somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামালপুরের লোকটি, হোটেল কে বলে  "হৈটাল" 

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




১. অফিসে সারাক্ষণ ছো মেরে বসি থাকি। কে কখন  একটা ভুল করে বসবে, আর তাকে কখন একটা কথা শোনতে পারবো- সারাক্ষণ এই এক ধান্ধা। বস কে কপি করে, দেশসুদ্ধ লোক জানিয়ে ই-মেইল করে ভুলটা প্রচার করতে পারলে তবেই যেন শান্তি।অফিসগুলো মূলত উচ্চ-অশিক্ষিতদের খোয়ার স্বরুপ।

২. গতো শুক্রবার রাতে ঢাকার বাইরে যাচ্ছিলাম। আমাদের গাড়িটা দানবের মতো গর্জন করতে করতে দুর্দান্ত বেগে এগিয়ে যাচ্ছিলো। আমি জানালার ফাক দিয়ে খানিকটা রাতের আধার খোজার চেষ্টা করছিলাম- সলিড একটা ডার্কনেস; কিন্তু পেলামনা। এখনকার দিনে আর অন্ধকার বলে কিছু নেই আর। রাতের নরম-কালো-কোমল শরীরে বৈদ্যুতিক বাতিগুলো যেন দগদগে ক্ষত-ঘায়ের মতো জ্বলছে। রাস্তার দু-পাশে শুধু দোকান, দোকান আর দোকান।

৩. জামালপুরের লোকটা, হোটেল কে বলে  "হৈটাল"। ওই একটা "হৈটাল" শব্দ শোনার জন্যই শুধু আমি তার সাথে যখন-তখন খুচরা পেচাল জমাই। ঘুরে-ফির একই প্রশ্ন রোজ করি, কারণ জানি কোনে প্রশ্নের উত্তরে "হৈটাল" শদ্বটি আসবে। লোকটি "হৈটাল" "হৈটাল" বলে যায় আর অপ্রমিত বাংলা শব্দটি আমাকে নস্টালজিক করে তোলে;  আমার শহুরে মনের ঘোরপ্যাচ ওই মাটির ঘ্রাণ গায়ে মেখে ঘুরে বেড়ানো লোকটা কি করে বুঝবে?

৪. নিজের সাথে নিজের কমিটমেন্ট রক্ষা করাটাই সব'চে বড় চ্যালেন্জ। নিজের কাছে নিজের কোনো দায়বদ্ধতা ও জবাবদিহিতার সিস্টেম না থাকায় ওসব কমিটমেন্ট সাগরের জোয়ারের মতো দলবেধে আসে আর ভাটার টানের মতো চলে যায়।

৫.কোনো অসুস্থতা নেই আপনার? একটা হেলথচেকআপ করান ; দেখবেন তলে তলে ধরা খেয়ে বসে আছেন।  কোনো অসুস্থতা না থাকলেও, বছরে কমপক্ষে একটা হেলথচেকআপ করান- খরচ তেমন বেশি পড়েনা- ৫-৬ হাজারের মধ্যে হয়ে যাবে। দরকারি ,খুবই দরকারি।

৬. প্রতিটি গ্রাম-মহল্লা-পাড়ায় কমপক্ষে একজন করে পাগল থাকে। একটি করে পাগল থাকে প্রতিটি ফ্রেন্ডসার্কেলে-ফ্যামিলিতে-গ্রুপে। প্রতি তিনজনে একজনে একজন পাগল; এমনকি প্রতি দু'জনে একজন পাগল; সর্বশেষ, আপনার আশেপাশে কেউ না আপনি  একাই পাগল।




সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×