আমি হারিয়ে যায় আমি হেরে যায় আমারই মাঝে............
সবাই ছুটে বেড়ায় স্রোতের সাথে,আর সাঁতরাই বিপরীতে,
আলোর সামনে হাত বাড়াই সকলে, আমি অন্ধকারে প্রশ্ন খুঁজি
হেঁটে হেঁটে সামনে যায়, পিছনে ফিরে ঘুমিয়ে পরি।
আমি স্বপ্নের মাঝে দুঃস্বপ্ন দেখি, আর উচ্চঃস্বরে হেসে উঠি!
আমি যে বার বার হারিয়ে যায়, হেরে যায় আমারই মাঝে!!!
কিছু ভালোবাসা কষ্টের
কিছু ঘৃণা আনন্দের
কিছু সুখ হয় তিক্ত
কিছু দুঃখ হয় তৃপ্ত
কিছু আনন্দ হয় শূন্য
কিছু বেদনা হয় পূর্ণ
কিছু সুন্দর হয় আঁধার কালো
কিছু অসুন্দর হয় নির্মল আলো
কিন্তু নাহ্!!!
আমি আমার ভালো; কোনো কাজে লাগাতে পারিনি
আমি আমার নষ্টামি কেটে ফেলতে পারিনি......।।
তাইতো আমার ভালোবাসা ঘৃণা লাগে
তাইতো আমার সুখ দুঃখে পরিণত হয়
তাইতো আমার আনন্দ বেদনায় পরিপূর্ণ হয়
তাইতো আমার সৌন্ধর্য্য অসুন্দরের ছায়ায় ঢেকে যায়।।
আমি যে বার বার হারিয়ে যায়, হেরে যায় আমারই মাঝে!!!
আমার জীবনতো এমন হবার কথা ছিলনা;
এক সময়!
আমার হাসির মুক্তমালা পড়িয়ে দিতাম সকলের গলায়-
শান্তির সাদা পায়রা উড়ে বেড়াত মনের সাদা মেঘে,
স্বপ্নীল সুতোর কাঁথা বুনে জড়িয়ে নিতাম বাস্তবতাকে;
তবে কেন আজ আমি হাসতে গিয়েও কাঁদি
তবে কেন আমার শান্তির সাদা পায়রা রক্তে হয় বীভৎস!!
তবে কেন আমি সুদূর স্বপ্নের সূতো দিয়ে বাস্তবতা বুনী,
স্বপ্ন শেষে সব শুভঙ্করের ফাঁকি!!!!!!
কেন? কেন? কেন?
কারণ, আমি যে বার বার হারিয়ে যায়, হেরে যায় আমারই মাঝে!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

