কতই রঙ্গ দেখি দুনিয়ায়
ও ভাইরে, ও ভাই
কতই রঙ্গ দেখি দুনিয়ায়
আমি যেই দিকেতে চাই
দেখে অবাক বনে যাই
আমি যেই দিকেতে চাই
দেখে অবাক বনে যাই
আমি অর্থ কোন খুঁজে নাহি পাই রে
ও ভাই, অর্থ কোন খুঁজে নাহি পাই রে
ভাই রে ভাই রে
আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়
দেখ ভাল জনে রইল ভাঙ্গা ঘরে
দেখ ভাল জনে রইল ভাঙ্গা ঘরে
মন্দ যে সে সিংহাসনে চড়ে
দেখ ভাল জনে রইল ভাঙ্গা ঘরে
মন্দ যে সে সিংহা সনে চড়ে
ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার
সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার
হীরার খনির মজুর হয়ে কানা কড়ি নাই
ও ভাই হীরার খনির মজুর হয়ে কানা কড়ি নাই
ও তার কানা কড়ি নাই
ওরে ভাইরে, ওরে ভাইরে ভাইরে
কতই রঙ্গ দেখি দুনিয়ায়
ওরে ভাইরে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



