সোহাগ গাজীকে থাপ্পড়
০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুচ্ছ ঘটনায় জাতীয় ক্রিকেট দলের তারকা সোহাগ গাজীকে থাপ্পড় মেরেছেন মিরপুর রুপনগর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদ। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পরে ওই এসআইকে সাময়িক বরখাস্ত করেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাড়ি পার্ক করা নিয়ে সৃষ্ট ঝামেলায় এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। নিয়মিত টহলের একপর্যায়ে সোহাগ গাজীর বাড়ির সামনে গাড়ি পার্ক করতে যাচ্ছিলেন এসআই ওয়াহিদ। তখন সোহাগের গাড়ি পার্ক করা ছিল বাড়ির সামনে। পরে পুলিশের গাড়ি হর্ন দিতে থাকে বারবার। একপর্যায়ে পুলিশ সোহাগের গাড়ির ড্রাইভারকে টেনে গাড়িতে ওঠানোর চেষ্টা করে।
ঘটনা জেনে সেখানে আসেন সোহাগ। পরে তাকেও গাড়িতে ওঠানোর চেষ্টা করেন এসআই ওয়াহিদ। এ পর্যায়ে সৃষ্টি হয় বাক বিতণ্ডার এবং সোহাগ গাজীকে থাপ্পড় মেরে বসেনে এসআই। পরে সোহাগের পরিচয় জানতে পারলে হাতজোড় করে ক্ষমা চান ওই এসআই।
ঘটনার পর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয় বিষয়টি। তারা এসআই ওয়াহিদকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন
ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন