somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ ব্যাড ডে অব আদম

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিগনেচারটা কি আপনার?
জ্বি স্যার, আমার। জ্বি বলতে গিয়ে গলায় চি-হি-হি করে শব্দ হলো।
ফাইলটা আপনি কবে রিসিভ করেছেন?
আবার তাকালাম স্বাক্ষরটার দিকে। নিচে তারিখ লেখা। চার মাস আগের তারিখ। একটু আগে গলায় শদ্ব ছিলো, এখন তাও নেই।
চার মাসে আগের তারিখ, চার চারটা মাস হয়ে গেল; এই তবু ফাইল আমার টেবিলে আসলনা কেন? Why? Why? Why?
শেষোক্ত Why টির অতি উচ্চ শব্দ ঢাকা-বাংলাদেশ-পৃথিবী ছাড়িয়ে গিয়ে সাতআসমানের দিকে রওয়ানা হলো।
জানেন এটা নিয়ে কত কি হয়েছে? এই প্রতিষ্ঠানের মহাপরিচালক বরাবর আমি তিনটা চিঠি পাঠিয়েছি এই ফাইলটা পাঠানোর জন্য। তারা শেষমেশ রিসিভ কপি পাঠিয়েছে, এবং রিসিভি কপিতে আপনার সাইন, ঠিক কিনা বলুন।
আরে শালা গাধা নাকি; একবারতো চি-হি-হি করে বললাম যে সাইনটা আমার।
তারপর উনি ইংরেজিতে যা বললেন তার মানে নিম্নরুপ।
“আমি এক্ষুনি বিগবসের কাছে যাচ্ছি। আমি আপনার নামে অভিযোগ করবো। আমি আপনার ১২ টা বাজাবো।”
কিঞ্চিত লেখাপড়া জানা থাকার কল্যাণে আমি কথা গুলোর মানে বুঝতে পারলাম এবং লেখাপড়ার আবির্ষ্কতাকে মনে মনে অতি-কুতসিত ভাষায় গালি দিলাম।
হয়তো এখনই আমার প্রতি নির্দেশ আসবে চলে যাওয়ার, যেভাবে সত্যিকারের আদমকে স্বর্গ ছেড়ে চলে যেতে বলা হয়েছিল
চারপাশের সবাই বিষয়টা খুব ইনজয় করছে।এই মূহুর্তে প্রত্যেকে এত মনোযোগ দিয়ে কাজ করছে যে, বাংলাদেশের ১% লোকও যদি এই মনযোগ দিয়ে কাজ করত তাহলে বাংলাদেশটা এতদিনে আমেরিকা হয়ে যেত। আসলে মনটা আমার দিকে, চোখটা টেবিলের দিকে।
আমি নিশ্চিত “S” আপা আজকে লাঞ্চের সময় ঘটনাটা তার সখিগণকে রসিয়ে-কষিয়ে বলবে। “K” ভাই বিড়ি খাওয়ার অবসরে অফিসের আর সব বিড়িখোরদের বলবে “আদম শালা খাইছে আইজকা ঠেলা, ওরে যে কতবার নিশেদ করছি, কে হুনে কার কতা”।
“M” সাহেব নিশ্চয় এতক্ষণে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বসে আছে “office a ganjam, Adam shes”(অফিসে গ্যানজাম, আদম শেষ)।
আমার অনুমানকে সঠিক বিবেচনা করে সবাইকে মনে মনে এ্যাডভান্স অভিশাপ দিলাম।এ এক কঠিন অভিশাপ। যদি তোরা এই নিয়ে আলোচনা করিস তাহলে তোদের শরীরের এমন জায়গায় ফোড়া হবে যে, না পারবি কইতে, না পারবি সইতে। আমিও ছাড়ার পাএ নই; হুম।

চাকরিটা চলে গেলে কি হবে তাই ভাবছিলাম। আমার সামনে এক সমুদ্র অন্ধকার, এক পৃথিবী দুশ্চিন্তা, এক আকাশ স্বপ্ন ভঙ্গের নিনাদ।

উষ্ঠা মারি তোর চাকরির কপালে। সোজা গ্রামে গিয়ে হাল চাষ করবো। আর যাই হোক ফাইল তো আর খুজতে হবে না। সকাল-সন্ধ্যা মাঠে কাজ করবো, দুপুর বেলা আমার বউ বাটিতে করে পানতা ভাত নিয়ে মাঠে এসে লাজুক গলায় বলবে “মেলা বেলা হইছে, খাইয়া লন” । আমিও কাতল মাছের মত হা-আ-আ করে বলব “খিলায়া দেও”।
এমন সময় ক্রি-ই-ই-ই-ইং। আমার মধু-ভাবনায় ছেদ পড়লো। ফোনের পর্দায় ইন্টারকমের ১২৭ নম্বর। ওই ফাইলওলা বুড়ো হাবড়াটা ফোন করেছে।
ফাইলটা নিয়ে এক্ষুনি আমার রুমে আসুন।
ফাইল!! কিসের ফাইল!! কার ফাইল!! চার মাস আগে কোথায় রেখেছি কে জানে। ফাইলটার চেহারাই তো আমার মনে নাই।
ঘড়ির কাটায় সকাল ১০.৩০ টা। আমি আবারও ঝিম ধরে যাই। আমার হাতে থাকা সকালের নাস্তার প্যাকেট থেকে পোড়া ডিমভাজা-পেয়াজের গন্ধ পৃথিবীর বায়ু মন্ডলে মিশে যায়।

বিকাল ৪ টা নাগাদ ফাইলটা পাওয়া গেল। ছাই রঙের খামে মোড়ানো কিছু কাগজের সমাবেশ। ওপরে লেখা BLRI । আহ কি মধুর লেখা। সবার চোখ এড়িয়ে ফাইলটাকে একটু আদরও করলাম।
স্যার, আপনার ফাইল।
এ্যা । কিসের ফাইল?(বুইড়াটার মনেই নাই) ও আচ্ছা ঠিকাছে। ধন্যবাদ।
তারমানে চাকরিটা !!!!
আমার সামনে এখন এক সমুদ্র আলো , এক পৃথিবী আশা, এক আকাশ স্বপ্ন ।
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×