আমার চোখে তুমি ভেসে থাকা ছবি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমার চোখে তুমি ভেসে থাকা ছবি
------------------ ডঃ রমিত আজাদ
কোন স্বপ্ন নেই এই অনাকাঙ্খিত প্রেমের,
পরিসমাপ্তিও নিস্ঠুর হবে জানি,
তবুও ফুলের সুরভী হয়েছো মনে,
আর আমি নির্বাক বৃক্ষরাজী।
খুব সম্ভবত সব কিছুর জন্য দায়ী,
তোমার ঐ নিষ্পাপ দুটি আঁখি।
সেই আঁখির গভীর অন্তরে হৃদয়,
হ্রদের স্বচ্ছ জলে ফোটে,
তোমার কায়ার ছায়া।
তরুনীর প্রসাধনীর নেশা ধরানো সুবাস,
ঘন কালো চুলে তেলের মাদক গন্ধ,
কথার মোহনীয় সুরের সাথে মেশে,
হৃদয় কাঁপানো চোখের তারার হাসি।
আমাকে কি দোষ দেবে বলো?
আমি কি মানুষ নই?
বুকের বাঁ দিকে কি
ছোট্ট একটি হৃদপিন্ড স্পন্দিত হয়না?
প্রণয়ডোর? সেতো ছিলোই না কখনো,
তার আগেই তো বিরহ এলো!
ঝড়ো বাতাসে উড়ে আসা কিছু আবেগ,
এখন সাইক্লোন হয়ে ফুঁসে উঠেছে!
থাক, থাক সবকিছু,
আমি আর কিছু শুনতে চাইনা,
শুধু বলবো,
আমাকে দোষারোপ করোনা,
তোমাকে আমি বাঁধিনী কোন মায়ায়,
তোমার ললাটে আঁকিনি একটিও উষ্ণ চুম্বন।
যেমন দূরে ছিলাম তেমনি দূরেই রবো,
ধরে নেব, এই অনাকাঙ্খিত প্রেম
ফিনিক ফোটা জ্যোৎস্নার আলো নয়,
বরং অমাবশ্যার বিভ্রান্তি।
অযথাই পার করবো কিছু নির্ঘুম রজনী
হৃদয়ে রক্তক্ষরণে পুষে রাখবে কিছু উদ্ভ্রান্ত দুখঃ
তোমার নিস্পাপ আঁখি দুটি ছায়াশূণ্য হতে পারে,
তবে আমার দুটি বিষাদ ভরা চোখে
কেবলই তোমার ছবি,
কেবলই তোমার ছবি,
কেবলই তোমার ছবি।
৫টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।