বন্ধুটির নাম তুলি, সিলেটি।
যতদূর মনে আছে ২০১১সালের শেষের দিক। আমি তখন ইন্টারনেট ব্যবহার মাত্র শুরু করেছি। তখন নিয়মিত "আওয়াজ" নামক একটি সাইট এ পোষ্ট দিতাম। ওইখান থেকে আমার নাম্বার নিয়ে তুলি আমাকে কল দিলো। অল্প সময়েই দুইজন ভালো বন্ধু হয়ে গেলাম। তখন নিয়মিত তার সাথে কথা হতো।
নিজ জেলার বাহিরে পাওয়া, অদেখা একজন বন্ধু ছিল আমার। মাঝে মাঝে কিছু সমস্যায় কথা বন্ধ থাকলেও ও আমার সাথে যোগাযোগ বন্ধ করতো না। এভাবে এক বছর কথা বলার পর, আস্তে আস্তে সে হারিয়ে যেতে থাকে।
সর্বশেষ ওর সাথে কথা হয়, গত বছরের ৭-ই নভেম্বর। দিনটি ছিলো আমার জন্ম দিন।
১২:৩৭ মিনিট-এ ও আমাকে ফোন করে জন্মদিন এর শুভেচ্ছা জানালো। বস্তুত্ব আমি নিজেও জানতাম না, সে দিন আমার জন্ম দিন ছিলো।
দেখতে দেখতে আবার এক বছর হতে চলেছে। আরেকটি জন্মদিন নিকটে। তাই হারিয়ে যাওয়া বন্ধুটিকে একটু বেশিই মনে পড়ছে ।
(সূত্রঃ ৩১শে অক্টোবর, ২০১৪, আমার ফেজবুক ওয়াল)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


