
জাপানে বৌদ্ধ মন্দিরে এখন আর বেশি মানুষ যায় না৷ তাই বলে ভিক্ষুরা মন খারাপ করে বসে নেই৷ খোলা হয়েছে নতুন ধরণের রেস্টুরেন্ট৷ খাওয়া-দাওয়া, চা-কফি এমনকি মদ্যপানও চলে সেখানে৷ সঙ্গে থাকে বৌদ্ধ ধর্মের আলোচনা!
রাজধানী টোকিও এবং তার আশপাশে চুটিয়ে ব্যবসা করছে এমন কিছু রেস্টুরেন্ট৷ রেস্টুরেন্টগুলো আকারে খুব বড় নয়, তাই বলতে গেলে কোনো সময়ই ফাঁকা থাকে না৷ ২০ থেকে ৪০ বছরের নারীরাও যান সেখানে৷ খাওয়া-দাওয়ার পাশাপাশি একটু ধর্ম নিয়ে কথা বলতে ভালোই লাগে তাঁদের৷
বেশিরভাগ ক্ষেত্রেই রেস্টুরেন্টগুলোর মালিক বৌদ্ধ ভিক্ষু৷ কিছু কিছু রেস্টুরেন্টের ওয়েটারও ভিক্ষু৷ বৌদ্ধ ভিক্ষুদের ঐতিহ্যবাহী পোশাক পরে দিব্যি অ্যালকোহল, অর্থাৎ মদও পরিবেশন করেন তাঁরা৷ হাসিমুখে কথা বলেন ক্রেতাদের সঙ্গে৷ ধর্মবিষয়ক প্রশ্নের উত্তরও দেন ভিক্ষুরা৷
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



