somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তনু"র ডিএনএ পরীক্ষায় কয়েকজন পুরুষের বীর্যের উপস্থিতি

১৭ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তনু হত্যাকাণ্ডের পর পুলিশ ধর্ষণের সন্দেহের কথা জানিয়েছিল।
কিন্তু ১৫ দিন পর কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক দল ময়নাতদন্তের প্রতিবেদনে তনুকে ধর্ষণের কোন আলামত তারা পাননি জানিয়েছিলেন।

এরপর আদালতের আদেশে কবর থেকে লাশ তুলে তনুর দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়।
সেই পরীক্ষার প্রতিবেদন এখনও জানানো হয়নি।

গতকাল সিআইডির কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের দায়িত্বে থাকা বিশেষ সুপার নাজমুল করিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিএনএ পরীক্ষায় কয়েকজন পুরুষের বীর্যের উপস্থিতি পাওয়া গেছে।

সিআইডির ডিএনএ পরীক্ষায় কয়েকজন পুরুষের বীর্যের উপস্থিতি পাওয়া গেছে মানে তনুর মৃত্যুর আগে তনুকে ধর্ষণ করা হয়েছে যা পুলিশ শুরুতেই সন্ধেহ করেছিল।

কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক দল ময়নাতদন্তে করে কেন তনুকে ধর্ষণের কোন আলামত পাননি?
তবে কি কুমিল্লা মেডিকেল কলেজের অদক্ষ অনাবিজ্ঞ চিকিৎসক দিয়ে তনুর ময়নাতদন্তের দল ঘঠন করা হয়েছিল। নাকী ময়নাতদন্তের যন্ত্রপাতি (সরঞ্জমাদি) অক্ষম ছিল। নাকী কারো ভয়ে ভিতু হয়ে ময়নাতদন্ত দল ভুল প্রতিবেদন উপস্থাপন করেছিলেন।
নাকী ময়নাতদন্ত দলে আসলেই কোন ডাক্তার ছিলোনা।
ছিল বিশেষ ব্যক্তি বা বিশেষ কোন দল। যারা চায়না তনুর হত্যার বিচার হোক।

তনুর লাশ কবর থেকে তুলে আবার ময়নাতদন্ত করা হয়। যার দুই মাসের উপরে গত হয়ে গেছে। কিন্তু এখনো কেন সেই লাশের ময়নাতদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়নি।
কেন করা হয়নি?
তবে কি এই ময়নাতদন্ত প্রতিবেদনে প্রকাশ কারো বাধার প্রাচীরে বন্ধি আছে।

গত ১০ মে ২০১৬, মঙ্গলবার রাতে সোহাগী জাহান তনু'র মা আনোয়ারা বেগম তনু হত্যায় দুই সেনা সদস্য জড়িত বলেছিলেন দাবী করেছিলেন। এবং কি তিনি দুইজন সেনা সদস্যের নাম বলেছিলেন তিনি। যারা কুমিল্লা সেনানিবাসের সার্জেন্ট জাহিদ ও সিপাহী জাহিদ।

আনোয়ারা বেগম মানবজমিনকে অভিযোগ করে বলেছিলেন বার বার আমাদের জিজ্ঞাসাবাদ করা হলেও যাদের বাসায় পড়াতে গিয়ে তনু খুন হল তাদের কাউকেই ওইভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। তাদের বাসার শিশুদের জিজ্ঞাসাবাদ করলেও অনেক তথ্য বেরিয়ে আসবে ।

সেনাবাহিনী থেকে তদন্তে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হলেও কেন সেনাবাহিনী তনুর মা আনোয়ারা বেগমের অভিযোগ আমলে নিচ্ছেননা।
কেন সার্জেন্ট সার্জেন্ট জাহিদ ও সিপাহী জাহিদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছেনা।
কেন তনু যাদের বাসায় পড়াতে গিয়ে খুন তাদের জিজ্ঞেস করা হচ্ছেনা।
কেন জিজ্ঞেস করা হচ্ছেনা ঐ বাসার ছেলে মেয়েদের?
তবে কি সেনাবাহিনী তদন্তে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি মিথ্যে ছিল?
নাকী অনেক কিছু আড়াল করার চেষ্টা করছে সেনাবাহিনী?

তনুর হত্যা ও ধর্ষণকারী আসামীর সংখ্যা হয়তো গুটি কয়েকজন।
কিন্তু এই গুটি কয়েকজন অপরাধীকে সনাক্ত এবং রক্ষয়া করতে গিয়ে যে কতো জন নতুন অপরাধীর জন্ম হচ্ছে তা কি কেউ খেয়াল রাখছেন।

কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক দল ময়নাতদন্তে করে তনুকে ধর্ষণের কোন আলামত পাননি যারা, তারা কি নতুন অপরাধী নয়?
অথবা কারো বাধায় পরে যদি কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক দল ময়নাতদন্তে ভুল প্রতিবেদন উপস্থাপন করে থাকেন, তবে বাধা প্রদান করা ব্যক্তি বা দল তারাও কি নতুন অপরাধী নয়?

কবর থেকে লাশ তুলে তনুর দ্বিতীয়বার ময়নাতদন্ত করে এখনো যারা প্রতিবেদন প্রকাশ করেননি তারা কি নতুন অপরাধী নন?
অথবা এই ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করা যদি কারো বাধার প্রাচীরে বন্ধি থাকে, তবে তারাও নতুন অপরাধী নয়?

সেনাবাহিনী থেকে তদন্তে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েও তনুর মা আনোয়ারা বেগমের অভিযোগ যারা আমলে নিচ্ছেনা তারা কি নতুন অপরাধী না?

আমরা চাইনা তনু হত্যা আর ধর্ষণের সঠিক বিচার করতে গিয়ে নতুন অপরাধীর সংখ্যা বাড়ুক। ইতি মধ্যে যারা তাদের কার্যকলাপে সন্ধের তালিকায় চলে এসেছেন তাদেরকেও জিজ্ঞেস করে অপরাদ সনাক্ত করে তাদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসা হোক।

আমি এবং আমরা আশাবাদী আমাদের সিআইডি সোহাগী জাহান তনুর হত্যাকারী ও ধর্ষণকারীদের সঠিক ভাবে সনাক্ত করে খুব শিগ্রই শাস্তির আওতায় নিয়ে আসবে।
অনেক অনেক শুভ কামনা রইলো সিআইডির জন্য।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

×