somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কাছে সব’চে ভালো লাগে বরিশাইল্যা ভাষা

২৯ শে জুলাই, ২০২১ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. বাংগালীর আর যাই থাক, কোনো কিছুতেই পেশাদারীত্ব নেই, বিশেষ করে কর্মক্ষেত্রে । প্রফেশনাল এ্যটিচুট কি জিনিস বাংগাল তা জানেনা, তা আয়ত্তকরার কোনো ইচ্ছাও তাদের নেই; সবকিছুতেই কেমন যেন ইজি-ঢিলেঢালা গা-ছাড়া একটা মনোভাব। নতুন জয়েন করা কলিগের ওরিয়েন্টেশনে আমার নিকট তার প্রথম প্রশ্ন-“বাই, আপনার দ্যাশের বাড়ি কই”।

২. টিভি চ্যানেলগুলোর দিন শেষ, বাংলা সিনেমা হলের মতো অচিরেই তা বন্ধ হয়ে যাবে। প্রযুক্তির কল্যাণে দর্শকের কাছে পৌছানো এখন পান্তাভাত- লালুর ভাই ভুলুরও এখন ডেডিকেটেড দর্শক আছে এবং হিরো আলমও এখন ভিনদেশী ভাষার গায়েন। তা এক হিসেবে ভালোই, বিনোদন যার যার, তার তার।

৩. ঢাকার উঠতি ছেলেপুলেরা চানাচুরের মতো কেমন যেন মচ্মচে একটা ভাষায় কথা বলে- না শুদ্ধ, না অশুদ্ধ ,বেশিক্ষণ শুনলে মাথা ধরে যায়; বিরক্ত লাগে। আমার কাছে সব’চে ভালো লাগে বরিশাইল্যা ভাষা। সবাই যেতে চায় ইউরোপ-আমেরিকা আর আমি যেতে চাই বরিশাল। ওখানে কোনো আত্নীয়-বন্ধু না থাকায় যাওয়া হয়নি এখনো।

৪. মাস্ক পরাতে প্রশাসনের পাশাপাশি ছাত্রলীগকেও মাঠে নামানো উচিত। এত বিশাল একটা ফোর্স কাজে লাগানো যেতে পারে। আইন হতে পারে, যথাযথ ভাবে মাস্ক না পরলে পাছায় ৩টা বেতের বাড়ি ( ময়লানা হলে ৫টা ) এবং মাস্ক না থাকলে প্রতি পিছ ৫০ টাকা করে বিক্রি- বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগ।

৫. পুরুষ একটি বোকাসোকা প্রজাতির নাম। নিজের খেয়ে বনেরমোষ তাড়ানো তাদের হবি-প্যাশন-ফ্যাশন -প্রফেশন। সহ্য শক্তি বেশি থাকায় কোনোকিছু তেমন একটা গায়ে মাখেনা এবং ছেলেমানুষী তাদের কোনদিনও যায়না। ঘাড়ত্যাড়া পুরুষকে দিয়ে কিছু করাতে চাও তো ঘাড় ধরে ঘরের বাইরে বের করে একটা উদ্ভাবনী-চ্যালেন্জ ছুড়ে দাও- ওদের বুদ্ধি খোলে ঘরের বাইরে। এবং মুখে যতই না না করুক, পুরুষ সব সময়ই (বিশ্ব) প্রেমিক।

৬. গান শোনার সময় মনে-মনে কিছু একটা কল্পনা না করলে গান শুনে মজা লাগেনা আমার। আমার কল্পনায় আমি হয়ে যাই অন্য কেউ; কিন্তু আমার পাশে যে, তার “ নাম বললে চাকরি থাকবে না ”। আপনাদের কি-বস্তা?
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২১ রাত ১১:৩৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×