somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোটা ব্যবস্থা পুনর্বিন্যাসের এখনই সময়:বিবিসি বাংলাদেশ সংলাপে অংশগ্রহণকারী প্যানেল বক্তা ও দর্শক-শ্রোতারা

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিবিসি বাংলাদেশ সংলাপে অংশগ্রহণকারী প্যানেল বক্তা ও দর্শক-শ্রোতারা বলেছেন, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার বা তুলে দেওয়ার এখনই সময়। বর্তমানে কোটা ব্যবস্থার অনেক ক্ষেত্রে অপব্যবহার হচ্ছে।

শনিবার বিকেলে বাংলা একাডেমীর মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপে তারা এ কথা বলেন।

বিবিসির সংবাদদাতা আকবর হোসেনের সঞ্চালনায় প্যানেল আলোচক ছিলেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও ‘উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা’র (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আখতার।

এক বক্তা জানতে চান, বিসিএসসহ সব সরকারি চাকরির কোটা ব্যবস্থার পুনর্বিন্যাস বা সংস্কারের সময় কি এসেছে?

এর জবাবে ফরিদা আখতার বলেন, “কোটা বৈষম্য তৈরি করছে। আন্দোলনকারীদের দাবি যৌক্তিক।” তবে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা রাখার পক্ষে মত দেন তিনি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “অব্যশই এই কোটার পুনর্বিন্যাস দরকার। মেধাকে সর্বোচ্চ গুরুত্ব ও বিবেচনা করে সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে। দেশে ৫৬ ভাগ কোটার প্রচলন আছে। কিন্তু, এগুলোর বিপরীতে প্রার্থী নেই। তাই, পদগুলো শূন্য থেকে যাচ্ছে। এগুলো মেধা দিয়ে পূরণ করা উচিত।”

খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, “সার্বিকভাবে কোটা পুনর্বিন্যাস করার সুযোগ এসেছে। মেধাকে বিবেচনা করেই সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হচ্ছে।”

কোটাবিরোধী আন্দোলন সরকার বিরোধী আন্দোলন কিনা, একজন দর্শক-শ্রোতা জানতে চাইলে তিনি বলেন, “মোটেও না। এটাকে আমরা সরকারবিরোধী আন্দোলন ভাবছি না। তবে আন্দোলনের নামে যে ভাঙচুর করা হয়েছে, তা ঠিক হয়নি।”

বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “কোটা কমিয়ে আনা বা পুনর্বিন্যাস করার সময় এখনই।”

আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে কোটা প্রস্তুতি পুনর্বিন্যাস করা হবে।”

জেলা ও নারী কোটাও পুনর্বিন্যাস করার কথা বলেন তিনি। এ সময় তিনি আন্দোলনকারীদের ওপর সরকার দলীয় ও পুলিশের আচরণের নিন্দা জানান।

রাজনৈতিক দলগুলোকে বেশি দুর্নীতিগ্রস্ত করে যে রিপোর্ট প্রকাশ করে টিআইবি, তা কি উদ্দেশ্যমূলক, সৈয়দা সীমা করিমের এমন প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, “টিআইবির অবশ্যই উদ্দেশ্য আছে। তবে তা বাংলাদেশের জনগণ দেশকে যেভাবে দেখতে চায়, টিআইবি রিপোর্ট সেই উদ্দেশ্যেই। মূল রিপোর্ট ভিন্নখাতে উপস্থাপিত হয়নি। বরং গণতান্ত্রিক ব্যবস্থা ও রাজনৈতিক দলগুলোকে সংশোধন করতেই এই রিপোর্ট।”

খাদ্যমন্ত্রী বলেন, “এখানে অবশ্যই অন্য উদ্দেশ্য থাকতে পারে। যেমন- ওয়ান-ইলেভেনে বিশ্বব্যাংক তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনতে চেয়েছিল। এবারও এ ধরনের কোনো উদ্দেশ্য থাকতে পারে। তাই, দলীয়ভাবে অভিজ্ঞতার আলোকে এর তীব্র প্রতিবাদ জানিয়েছি।”

ড. মোশাররফ বলেন, “টিআইবি যে রিপোর্ট প্রকাশ করেছে, তা নিয়ে জনসম্পৃক্ততা আছে কিনা, সে প্রশ্ন থাকে। এবার যেহেতু টিআইবির রিপোর্টে রাজনৈতিক দলের বিষয়টি প্রথমে এসেছে, তাই, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।”

তিনি বলেন, “রাজনৈতিক দলের নাম না এসে যদি রাজনৈতিক ব্যক্তির নাম আসতো, তাহলে বিষয়টি আরো পরিস্কার হতো।”

তিনি বলেন, “আমরা মনে করি, টিআইবির রিপোর্টে রাজনৈতিক দল হিসেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে বোঝানো হয়েছে। কারণ, বিরোধীদল দুর্নীতি করবে, তা ঠিক নয়।”

ফরিদা আখতার বলেন, “রাজনৈতিক দলগুলোতে দুর্নীতি অবশ্যই আছে। প্রকৃত রাজনীতিবিদদের নমিনেশন না দিয়ে টাকার বিনিময়ে ব্যবসায়ীদের নমিনেশন দেওয়া হচ্ছে। সে কারণে রাজনৈতিক দলগুলোতে দুর্নীতি বাড়ছে।”

এ ছাড়া সংলাপে পোশাক খাতের নিরাপত্তা বিষয় নিয়েও আলোচনা হয়।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×