somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

একটা স্বপ্ন দেখি : সবাই মানুষ হই, দেশ গড়ি

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর বিশাল আকৃতির মানচিত্রে বাংলাদেশের অবস্থান শনাক্ত করতে চোখ ঘোলাটে হয়ে যায় । বৃদ্ধাঙ্গুলের মাথা রাখার মত মাত্র ছোট্ট একটু জায়গা । অথচ আশ্চার্যের বিষয়, দেখতে ছোট হলেও এই স্থান টুকুর আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার । আরও আশ্চার্যের বিষয় ৫৬ হাজার বর্গমাইল ব্যাসার্ধ্যের বাংলাদেশে ১৬ কোটির অধিক মানুষ বসবাস করে । বাংলাদেশের ভিতরে যারা প্রবেশ করে নি সেই সকল মানুষগুলোর সামনে যদি আমাদের জন্মভূমির এই পরিসংখ্যান উপস্থাপন করা হয়, তবে তারা হয়ত ভাববে এত ছোট যায়গায় এতসংখ্যক মানুষ কিভাবে বাস করে ? তাদের মনে দু’টি প্রশ্ন সবার আগে জাগবে । ১.বাংলাদেশে হয় মানুষের মাথার উপর মানুষ বাস করে অথবা ২. বাংলাদেশে বিশাল উচ্চতার বিল্ডিংয়ে ভরপূর । সত্য কথা বলতে এরকম কিছু বাংলাদেশে নাই বা শীঘ্র হবেও না ।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিনে, আমি শুধু মাত্র একটি স্বাধীন দেশ পাইনি সাথে ৭ কোটি মানুষও পেয়েছি । ৭ কোটি মানুষের চোদ্দকোটি হাত যদি একত্রিত হয়ে দেশের পক্ষে কাজ করে তবে দেশকে সোনারদেশে পরিনত করতে খুব বেশি সময় লাগবে না । বঙ্গবন্ধু তার জীবদ্দশায় সে স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন নি বা আমরা বাস্তবায়ণ করতে দেইনি । কেন বা কোন স্বার্থে দেশকে সোনার দেশে হতে দেই নি সেটা আমরাও জানি কিনা সন্দেহ ? তবে একটা কথা খুব ভাল ভাবে জানি, সেটা হলো আমরা আমাদের স্বার্থ বলতে অজ্ঞান । নিজের বা নিজেদের স্বার্থের উপরে আমাদের জাতীয় বা দেশের স্বার্থকে স্থান দেইনি । রাজনৈতিক হানাহানি, মানবসৃষ্ট দূর্যোগ আমাদের অগ্রযাত্রাকে প্রতিনিয়ত ব্যাহত করছে । তবুও বাঙালি দমার পাত্র নয় । তারা বারবার চেষ্টা করেছে আবার নতুন করে শুরু করার । হয়ত সেটা সম্ভবও হত কিন্তু মহামারী আকারে যে ব্যাধিটি আমাদের দেশে আমাদের মধ্যে সর্বদা বিরাজ করে চলেছে সেটা হল রাজনৈতিক অস্থিরতা । ক্ষমতার মোহ আমাদেরকে এমনভাবে ঘিরে রেখেছে যার খোলস থেকে মুক্তি চেয়েও মুক্তি লাভ করতে পারছি না । নিকট ভবিষ্যতে পারব বলেও মনে হয় না ।

গল্পে শুনেছিলাম, বাংলাদেশের কোন এক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক তার ছাত্রদেরকে মহৎ কাজে উৎসাহিত করার জন্য বিভিন্ন দেশের উদাহরণ টেনে প্রেরণা দিচ্ছিলেন । শিক্ষক মহোদয় এক পর‌্যায়ে বললেন, তোমরা জান ? আমেরিকার একটি ছেলে মাত্র আঠারো বছরে নিজের পায়ে দাঁড়াতে পারে । ক্লাসের পিছনের সারির বেঞ্চ থেকে একটি ছাএ দাঁড়িয়ে বলল, এটা আর এমন কি ? স্যার আমার বয়স ১২ বছর । আমার কথা না হয় বাদ দিলাম কিন্তু আমার দুই বছরের ভাইটিও তো কারো সাহায্য ছাড়া শুধু দাঁড়াতে নয় হাটতেও পারে । ছাত্রের এরকম কথা শুনে শিক্ষকের আঙ্কেল গুড়ুম হওয়া ছাড়া আর কিইবা করার থাকে । শিক্ষক কি বোঝাতে চান আর ছাত্র কি বোঝে ? গ্রামবাংলায় একটি কথা খুব প্রচলিত আছে, ‘আমি কই কি আর আমার সারিন্দায় বাজায় কি” ?

জাতি হিসেবে বাঙালীর গর্ব করার অনেক উপলক্ষ্য এসেছে । কিন্তু স্বাধীনতা পরবর্তী দীর্ঘ তেতাল্লিশ বছরের ইতিহাসে যতখানি অর্জন করার কথা ছিল তার ধারে কাছেও কি আমরা পৌছতে পেরেছি ? বাংলাদেশে অত্যন্ত ঘণবসতিপূর্ণ দেশ এ বিষয় কারো সন্দেহ থাকার কথা নয় । তবে বিশ্বের আরও এমন অনেক দেশ আছে যেসকল দেশে বাংলাদেশের তুলনায় কয়েকগুন বেশি ঘণবসতি । অথচ তারা আমাদের মত পিছিয়ে নাই বরং তারা তাদের অধিক জনবসতিকে জনশক্তিতে রুপান্তর করেছে যার কারনে সেকল দেশে অর্থনৈতিক বিপ্লবের মাধ্যমে বিশ্বের দরবারে স্বতন্ত্র পরিচয় পেয়েছে । যে রকম পরিনতি তাদের হয়েছে সেই পরিনতি আমাদের হতে পারত । দূর্ভাগ্য হলেও সত্য যে আমরাই আমাদের উন্নতির অন্তরায় সেজে বসে আছি ! বাঙালী হুকুমে দেয়ায় সিদ্ধহস্ত । সে নিজে কিছু করবে না । তার সকল কাজ অন্যের মাধ্যমে করানোর চেষ্টা করবে । যেন লাট সাহেবের সন্তান ! লাট সাহেব সাজতে গিয়ে একেকজন চরম পরিনতি দেখেও আমাদের মধ্যে সচেতন সত্ত্বা জাগ্রত হয় না । আমাদের অবস্থা দেখে মনে হয়, সচেতনতাও যেন আমাদের কাছে জাগ্রত হতে লজ্জা পায় । আমরা যেন সত্যিকারের অথর্বতে পরিনত হয়েছি ।

এখনও বোধ সুসময় ফিরে পাওয়ার সময় আছে । প্রতিটা বাঙালিকে স্বতন্ত্র পাঞ্জেরী সেজে আবারও জাগতে হবে । চিৎকার করে বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে, আমরাও আসছি । প্রতিটি বাঙালী যেন সেই স্বপ্ন দেখে । স্পপ্নকে বাস্তবায়ণ করার চেষ্টা করি । আসুন সবাই মিলে আবারও ভেঙ্গে যাওয়া স্বপ্নকে জোড়া লাগাই । সবাই মানুষ হই এবং দেশ গড়ি ।

লেখক : রাজু আহমেদ । সমাজসেবী ও গবেষক।
[email protected]

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×