somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

রাজন-রাকিবের কাছে একখানা চিঠি

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ভাই আমার রাজন-রাকিব
****
তোদের কাছে দীর্ঘ চারমাস জিজ্ঞাসা করতে পারিনি তোরা কেমন আছিস । কোন মুখে, কোন সাহসে জিজ্ঞাসা করতাম বল ? পাষন্ডদের নির্মমতায় তোদের হারিয়ে বাকরুদ্ধ হয়েছিলাম । বিশ্বাস কর, তোদের বিরহে প্রতিটা প্রহর অন্তরাত্মা ঘুমরে কেঁদেছে । তোদের সাথে নরপিশাচগুলো যে আচরণ করেছে তাতে মানুষ হিসেবে পরিচয় দিতে লজ্জা হয়েছে । আজ দীর্ঘদিন পর তোদের হত্যাকারীদের শাস্তি ঘোষিত হয়েছে । আজ বল, কেমন আছিস তোরা । ক্ষমা চাওয়ার মত যোগ্যতা কি তোদের অথর্ব ভাইরা অর্জন করতে পেরেছে ? করবিতো আমাদের ক্ষমা ? নাকি এখনো ঘৃণা করবি আমাদের ? ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে মুখ ভার করে বলবি, ‘ভাইয়া খুব পানির পিপাস লেগেছে, একটু পানি দাও । মামা, মরে যাচ্ছি আর বাতাস দিও না ।’
****
ও রাজন ! কে হতিস তুই আমার । অথচ আজ দীর্ঘ চারমাস হল তুই আমার ভাইয়ের স্থান দখল করে নিয়েছিস । তোকে হত্যার ভিডিও দেখে আমার চোখ কোন বাঁধ মানেনি । রীতি, পরিবেশ সব ভুলে গিয়েছিল । তোর হত্যার বিচার চেয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছিলাম, কলম দিয়ে অবিরাম লিখেছিলাম । এসবের বিনিময় নয় বরং শুধু ভ্রাতৃত্বের দোহাইয়ে বল, এবার ক্ষমা করে দিবি । যারা তোকে বেঁধে রড দিয়ে আঘাতের পর আঘাত করে তোর তুলতুলে শরীরটাকে লাল রক্তে রঞ্জিত করেছিল, একটু পানি খেতে চেয়েছিলি বলে যে হায়েনার দল তাকে ঘাম খেতে বলেছিল, যে পাষন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে অট্টহাসিতে মেতে তোর অসহায় মূহুর্তের ভিডিও করেছিল, কেউ পাড় পায়নি; কেউ না । ওদের ফাঁসির রায় হয়েছে । এ ভাই ! তুই শুনছিস ? নাকি এখনো রাগ করে মুখ ভার করে আছিস । আজ ওদের ফাঁসির রায় হয়েছে । তোকে হারিয়ে যে বিধ্বস্ত অবস্থায় এতদিন কাটিয়েছি তা থেকে আজ কিছুটা হলেও মুক্তি পেয়েছি । শান্তি পাচ্ছি খুব । তুই, বিশ্বাস কর । ওদেরকে ফাঁসিতে ঝুলাবোই । সেই কামরুল যে তোকে মেরে টাকার বিনিময়ে বিদেশে পালিয়ে গিয়েছিল তাকেও মুক্তি দিইনি; দোষী কাউকে না ।
***
প্রিয় রাকিব ! সোনামানিক ভাই আমার ! শুনতে পাচ্ছিস তোকে ডাকছি । আর রাগ করে থাকিস না । তোকে যারা বর্বরভাবে মেরেছিল তাদেরকে আজ শাস্তির পয়গাম শুনেয়েছি । তোর পায়ুপথে যে কম্প্রেসার মেশিন লাগিয়েছি, যে মেশিন চালু করেছিল-কেউ মুক্তি পায়নি; কেউ না । তোর চাঁদমুখে এবার একটু হাসি দে । দেখে পরাণ জুড়াই । ‘মামা, মরে যাচ্ছি । আর বাতাস দিও না’-ভাই তোর এ কথাটি বারবার কানে বাজে আর দিশেহার হয়ে যাই । তুই কি এখন তোর ভাইদেরকে ক্ষমা করে দিবি না ? তুই নিশ্চিত থাক, তোর খুনীরা মুক্তি পাবে না । তোর মায়ের কান্না, তোর বোনের কান্না বৃথা যেতে দেবো না । অতিশীঘ্র খুনীদের শাস্তি কার্যকর হবেই ।
****
প্রিয় রাজন-রাকিব ! তোরা তো প্রভূর কাছে রয়েছিস । নিশ্চয় তার সাথে তোদের খুব ভালো সম্পর্ক হয়েছে । এবার আমাদের কথা একটু তাদের বল । না ! আমাদের নামে বিচার দিস না । তোরা আমাদের আসামীর কাঠঘড়ায় দাঁড় করালে আমাদের মুক্তি নাই । তোরা শুধু তাকে এটুকু বল, মানুষকে সুমতি দিতে । মানুষ যেন কেবল মানুষের মত আচরণ করে । মানুষ যেভাবে পশুসূলভ আচরণে মেতেছে তাতে আমরা অসভ্যতার যুগে প্রবেশ করছি । আমাদের সবকিছু ঢেকে ফেলছে পৈচাশিক কুকর্মে । আমাদের জন্য একটু বলনা ! বলবি তো ? আমরা যেন মানুষ হতে পারি, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবেই থাকতে পারি । তোদের ভাইগুলো যেন মানুষ হয়, আইনের চোখ যেন সাম্য হয়, রাষ্ট্র যেন সুশৃঙ্খল হয় এবং তোদের মত শিশুদের জন্য, সব মানুষের জন্য নিরাপদ হয় ।
***
ইতি,
তোদের ভাই ।
****
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

Mismatch( মিসম্যাচ)

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:২২


বাংলাদেশ সরকারের নিয়োগ দর্শন: সঠিক মানুষ, ভুল চেয়ার। ভুল মানুষ, সঠিক চেয়ার। এবং কিছু ক্ষেত্রে, ভুল মানুষ, ভুল চেয়ার।একটা দেশ কীভাবে বোঝা যায়? অনেকে বলেন জিডিপি দেখে। অনেকে বলেন... ...বাকিটুকু পড়ুন

আমার একটু ঘুম দরকার

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।

প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ... ...বাকিটুকু পড়ুন

মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে মার্চ, ২০২৬ ভোর ৪:৫৭


মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা
সীমানা পেরিয়ে নীরবে হামলা চালায়
কেউ বলে ড্রোন, কেউ বলে গুপ্তচর
আঁধার রাতে আদান-প্রদান করে খবর!

এর হুলের যন্ত্রণায় আইরন ডোমও কাতরায়
মিসাইলও ভাবে এই যুদ্ধে কে... ...বাকিটুকু পড়ুন

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

×