাম (২৮)। উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ জানান, ভ্যানে করে মাছ নিয়ে চারজন আজ সকালে সিরাজগঞ্জ রোড থেকে উল্লাপাড়া যাচ্ছিলেন। এ সময় মালবাহী একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী জয়দেব হালদারের মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার পথে রঞ্জিত হালদার ও হাফিজুল ইসলাম মারা যান। বর্তমানে আহত অবস্থায় ভ্যানের আরেক যাত্রীকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
সূএঃ-
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন