somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

সংখ্যালগঘুদের উপর হামলা অবিলম্বে বন্ধ করুন

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব সভ্যতা বিরামহীন গতিতে এগিয়ে চলছে । কেউ আর পূর্বের স্থানে বসে থাকতে চায়না । আদিম যুগের মানুষেরা যেভাবে তাদের কর্তৃত্বকে অটুট রাখার জন্য দূর্বলদের উপর হামলা, নির‌্যাতন চালাত তেমনটা এখন আর ভাবাই যায় না । মানুষ এখনও মানুষের উপর কর্তৃত্ব করে, আদেশ দেয় তবে সেটা বুদ্ধি দিয়ে । বাহুর শক্তির প্রদর্শন করে কেবল বর্বররা । আফ্রিকা মহাদেশের কিছু অঞ্চলে এরকম কিছু বর্বর জাতির দেখা মিললেও এশিয়া মহাদেশে এরকম জাতিকে খুঁজে পাওয়া কষ্টকর । বুদ্ধি, মেধা ও মননশীলতাই বর্তমান মানুষের লড়াই করার সবচেয়ে বড় হাতিয়ার । কাউকে পরাজিত করার জন্য বুদ্ধির চেয়ে ধারালো অস্ত্র আর কিছু ধরাধামে আছে বলে মনে হয় না । অন্তত জ্ঞানীরা এমনটাই মনে করেন । মানুষ যখন বিবেকের চেয়ে আবেগকে বেশি প্রশ্রয় দেয় তখন তার কাছ থেকে পশুসূলভ আচরণ দেখলেও বিস্মিত হওয়ার কিছু থাকে না । বাংলাদেশের মানুষের কাছ থেকে অতীতে যে সকল আচরণ পরিলক্ষিত হত, তার চেয়ে আজ ভিন্ন কিছু দেখতে হচ্ছে । বিশ্বের সূচনালগ্ন থেকেই রাজনৈতিক অস্থিরতা ছিল । অতীতে সে কারনে ইতিহাসও কম রক্তাক্ত হয়নি । বর্বব যুগের কারনে সে সময়ের শাসকদের খুব বেশি দোষারোপ করা যায় না । তখনকার যুগে রাজার অনুরূপেই প্রজা ছিল । কালের আবর্তে রাজা এবং প্রজারা সংশোধন হলেও রাজনীতি তার খোলস থেকে ততোটা বের হয়ে আসতে পারেনি । তাইতো আজো পৃথিবীর প্রান্তে প্রান্তে চলছে রক্তের হলি খেলা । সম্প্রতি মায়ানমারে সংঘঠিত রোহিঙ্গাদের উপর আক্রমন ও হত্যা দেখে দুঃখিত অথবা ব্যথিত হয়নি এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ । সেখানে হাজার হাজার জীবন্ত মানুষকে অগ্নিদ্বগ্ধ করে হত্যা করা হয়েছে । তাছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশে, বিশেষ করে ভারত শাসিত কাশ্মীরে মুসলমানদের উপর চালানো বর্বর নির‌্যাতন সভ্যতার ইতিহাসের জঘন্যতম ঘটনা । আমরা এ সকল নির‌্যাতন ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছি । সাধ্যের মধ্যে যতটুকু সামর্থ্য ছিল তা প্রয়োগ করে ধিক্কার জানিয়েছি । সময়ের আবর্তে সে ঘৃণা আজ আমাদের দিকে প্রত্যাবর্তন করতে শুরু করেছে । ‘উত্তম ও অধম’ নামক কবিতায় সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন ‘কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়’ । ছোট বেলায় পঠিত এ কবিতা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারিনি । বাংলাদেশে চলমান সমস্যাসমূহের সাথে নতুন করে যোগ হয়েছে ‘সংখ্যালগঘুদের উপর হামলা’র ঘটনা ।


বিশ্বের যে সকল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতীর বজায়ের জন্য সুনাম আছে, সে সকল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে । কতিপয় কুলাঙ্গারের উত্তাল দর্পে আজ সে সম্মান চুলোয় যেতে বসেছে । সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ট গণতন্ত্রের সৃষ্ট শব্দ হলেও এতদিন বাংলাদেশের মানুষ পরম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করত । কিন্তু বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের কারনে প্রায়ই সংখ্যালগঘুদের উপর আক্রমন হচ্ছে । কয়েক মাস পূ্র্বে কক্সবাজারের রামু উপজেলায় অজ্ঞাত দুবৃত্ত্ব কর্তৃক বৌদ্ব মন্দিরের উপর হামলা দিয়ে এ কার‌্যকলাপের শুরু হয় । মাঝখানে কয়েকমাস থেমে থাকলেও সম্প্রতি কিছু উপজেলায় শুরু হয়েছে এ ঘৃণ্য কর্মকান্ড । বিশেষ করে সাতক্ষীরা,সাতকানিয়া,যশোরের মনিরামপুর, চিটাগংয়ের বাঁশখালী, সিতাকুন্ডু, বরিশালের চরকাউয়াসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর আক্রমন হচ্ছে । এতে সম্পদের সাথে জীবনহানীর ঘটনাও ঘটছে । এসকল হামলার ঘটনায় প্রকৃত দোষীরা রয়ে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে । বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামীলীগ এবং বিএনপি একে অপরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে । আওয়ামীলীগের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি এবং তাদের অঙ্গসংঘঠন জামাত-শিবিরের কর্মীরা এ সকল জঘন্য কর্মকান্ড চালাচ্ছে । বিএনপি এবং জামাত-শিবিরের পক্ষ থেকে এ সকল অভিযোগ অস্বীকার করে সম্পূর্ণ কর্মকান্ড আওয়ামীলীগের কর্মীরা সংঘটিত করছে বলে দাবি তুলছে । রামুর ঘটনার পর নয়াদিগন্ত পত্রিকায় এসেছিল আওয়ামীলীগের সমর্থকরা সংখ্যালঘুদের উপর হামলা করেছে । যাতে করে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশসমূহ বিএনপি এবং জামাত-শিবিরের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহন করে । সংখ্যালঘুদের উপর হামলকারীরা কোন দলের হতে পারে সেটা অন্তত এদেশের সচেতন মানুষ হিসেবে আমি বিশ্বাস করি না । আওয়ামীলীগ বা বিএনপি কোন দলেই সন্ত্রাসের স্থান থাকা উচিত নয় । সন্ত্রাসী, সে কোন দলের নয় ।


সুতরাং আওয়ামীলীগ ও বিএনপি-জামাত জোটকে একতাবদ্ধ হয়ে সংখ্যালঘুদের উপর হামলাকারীদের চিহ্নিত করা উচিত । এবং এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা আশু-আবশ্যক । বিশ্বের দরবারে কোন দলকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কর্মকান্ড অথবা অন্যকোন উদ্দেশ্যে সংখ্যালঘুদের উপর হামলার বিকৃত মস্তিষ্কের কাজ । এ সকল হীন কর্মকান্ড যারা পরিচালনা করে তারা শুধু রাজনৈতিক ভাবে পরিচয়হীন নয় বরং তাদের ধর্মীয় পরিচয়ও থাক উচিত নয় । কেননা বিশ্বের বহুল প্রচলিত ধর্ম অথবা কম প্রচলিত ধর্ম কোনটাই মানবতার ক্ষতির কথা বলে না । যিনি মানুষ হয়ে মানুষের ক্ষতি করে সে অমানুষেরও অধম । সকল পরিবেশে তাকে ঘৃণা করা উচিত । মুসলমান, হিন্দু অথবা বৌদ্ধ আমাদের পরিচয়কে যতটা অর্থবহ করে মানুষ হিসেবে পরিচয় তার চেয়ে কম অর্থবহ করে না । ভারত, মায়ানমার অথবা অ্ন্যকোন অসভ্য দেশের সংখ্যাগরিষ্ঠের মত সংখ্যালঘুদের উপর জুলুম নির‌্যাতন আমরা চালাতে পারি না । বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমনের ফলে ভারতের চরমপন্থি বিজেপিরা আমাদের দিকে চোখ রাঙাচ্ছে । স্পষ্টভাবে জেনে রাখা দরকার, আমরা বাঙালীরা কোন কুলাঙ্গারের চোখ রাঙানীকে ভয় পাই না । আগে নিজেদের ঘর সামলান । বিশ্বের যে সকল দেশে সবচেয়ে বেশি সংখ্যালগুদের উপর নির‌্যাতন চালানো হয় তার মধ্যে ভারতের অবস্থান সবার উপরে । আগে আপন স্ত্রীর ভূষণ ঠিক করুন তার পরে ভাবীর ভূষণ ঠিক করতে যাবেন । দেশের সকল মানুষের প্রতি আকুল আবেদন, বিবেকের কাছে জবাবদিহিতা নিশ্চিত করুন । কারো প্রলোভনে অথবা সামান্য অর্থের লোভে এমন কোন কাজ করা উচিত নয় যার নেতি-বাচক ফল সারা জীবন ভোগ করতে হয় । বাংলাদেশে পলিটিক্যাল-পর্ণোগ্রাফির মাত্রা এমন পর‌্যায়ে পৌঁছেছে যাতে মানুষ মানুষকে খুন করতেও দ্বিধাবোধ করে না । আসুন সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম ও নির‌্যাতন ত্যাগ করি । সংখ্যালঘুদের উপর ভবিষ্যতে যেন আর কোন নির‌্যাতন না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করি । কুকুরের স্বভাবের সাথে মানুষের স্বভাব যেন মিলে না যায়, তার জন্য সচেতন থাকা দরকার । আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মত আমরা সবাই একই সুরে বলি-

“হিন্দু না ওরা মুসলিম জিজ্ঞাসে কোন জন,
কান্ডারী বল ডুবিছে মানুষ,
সন্তান মোর মার” ।


লেখক : রাজু আহমেদ । শিক্ষার্থী,
সরকারি বি এম কলেজ, বরিশাল ।
[email protected]
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×