somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বনানী ১১ নং রোডের মাথায় ব্রিজের গোড়ায়...

৩০ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উক্ত ব্রিজে আমি দাড়ানো ছিলাম বিকাল ৫:৩০ টার দিকে। একটা ইফতার পার্টির দাওয়াত ছিলো তাই ওদিকে যাওয়া, হাতে পর্যাপ্ত সময় থাকায়, ভাবলাম আগেভাগে গিয়ে বসে থাকার চাইতে এখানে একা একা কিছুক্ষণ দাড়িয়ে থাকি। দাড়িয়ে-দাড়িয়ে লোকজনের আসা-যাওয়া, চলা-ফেরা, কাজকারবার দেখি। আমার অনতিদুরেই এক ছিন্নমূল লোক বসা তার পাশেই আমার মেয়ের বয়সী এক মেয়ে; বয়স ৫-৬ হবে। তাদের ভাব-সাব দেখে মনে হচ্ছে তারা বাপ-বেটি। লোকটার গায়ে কম্বল জড়ানো, খুব শ্যালো-শটকার্ট একটা চেহারা; যেমনটা চেহারা সব বাস্তুহারা-ফুটপাতবাসী লোকজনের হয়ে থাকে- চেহারায় কোনো মায়া-মমতা নেই, কোনো ভাল-মানুষী নেই, নেই কোনো শান্ত-স্থিরতাপুর্ণ অবয়ব। তবে বালিকাটির চেহারা খানিকটা আমার মেয়ের মতো, এবং এখনো তার চেহারা হতে শিশুত্বের ঝিকিমিকি ভাবটি বিলিন হয়ে যায়নি। রাস্তার পাশে এই দাড়িয়ে থাকা আমাকে ক্লান্ত করেনা। আমাকে ভাবায়। বিজ্রের নিচে দেখি ছোটোমোটো একটা ফুলবাগান, তাতে আবার বেশ ফুলও ফুটেছে।
এদিকে কোথায় যেন নায়িকা পরীমনি'র বাসা, আমি চিনিনা। আমাদের ড্রাইভারকে কতোবার বলেছি যে ওই বাসার সামনে দিয়ে একদিন আমারে নিয়ে যাবার জন্য, ও-বেটা যায়না, খালি মিচকি মিচকি হাসে। ওই বেটা ওই হাসির কি হইলো, পরীমনি হইলো এদেশের সব'চে সেরা সুন্দরী ।
ক্ষুধার্ত অবস্থায় দুটি কাজ করতে হয়না- ১. বাজার করা এবং ২. ঝগড়া করা। পাচতারকা হোটেলের ইফতার পার্টিতে আমরা প্রথম কাজটির মতো একটা কাজ করলাম বলতে গেলে সবাই। খাবারে সবার প্লেট উপচে-উপচে পড়ছে, হাজারো পদের-নানা রকমের খাবার। লোকজন যা
প্লেটে নিয়েছিলো তার সিকি ভাগও খায়নি, সব ফেলনা যাবে...আমি যথাসাধ্য চেষ্টা করেছি যা নিয়েছে তার সবটুকু খেতে। এজন্যই বোধহয় আল্লাহ বলেছেন "তোমরা খাও-পানাহার করো, কিন্তু অপচয় করোনা"। আর আজ আমরা যা করলাম তা অপচয়ের চুড়ান্ত।

বৃষ্টিভেজা পথ মাড়িয়ে আমরা যখন এসির বাতাস খেতে গন্ত্যবে রওয়ানা হলাম, তখনো আনমনে রাস্তায় আমার মেয়ের মতো দেখতে মেয়েটিকে খুজছিলাম; হয়তো সন্ধ্যায় শিশুটি তেমন কিছু খায়নি, আর আমরা কিছুই নষ্ট করতে বাদ রাখিনি।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×