প্রতি রাতে তোমাকে স্বপ্নে দেখি। তুমি আমার কাছে কি জানতে চাও বাবা! তোমার সঙ্গে কাটানো সময়টাই শুধু মনে থাকে আমার। কি বল, কিচ্ছু মনে রাখতে পারি না। তোমাকে শেষবারের মতো বুকে জড়িয়ে চুমু খাবার ইচ্ছে আমার পূরণ হয়নি। ইচ্ছেটাতো তোমারও অপূর্ণই রইল। আমি শুনেছি, দুনিয়া ছাড়ার ঠিক পূর্ব মুহূর্তে তুমি আমাকে খুঁজছিলে। বাবা, তোমার হৃদয়ের সঙ্গে আমার হৃদয়ের যে মিলন, মৃত্যূ আমাদেরকে এই মিলন থেকে বঞ্চিত করতে পারবে না। এই কারণেই হয়ত আমরা দুজন প্রতি রাতে মিলিত হই।
বাবা, আমার কান্নারা কোন একদিন ফুরিয়ে যাবে। এটাই স্বাভাবিক। কিন্তু তোমার-আমার মাঝে ভালবাসার যে অফুরন্ত বন্ধন তা কোনদিনও ছিড়বে না।
বাড়িতে গেলে এখন আর কেউ আমায় বুকে জড়িয়ে ধরতে হাত বাড়িয়ে দেয় না। তোমার বুকে লুটিয়ে পড়তে আমার যে কি ইচ্ছে করে, আমি কি করে জানাব তোমায়! বাবা, তুমি কেমন আছ জানি না। কিন্তু তোমাকে ছাড়া আমার জীবন একটুও ভাল নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



