ঘুরে দাঁড়িয়েছি আজ লিখব অকারণ,
অকথ্য ছন্দের অভিবাধন
সুনীল আসমানের বিস্তৃতি বাঁধন
কম্পমান হৃদপিণ্ডের রক্তসঞ্চালন,
বিমুখী আত্মার বিনিয়োগ সাধন
ধরণীর পর্যাবৃত্ত গতির কার্য সম্পাধন
রীতিমত চলছে সব,
সহস্র চুম্বনের সমগ্র বিভব।
প্রথাসিদ্ধি জীবনাচরণ কালজয়ী রক্তক্ষরণ
প্রচণ্ড যন্ত্রণা বুকে উগরে দেওয়ার যে কোন কারণ
হেরে আমি জিততে চাই শুনবো না বারণ
ফের ভুলে যাব অশ্রু গ্রন্থির রোজ প্রণয়ন
ঝুলন্ত তারে বাদুড়ের অনিশ্চিত অজ্ঞাত মরণ
প্রতিটি দীর্ঘশ্বাসের প্রভাতী করণ
নিষিদ্ধ সম্পর্কের সামাজিক বরণ
বিপদে ধৈর্য ধরবো ছিলনা স্মরণ
আমি লিখে যাবো অকারণ আমরণ।
সইতে কষ্ট হলে দূরে সরো
জানিনা মনভুলে কষ্ট দিয়েছি কবে কারো
গেয়েছি নাকি নিকট থেকে নিকটতম
মার্জনা চাইনা হব তুচ্ছ থেকে তুচ্ছতর
উত্যক্ত নিঃশ্বাস সরাই পানে চেয়ে
দীপ্তিময় নক্ষত্র হাসে ছায়াপথে থেমে।
[রাসেল হোসেন, ০৪-০১-১৪]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



