
নানা রকম আশ্চর্য রোগ রয়েছে। এমন কতকগুলো রোগ রয়েছে যাদের সম্পর্কে আমরা জানিই না। এমনই এক বিরল রোগের শিকার একটি দুধের শিশু। শিশুটির নাম ব্রুক ম্যাসন। তার বয়স ৪ বছর। শিশুটির মায়ের নাম এমা রবিনসন। বয়স ২৩। চার বছরের এই বাচ্চাটিকে এই রোগের কারণে আদর করতে পারেন না মা। এর কারণ এমার সন্তান ব্রুক ম্যাসনের রয়েছে ফুসফুসের রোগ। এর নাম সিস্টিক ফাইব্রোসিস। এই রোগের কারণে ব্রুকের ত্বকে লবণাক্ততা। আর এতেই ঠোঁট পুড়ে যায়। এই রোগের জন্য ব্রুককে দিনে ৩০টি ওষুধ খেতে হয়। তাকে ৫১ সপ্তাহ হাসপাতালে রাখতে হয়েছিল। যখন ব্রুকের শরীর খুব গরম হয়ে যায়, তখন তার মা তার খাবারে লবণের মাত্রা বাড়িয়ে দেন। এর কারণ, ঘামের জন্য ব্রুকের শরীর থেকে লবণ বেরিয়ে যায়। শরীরে লবণের মাত্রা যাতে সঠিক থাকে সে জন্যই তার খাবারে লবণের পরিমাণ বাড়িয়ে দেয়া হয়। এই রোগের শিকার হওয়া সত্ত্বেও ব্রুক স্বাভাবিক শিশুদের মতোই স্কুলে যায়। এ ছাড়াও তার বক্সিং, সুইমিং এবং জিমন্যাস্টিকও খুব পছন্দ। এমা জানিয়েছেন, ব্রুক অন্যান্য শিশুর মতোই। কিন্তু ওকে আদর করে চুমু খেতে গেলেই ঠোঁট নোনা হয়ে যায় এবং জ্বলুনি ধরে। এমনকি ওর মাথা বা কপালে চুমু খেলেও ঠোঁট জ্বলে যায়। ওর শরীরে স্বাভাবিকের তুলনায় ৬০ শতাংশ বেশি লবণাক্ততা রয়েছে। ব্রুকের ফুসফুস ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন রয়েছে। এই রোগ একেবারেই বিরল। এমা জানেন না, তার সন্তান কখনো স্বাভাবিক হয়ে উঠবে কি না।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



