ভারতীয় টিভি চ্যানেল জি বাংলাকে উকিল নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন। জি বাংলায় প্রতি সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় প্রচারিত হচ্ছে সিরিয়াল ‘কেয়া পাতার নৌকো’। সিরিয়ালটির প্রমোতে প্রচার করা হচ্ছে শাওনের ‘না মানুষী বনে’ অ্যালবামে গাওয়া ‘লীলাবালি লীলাবালি’ গানটি। কিন্তু গানটি ব্যবহারের জন্য শাওনের সঙ্গে কোনোরূপ আলোচনা কিংবা অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি চ্যানেলটি। এমনকি চ্যানেল কর্তৃপক্ষ অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের সঙ্গেও কোনো আলোচনা করেনি বলে জানা গেছে। আর তাই খুব শিগগিরই জি বাংলাকে উকিল নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন শাওন। নোটিশের উপযুক্ত জবাব না পেলে মামলা করবেন বলেও জানান তিনি। শাওন বলেন, ‘আমি নিজেও জানতাম না, আমার গান কোনো অনুমতি ছাড়াই তারা ব্যবহার করছে। সাত দিন হলো বিষয়টি আমি জানতে পারি। আমার গাওয়া গান ব্যবহার করা হচ্ছে অথচ আমি এর কিছুই জানি না। প্রতিবেশী একটি দেশ হিসেবে তাদের কাছে তো কিছুটা সৌজন্যতাবোধ আশা করতেই পারি। ওদের এমন আচরণে বেশ অবাক হয়েছি। বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ বিষয়ে যথাযথ জবাব চেয়েই শিগগিরই আমি উকিল নোটিশ পাঠাব। যদি প্রত্যাশিত জবাব না পাই, তাহলে মামলা করতে বাধ্য হব।’ শাওন আরও জানান, গানের প্রমোটি দিনে না হলেও ২০ বারের বেশি প্রচার করা হচ্ছে। ‘কেয়া পাতার নৌকো’ নামের এই সিরিয়ালটি প্রযোজনা ও পরিচালনায় করছেন শৈবাল বেনার্জি।
জি বাংলাকে উকিল নোটিশ পাঠানোর সিদ্ধান্ত শাওনের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই
ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।