তোমার শরীরের জন্য অনেকেই অপেক্ষামান
সামনে পেলে পাকা আমের মত চুপিয়ে খাবে।
নগ্নতা অনগ্নতা কোনো ভেদ নেই তাদের কাছে,
দৃশ্যমান তোমার সব পোষাকে তারা অদৃশ্যমান করে ভাবে।
তোমার স্তন তাদের কাছে আহারের দ্রব্য
যখন তুমি তাদের পিছনে ফেলে হাটো
তখন তারা তোমার পশ্চাৎপট হা করে গিলে।
তোমার বয়স ষোলো এটাই তোমার অপরাধ
কিংবা তোমার বাড়ন্ত স্তন্য।
তুমি হাটবে পশ্চাদ্ভাগ ঠুলবে
এটাই তোমার বড় পাপ।
হঠাৎ শারীরিক প্রাকৃতিক পরিবর্তন
তাদের কাছে তোমার আস্ফালন।
যতই সভ্য পোষাক পড়ো
সমাজের এই অতি সভ্য জীবগুলি
তোমায় নিয়ে প্রতিরাত্রি কামনার রস ফেলে।
কিংবা প্রতিরাত্রিতে তোমায় স্বপ্নঘোরে ধর্ষন করে।
সত্যি একদিন তুমিকে জঙ্গলে কিংবা অজ্ঞাত স্থানে পাওয়া যাবে।
অতঃপর ধর্ষন না হত্যা তাই নিয়েআলোচনা সমালোচনা।
কিংবা সস্তা পচা আন্দোলনের বস্তা।
ঠিকি রয়ে যাবে সভ্য জীবগুলি
আবার কামনাপূর্ণ রস ফেলবে তোমার অন্য বোনের উপর।।
রচনাকাল:২৬/৮/১৬সকালে
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



