প্রত্যেকটা মানুষের চারদিকে একটা অদৃশ্য বলয় থাকে। যেটার মধ্যে মানুষগুলার স্বপ্ন, ইচ্ছা, সুখ সবকিছু আবদ্ধ থাকে। এই বলয় এই সীমারেখা চোখে দেখা যায় না। মানুষ স্বপ্নবাদী, স্বপ্ন দেখে মানুষ বাঁচে। স্বপ্ন আমাদেরকে বাঁচিয়ে রাখে। প্রতিটা মানুষ হাজার কষ্ট নিয়ে ঘুমাতে যায়... সে স্বপ্ন দেখে কালকের সকালের সূর্যটা তার স্বপ্নের মত করে উঠবে। কালকের সকালের সূর্যের রশ্মি যখন তার গায়ে পড়বে তখন তার সব কষ্ট দূর হয়ে যাবে, তার হৃদয়ের ক্ষত শুকিয়ে যাবে। এই সেই সূর্যের আলো যার জন্য মানুষ সারাটা জীবন অন্ধকারে স্বপ্ন দেখে কাটায়। কি অদ্ভুত মানুষের জীবন। সে জানে না কখন সূর্যটা তার মত করে উঠবে তবুও সে স্বপ্ন দেখে প্রতিটা রাতে হাজারও ক্লান্তি নিয়ে।
সুখ একদিন আসবে জানি আমাদের সব কষ্ট দূর করে চলে যাবে। হাহাহা এইটাও একটা স্বপ্ন ; সুখ কখনই আসবে না। শান্তির ঘুম কখনই হবে না। প্রতিটা রাতে সুখের স্বপ্ন দেখে দেখে একদিন নিজেই চলে যাবে চির নিদ্রায়। এইটাই বুঝি সেই শান্তির ঘুম যার জন্য একটা মানুষ প্রতিরাত অপেক্ষা করেছে ? এইটাই কি সেই হৃদয়ের শান্তি? যেখানে আর প্রিয়জনের জন্য হৃদয়টা মোচড়াবে না। ব্যাথা অনুভব হবে না আর হৃদয়ে। শরীরটা হয়ে যাবে জড় বস্তুর ন্যায় আর স্বপ্নগুলো আকাশে উড়ে বেরাবে আত্মা হয়ে...
আসলে স্বপ্নই আমাদেরকে বাঁচিয়ে রাখে আবার সেই স্বপ্নই আমাদেরকে কুঁড়ে কুঁড়ে খায়। আমরা স্বপ্নের জগতে এতই হারিয়ে যাই যে নিজের সেই অদৃশ্য বলয়ের সীমারেখা ভুলে যাই। ভুল করে অন্যের সীমানায় প্রবেশ করে ফেলি। যেখানে সিমান্তের কাঁটাতারের ন্যায় বাঁধা হয়ে দাড়ায় বাস্তবতা। যেখানে সীমান্তের প্রহরীর মত দাড়িয়ে থাকে হৃদয়হীন সমাজ। পরে আহত হয়ে সে মানুষগুলো আবার নিজের বলয়ে ফিরে আসে। এই ক্ষত আর শুকায় না মরার আগ পর্যন্ত। আমরা যদি নিজের জগতটাকে আপন করে নিতাম, নিজের বলয়ে থেকে দূর আকাশের মেঘগুলা দেখে মনটাকে মেঘের মত সুন্দর রাখতাম তাহলে আর আমাদের সুখের পিছে এতো দৌড়াতে হতো না। কিন্তু তা কখনই সম্ভব না, আমরা মানুষ আমরা স্বপ্ন দেখবই। আমরা মুক্তি চাইবই, আমরা সুখ খুজবই... এই সুখের জন্যই কত অভিনয় আর কত প্রলোভনের হিংস্র থাবায় মানুষের জীবনের সমাপ্তি তা আমরা কখনই বুঝব না। কখনই বুঝব না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


