somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

বিএনপি জামা’আতের সঙ্গ ছাড়লেই কি সংকটের সমাধান হবে

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শোনা যাচ্ছে, বাংলাদেশ জামা’আতে ইসলামীর দোষ তারা উগ্রপন্থী জঙ্গী সংঘঠন । শুধু জঙ্গিসংঘঠন হলে কঠোর হস্তে দমন করে তাদেরকে শোধরাণো যেত । কিন্তু জামাআতের সবচেয়ে বড় অপরাধ তাদের শীর্ষস্থানীয় অনেক নেতা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী । ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের সময় জামা’আতের বর্তমান অনেক নেতাই পশ্চিম পাকিস্তানী হানাদারবাহিনীকে সাহায্য সহযোগিতা করেছে । শুধু তাই নয় তারা বাঙালীদের উপর অমানুষিক বর্বরতা, নির‌্যাতন, লুটতরাজ, ধর্ষণ এবং হত্যাযঙ্গ ঘটিয়েছে । আওয়ামীলীগের বর্তমান সময়ের কথাবার্তায় এরকমটাই প্রমাণ হয় । তাইতো দেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য সরকার দলীয় নেত্রী শেখ হাসিনা যে রুপরেখা সাবেক বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশ্যে উপস্থাপন করেছেন, তাতে শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন, বেগম খালেদা জিয়া যদি জামাতের সঙ্গ ছেড়ে আলোচনায় আসেন তাহলে মূহুর্তেই চলমান রাজনৈতিক সংকট সমাধান সম্ভব । প্রধানমন্ত্রীর এসকল কথা শুনে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন জাগে । তার মধ্যে অন্যতম কতগুলো প্রশ্ন হল : বিএনপি জামা’আতে ইসলামীর সঙ্গ ছাড়তে পারবে কিনা ? যদি বিএনপি জামাতের সঙ্গ ছাড়ে সেটা কতোটা যৌক্তিক হবে ? বিএনপি যদি জামাআতের সঙ্গ ছাড়ে তবে বিএনপির অস্তিত্ব কতটা মজবুত থাকবে ? জামআতের দোষ কি শুধু মানবতাবিরোধী অপরাধ নাকি এর অন্তরালে অন্য কিছু লুক্কায়িত ?

শুরুতেই খোঁজ নিয়ে জানা দরকার, জামা’আতে ইসলামের উপর আওয়ামীলীগের যত ক্ষোভ তা কি শুধু মানবতা বিরোধী অপরাধের জন্য ? নাকি এর অন্তরালে সুক্ষ কোন কারন আছে ? বাংলাদেশের স্বাধীনতার ইতহাসের অন্তরালের ইতিহাস অনেকটা অজানা । অন্তত ইতিহাসের গোপন কথাগুলো সেরকমই ইঙ্গিত দেয় । স্বাধীনতা যুদ্ধ অনেকটা চেয়ার দখলের লড়াইয়ের মত ছিল । শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন বাঙালী মুক্তিপাক সাথে সাথে একটা স্থায়ী চেয়ারও তার দখলে আসুক । অন্যদিকে পাকিস্তানের শাসকগণও চেয়েছিল তাদের দখলকৃত চেয়ার তাদের দখলেই থাকুক । সেজন্য পূর্ব পাকিস্তানের অনেক লোককে পশ্চিম পাকিস্তানীরা তাদের পক্ষে রাখতে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল । জামা’আত ইসলামীর নেতৃবৃন্দের একাংশের সাথে বাংলাদেশের অধিকাংশ ধর্মপ্রাণ মুসলামরা ধারনা করেছিল, ১৬০০ কিলোমিটার দূরত্বের পাকিস্তান এতদূরে বসে এত নির‌্যাতন চালায় । পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হলে পড়শী ভারতের কাছ থেকে নির‌্যাতনের অন্ত থাকবেনা । কাজেই যেমন আছে তেমনিই ভালো । ধর্মপ্রাণ মুসলামানরা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান আরও অনেক কারন আছে তার মধ্যে অন্যতম হল শিক্ষা ব্যবস্থার মাধ্যম হিসেবে ভাষাগত ব্যবহারজনিত সমস্যা । পাকিস্তানের মাতৃভাষা ছিল উর্দু । পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের অনেক মানুষই ধর্মীয় শিক্ষার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করত । বিশেষ করে ইসলামী শিক্ষার ব্যাপক প্রচার ছিল এই ভূ-খন্ডগুলোতে । যে সকল মুসলমানরা ইসলাম ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করার চেষ্টা করত তাদের উর্দু ভাষায় বিশেষভাবে পারদর্শী হতে হত । সেই দৃষ্টিকোনের প্রতি খেয়াল রেখে অনেকেই চাইত না পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আলাদা হয়ে যাক ।

স্বাধীনতা যুদ্ধ ছিল একটা খেলার মত । অন্য খেলার মত এ খেলায়ও একপক্ষ জিতেছে অন্যপক্ষ হেরেছে । জয়ীদল জনমভরে কর্তৃত্ব করবে এটাই স্বাভাবিক । স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে যারা স্বাধীনতার বিরুদ্ধে বা পক্ষে অবস্থান করেছিল এসকল মানুষের আওয়ামীলীগ বিএনপি অথবা অন্যকোন রাজনৈতিক দলের ব্যানার ছিল না । তাদের সকলের একটাই পরিচয় ছিল মুক্তিযোদ্ধা অথবা হায়েনা । একপক্ষ ছিল স্বাধীনতার পক্ষে আরেক পক্ষ ছিল স্বাধীনতার ঘোরতর উল্টা । দু’দলই তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে নিজ নিজ দলের বিজয় অর্জনের জন্য । যুদ্ধে স্বাধীনতার পক্ষের শক্তি জয় লাভ করেছে বিরোধীরা পরাজিত হয়েছে । ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর দেশ স্বাধীনতা অর্জনকরার পর স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি নতুন করে রাজনৈতিক আশ্রয় গ্রহন করতে শুরু করে । স্বাধীনতার পক্ষের শক্তি যেমন আওয়ামীলীগ, বিএনপি, জামা’আত ইসলামসহ বিভিন্ন দলে ভাগ হয়ে যায় তেমনি স্বাধীনতাবিরোধী শক্তিও এসকল রাজনৈতিক দলগুলোতে বিভক্ত হয়ে পড়ে । জয়ীদল তাদের উপর চালানো অত্যাচারের প্রতিশোধ নিবে এটাই স্বাভাবিক । সে লক্ষ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার গঠন করার পর স্বাধীনতা যুদ্ধের সময় যারা সবচেয়ে বেশি অপরাধ করেছিল এরকম ১৯২ জনের একটি তালিকা তৈরি করেন । বঙ্গবন্ধুসহ প্রায় সকলেই চেয়েছিল অন্তত এ ১৯২ জনের বিচার হোক । বঙ্গবন্ধু বিচারকাজ শুরুও করেছিলেন কিন্তু যখন দেখলেন এদেরকে বিচারের সম্মুখীন করা হলে দেশে আবারও অস্থিরতা সৃষ্টি হবে তখন তিনি সকল যুদ্ধাপরাধীকেই সাধারণ ক্ষমা ঘোষণা করেন ।

স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমান কর্তৃক দোষীদের সাধারণ ক্ষমা ঘোষনা করার পরে স্বাধীনতার দীর্ঘ ৪০ বছর পর কেন যুদ্ধাপরাধী তথা মানবতাপরাধীদের বিচার ? স্বাধীনতা অর্জনের মাত্র ৪ বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট কালরাতে একদল বিপথগামী সেনার হাতে সপরিবারে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান । বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা শিক্ষার উদ্দেশ্যে ভারতে অবস্থান করার কারনে আল্লাহর রহমতে তারা বেঁচে যান । আওয়ামীলীগের অনেকেই বিশ্বাস করেন যে, বঙ্গবন্ধুর পরিবারকে হত্যার পিছনে স্বাধীনতা বিরোধী শক্তির হাত ছিল । ঘটনাটি রাতে ঘটায় প্রতক্ষদর্শী স্বাক্ষী না থাকায় যাদের বিচার হয়েছে তারা একজনও স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন না বরং তাদের প্রত্যেকেই স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধের ময়দানে লড়াই করেছে । জামা’আতে ইসলামী যদি স্বাধীনতার বিপক্ষের শক্তি হয়েই থাকে তাহলে আওয়ামীলীগ কেন রাজনৈতিক ভাবে ১৯৯৬ সালে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করার সময় জামা’আতের সাথে জোটবদ্ধ হয়েছিল ? এমনকি আওয়ামীলীগ যখন সংখ্যাগরিষ্ঠতার কারনে সরকার গঠন করতে পারছিলনা তখন জামা’আতের কাছে একটা সিটের জন্য হাত বাড়িয়েছিল । এসকল কথা বর্তমান সময়ের ইতিহাস । ভারতীয় উপমহাদেশে বৃটিশদের আগনের পূর্বের যে সকল ইতিহাস আমরা পাঠ করি সেগুলো থেকে সুভাষ ছড়ালেও বৃটিশরা ভারতীয় উপমহাদেশ ত্যাগ করার পরবর্তী ইতিহাসকে যতই নাড়াচাড়া করা হয় ততই দুর্গন্ধ ছড়ায় ।

পরবর্তী দু’টো প্রশ্নের উত্তর একই সাথে দিতে হবে । প্রশ্ন দু’টি আবারও একটু স্মরণ করিয়ে দিই ।এক : বিএনপি কি জামা’আতের সঙ্গ ছাড়তে পারবে ? দুই : বিএনপি যদি জামা’আতের সঙ্গ ছাড়ে তবে তাদের অস্তিত্ব কতটুকু মজবুত থাকবে ? প্রথম প্রশ্নের উওর একবাক্যে দিতে হলে অনেকেই বলবেন, কোন অবস্থাতেই এখন বিএনপি জামা’আতের সঙ্গ ছাড়তে পারবে না, ছাড়া উচিত নয় । বিএনপি ‍যদি জামা’আতের সঙ্গ ছাড়ে তাহলে বিএনপির অবস্থা অনেকটা দেউলিয়া হয়ে যাবে । আওয়ামীলীগ বিএনপিকে জামা’আতের সঙ্গছাড়ার আগে আদালত দ্বারা জামা’আতের নিবন্ধন বাতিল করিয়েছে । ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনে বৈধভাবে জামা’আত ইসলাম নির্বাচনে অংশগ্রহন করতে পারলেও ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জামা’আতকে নির্বাচনে অংশগ্রহনের অযোগ্য ঘোষণা করা হয় (যদিও যোগ্য থাকলেও তারা নির্বাচনে অংশগ্রহন করত না) । আওয়ামীলীগ যখন বিএনপির সকল দাবিকে অগ্রাহ্য করে একতরফা ভাবে নির্বাচনের পথে হাটতে শুরু করে তখন থেকেই বিএনপির এবং তাদের জোটের পক্ষ থেকে শুরু হয় হরতাল, অবরোধসহ বিভিন্ন কঠোর কর্মসূচী । এসকল কর্মসূচী পালনের প্রথমদিকে বিএনপির শীর্ষস্থানীয় এবং স্থানীয় কিছু নেতা কর্মীদের মাঠে দেখা যেত । কিন্তু সরকারী শান্তি শৃঙ্খলাবাহীনি কর্তৃক বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা গ্রেফতার হওয়ার পর থেকেই বিএনপির কোন নেতা কর্মীকে আর মাঠে দেখা যায় নি । এমনকি সাংবাদিকদের কাছে বা দলীয় কোন নোটিশ পাঠ করার ব্যক্তিও বিএনপিতে খুঁজে পাওয়া যায়নি । অপরদিকে জামাআতের সকল শীর্ষস্থানীয় নেতা কারাগারে বন্দী থাকার পরেও জামাআতের স্থানীয় নেতাকর্মীরা ছিল সরব । তাদের উপস্থিতি ছিল সর্বত্র । অনেকস্থানে সরকারী প্রশাসন তাদেরকে সামাল দিতে ব্যর্থ হয়েছে । আজ অথবা কাল এমন দিন আসবে যেদিন বিএনপি তাদের স্বার্থরক্ষার জন্য জামা’আতকে ছেড়ে দিবে । এমনও হতে পারে জামা’আতও বিএনপিকে ছেড়ে চলে যেতে পারে । তবে বর্তমান সময়ে রাজনীতিতে যে অবস্থা বিরাজমান, তাতে বিএনপির উচিত যে কোন মূ্ল্যে জামা’আতকে জোটবদ্ধ রাখা । ‘যেমন কুকুর তেমন মুগুর হওয়া দরকার” । এর বিপরীত যদি কিছু হয় তবে কুকুর মুগুরকেও ভক্ষন করে ফেলবে ।

বিএনপি জামা’আতের সঙ্গ ছেড়েও যদি দেশে শান্তি ফিরিয়ে আনত পারত বা পারার নিশ্চয়তা থাকত তাহলে আমার চেযে বেশি খুশি আর কেউ হত কিনা সন্দেহ । আমি যতটুকু জানি দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব গঠনতন্ত্রে জনগণের কল্যান নিশ্চিত করার নিশ্চয়তা দেয়া আছে । সম্ভবত বাংলাদেশে জামা’আতে ইসলমামীও এর ব্যতিক্রম নয় । জনগনের কল্যানের জন্য বিএনপিকে ত্যাগ করতে তাদেরও কার্পণ্য করার কথা নয় । কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির কতটুকু নিশ্চয়তা আছে ? নবম জাতীয় সংসদের নির্বাচনী ইশতেহারে শুনেছিলাম, দেশের মানুষকে দশটাকায় চাল খাওয়ানো হবে, বিনামূল্যে সার দেয়া হবে, ঘরে ঘরে চাকরি দেয়া হবে, দেশকে ডিজিটাল করা হবে, দেশে লোডশেডিং বলতে কিছুই থাকবে না, পদ্মাসেতু নির্মান করা হবে, দেশকে দূর্ণীতি মুক্ত করা হবে আরও কত কি ! জনগণও বোধ হয় এর সবটাই পেয়েছে ! বরং এগুলো কিছু তো পায়নি বরং দেশে যে শান্তিটুকু অবশিষ্ট ছিল সেটুকুও হারিয়েছে । তাইতো প্রধানমন্ত্রীর কথানুযায়ী বিএনপি জামা’আতের সঙ্গ ছাড়লেই চলমান সমস্যার সমাধান হবে, তার নিশ্চয়তা কতটুকু ?


লেখক : রাজু আহমেদ । সমাজসেবী ও গবেষক ।
[email protected]









১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×