somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারা কাজে ফাকি দেয়, মালিককে নানা ছল চাতুরিতে ঠকায়

১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. স্পষ্টবাদী হয়ে উঠছে মানুষ। এখনকার পোলাপানরা সোজাসুজি কথা বলতেই বেশি পছন্দ করছে। তা এক হিসেবে ভালোই, তবে সমস্যা হচ্ছে কথার সাথে বিনয় মেশানো থাকছে পরিমাণে কম। আসলে সেলফোনে পয়সা পুড়িয়ে যোগাযোগ করতে গিয়ে, বিনয় দেখানোর মতো সময় খরচ করা এবং ধৈর্য ধরায় কারো পোষাচ্ছেনা। তবে, বিনয়ের বিনিময়মূল্য অনেক।

২. শর্টকাটে না হলে আর বড়লোক হওয়া যাবে না – এ ধারণা এখনো প্রায় সত-অসত সবার মনে বধ্যমূল, এবং তা বোধহয় সঠিকও বটে, কারণ আমাদের দেশে আর অন্যকোনো রাস্তা বানানো নাই। শর্টকাট মানেই সাকসেস- সফলতা। বাজারে এখন শর্টকাটে’র কাটতি। তিনঘন্টার মুভির বক্তব্য উঠে আসছে তিরিশ সেকেন্ডের টিকটকে।

৩. ড্রাইভিং ক্লাসে ভর্তি হয়েছি। প্রশিক্ষক সাহেব আমার বর্তমান পেশা জানতে চাইলে বলেছি গার্মেন্সে চাকরি করি এবং ড্রাইভিং শিখে বিদেশ যেতে চাই । মিথ্যার আশ্রয় নেয়ার কারণ উনি যাতে আর কোনো প্রশ্ন না করেন্। আমার ধারণা সত্যি হয়েছে, গার্মেন্সকর্মীদের নিয়ে কেউ উতসাহী হবেনা এটাই স্বাভাবিক। উনি আমাকে টুকটাক আরবীও শিখাতে চেয়েছেন যাতে মধ্যাপ্রাচ্যে গিয়ে কাজ চালাতে পারি। এখন পর্যন্ত একটামাত্র আরবী শদ্ব শিখিয়েছেন, তা হচ্ছে, হিয়া-মাজুনন, মানে, সে পাগল।

৪. এখনো বাংগালরা নিজেদের গরীব বলে পরিচয় দেয় এবং দিতে গর্ববোধ করে। ভোটের পোস্টারে লেখা থাকে- “মেহনতি মানুষের কন্ঠস্বর, গরীবের বন্ধু আদম_ ভাই কে ভোট দিন”। গরিবী আছে আমাদের চলনে-বলনে, সাহিত্যে, সিনেমায়, গানে, মনে-প্রাণে, সওওওব খানে।

৫. যারা শ্রমিক তাদের উর্পাজিত পয়সা বোধহয় শতভাগ হালাল, সবার মতো, আমারো এমনটাই ধারণা ছিলো। আদতে কাহিনি ভিন্ন, তারা কাজে ফাকি দেয়, মালিককে নানা ছল চাতুরিতে ঠকায় এবং তাদের দায়িত্বগ্যানহীনতা প্রশ্নাতীত। তাদের ইনকাম মন্দ নয় এবং সবাই মাইক্রোক্রেডিটের মেম্বার। লোনের সাপ্তাহিক কিস্তি তাদের লাইফের সব’চে বড় চ্যালেন্জ।

৬. মানুষ যতো বুড়ো হয়, ততোই তাদের লাজ-লজ্জা এবং সংকোচবোধ ও বুদ্ধি-শুদ্ধি কমতে থাকে। তারা চায় সবাই তাদের কথা শুনুক, তাদের মান্য করুক। বুড়োদের সব কথা যে শুনতে নেই তার প্রমাণ জুলাই মাসের ছাত্র আন্দোলনের সফলতা।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×