বিকেল ঘনিয়ে লাল টুকটুকে শাড়ীর আঁচল মুড়ে
নব বধূর নাইয়োর যাবার মত লুকোতে শুরু করে
উত্তর মেরুর রবি। যেন সারাদিনের প্রস্তুতি শেষে
হঠাৎ সুযোগ পেয়ে বিলীন হয়ে যাচ্ছে অন্য মেরুর টানে।
ফেলে যায় সারাদিনের ক্লান্তিকর একটি ক্ষণ,সন্ধ্যা।
রঙের বাহার আকাশে, পাখিদের কলতানে বিদায়
নিতে প্রস্তুত দিনের আলো। মুছে যাবে পৃথিবীর
প্রাণ থেকে আরও একটি দিন ইতিহাস হবে দুদিন
পরে। নিবিড় ছায়া আর কালো মায়ায় ঘরে ফিরে
সাংসারিক পাখি গুলো। চোখের দৃষ্টি সীমানা কেরে নিচ্ছে
নিকষ অন্ধকার ভূতুরে থম থম পরিবেশে বাঁশ বনে
একাকী যাওয়া যেন আজন্ম পাপ হয়ে গেল পথিকের।
শিতকার ধ্বনিতে মুখরিত হিন্দু পল্লী, বিকশিত
জ্ঞানের প্রদীপ জ্বলছে কিশোর কিশোরীর টেবিলে,
ঝিঁঝিঁ ডাকে পথে প্রান্তরে আওয়াজ মিশে যায় নিমেষে
সুদূরে।সে যেন দীর্ঘস্থায়ী হতে চেষ্টা করে মেঘ ঢাকা আকাশে
আর কুহেলিকা ছড়ানো বিকেলে শীতল পরিবেশে।
সূর্য আঁধারে স্নান করে চাঁদকে বলে গেছে সোনালী
আলোয় ভরে দিতে, রাতের দিগ্বলয় জীবন্ত জ্যোৎস্না
আর জোনাকির বিচরণে শান্তির দূত নেমে আসে
আমার এই ভাঙা কুটিরে। বহুদিন ঘুরে উৎসবে
মেতে উঠে নির্দিষ্ট সন্ধ্যা আনন্দের জোয়ারে।
মুগ্ধ নয়নে চেয়ে আছে কবি সাহিত্যিকের দল
বিরহ দিনেও রাত জাগা প্রেমে মজেছে তারা,
অবলীলায় রচিত হচ্ছে হাজারো কাব্য গদ্যের।
[রাসেল হোসেন, ০৫-০১-১৪]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



