এরিস্টটলের পলিটিক্সের কিছু অংশ --- 'একজন স্বৈরশাসক কেমন হয়'
একজন স্বৈরশাসক ধনীদের কামনা করে আর একজন রাজা সম্মান কামনা করেন। স্বৈরশাসকের প্রহরার দায়িত্বে নিয়োজিত থাকে ভাড়াটে সৈনিকগণ, আর রাজার প্রহরার দায়িত্বে নিয়োজিত থাকে তার জনগণ। স্বৈরশাসকগণ প্রায়শঃই বক্তৃতাবাগীশ নেতা হয়। তারা বিশিষ্ট ব্যক্তিদের বিরূদ্ধে অবস্থান গ্রহন করে এবং সাধারণ জনগণকে রক্ষা করার প্রতিজ্ঞা গ্রহন করে ক্ষমতা দখল করে। একজন স্বৈরশাসক অসাধারণ গুণসম্পন্ন কোন ব্যক্তির উত্থানকে প্রতিরোধ করে, প্রয়োজনে তাকে মৃত্যুদন্ড প্রদান করে অথবা গুপ্তহত্যার ব্যবস্থা করে । স্বৈরশাসকের বিরূদ্ধে শত্রুতার মনোভাব সৃষ্টি করতে পারে এমন যৌথ ভোজনালয়, ক্লাব বা এমন কোন শিক্ষা প্রতিষ্ঠানকে সে নিষিদ্ধ ঘোষণা করবে। তার রাষ্ট্রে কোন সাহিত্য সন্মেলন বা কোন আলোচনা সভার ব্যবস্থা থাকবে না। জনগণ যাতে পরস্পরকে ঘনিষ্টভাবে জানার সুযোগ না পায়, সেই মতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এবং তাদেরকে তার প্রাসাদের বহির্দ্বারে সমবেত হয়ে সময় অতিবাহিত করতে বাধ্য করবে। রাষ্ট্রের গোপন সংবাদ সংগ্রহের জন্যে নারীদের ব্যবহার করবে। জনগণের মধ্যে যাতে কলহ সৃষ্টি হয় এবং তারা যাতে দরিদ্র ও নিস্বঃ হয়ে যায় সেই ব্যবস্থা সে গ্রহন করবে। মিশরের রাজা যেমন প্রজাদের পিরামিড তৈরীর কাজে ব্যস্ত রাখবে সেইরূপ সে বড় বড় কাজে প্রজাদের ব্যস্ত রাখবে। মেয়ে মানুষ ও দাসদের মধ্য থেকে গুপ্তচর তৈরীর জন্য সে তাদের ক্ষমতা প্রদান করবে। সে প্রয়োজনে যুদ্ধও সংঘটিত করবে যাতে প্রজারা মনে করে যে তাদের করণীয় কিছু কাজ রয়েছে। এতে তারা সর্বদাই একজন নেতার অভাব অনুভব করবে।
সমগ্র 'পলিটিক্স' গ্রন্থে এটি একটি হতাশার প্রতিচ্ছবি। কিন্তু এ ধারনা আজকের দিনে খুবই প্রযোজ্য। এরিস্টটল আরো বলেন যে একজন স্বৈরশাসকের কাছে নীতিবিবর্জিত বা ক্ষতিকর কোন কাজ নেই। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তিনি সবকিছুই করতে পারেন।
এরিস্টটলের পলিটিক্সের কিছু অংশ --- 'একজন স্বৈরশাসক কেমন হয়'
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।