বড় তাড়াহুড়ো পেয়েছিলাম তোমায়
উপনীত পরিচয় ব্যর্থ শেষ সীমানায়,
তৃষ্ণার্ত প্রণয়ে তুমি রয়েছ ঢাকা
হৃদয়ের বেদিতে আছে ছবিটি আঁকা।
অতর্কিত বদল, ধরি ঈমানের পতাকা
নিজ গুণে ক্ষমা কর মেনে নিও সততা।
কেটে গেল অনেকটা সময় কেটে গেল
কেউ কারো খোঁজ নাই নিল।
চলে এলাম চলে গেল, হারিয়ে গেল
পিছনের স্মৃতিগুলো মনে পড়লো
কত দিন পর সন্ধান পেল, মন ভুলে গেল।
ক্ষয় হয় পরে ক্ষয় হয়
অগ্নি সারথি মনের পিছু লয়
ছড়িয়ে দাহ হারেনি কেহ
জয় হয় তবু তোমারি জয় হয়।
ভালো আছো ভুলে গেছো
কার থলিতে কত স্বপ্ন গুছ
মনে ছিল কতদিন গুনেছ,
কেন তবে খালি হাতে ফিরেছ
ও প্রিয়,তুমি অশ্রু মুছো।
মনে পরে চোখাচোখি ঠোকাঠুকি
কখনো মনঃভুলে পিছনের পাতায় যাও নাকি
অবসরে ভুলে গেছি।
ফোন কেটে ফোন রাখি আশায় থাকি
অপূর্ণ আশা কল্পনাতে খাসা
চোরাবালির দীর্ঘ দিনের ভালবাসা।
[রাসেল হোসেন, ০৬-০১-১৪]
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



