আমরা প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছি। দুঃখী মানুষের সাথে অভিনয় করে তার অল্প একটু সুখ কেঁড়ে নিয়ে নিজের সুখের সিমানা বাড়ানোর মিথ্যা চেষ্টা করছি। আমরা কি সত্যের মধ্যে বাঁচতে পারি না? আমরা কেন একটা মানুষকে মিথ্যা স্বপ্ন দেখাই? যেখানে জানি যে পৃথিবীর সবাই মিথ্যা সুখের অভিনয় করে বেঁচে আছে... সত্যকে এতো ভয় পাওয়ার কি আছে? এতো কেন অভিনয় তোমার মানব জাতি ? জীবনের সুন্দর দিক গুলি কি তোমার চোখে পরে না। মিত্থার মধ্যে বেঁচে থেকে কি এতো সুখ পাও তোমরা। আমি সারাটা জীবন সত্যের পিছে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত। সত্যভাষী কাওকে পেলাম না যে কিনা নিজেকে নিয়ে সুখি। নিজের অবস্থা নিয়ে সুখি। যে কিনা মানুষের অল্প সুখকেই অনেক বেশি শ্রদ্ধা করে। যে কিনা নিজের সুখের সাথে অন্যের সুখের তুলনা করে মানুষকে ছোট করে না। এই মিথ্যা সমাজে থেকে আজ আমিও একটা মিথ্যুকে পরিনত হয়ে গেছি। নিজেকে মাঝে মাঝে ধর্ষিত কোন এক মেয়ের মত মনে হয়। আজ আমিও অভিনয় করা শুরু করে দিয়েছি। কিন্তু নিজের বিবেকটা এখনও মরে যায়নি। বিবেক মাঝে মাঝেই প্রশ্ন করে কি লাভ এই মিথ্যা অভিনয় করে, ছলনা করে কারো সুখ ছিনিয়ে নিয়ে। হুম...আমি মিথ্যা অভিনয় করলেও মানুষের সুখ কেঁড়ে নিতে পারিনি। বরং নিজের অল্প যা কিছু ছিল তাও মানুষরা নিয়ে গেছে। কারন আমি যে তাদের মত এতো ভালো অভিনেতা হতে পারিনি। আমি যে শুধু তাদের সাথে , এই সমাজের সাথে থাকার জন্য একটু অভিনয় করার চেষ্টা করেছি। কিন্তু আমার অভিনয় খুবই কাঁচা... আমি এই মিথ্যা সমাজ, মিথ্যা আশা, মিথ্যা সম্পর্ক, মিথ্যা ভালবাসা থেকে মুক্তি চাই। হে মানবজাতি তোমরা আমাকে সত্যের স্বর্গে নিয়ে যাও। মিথ্যার স্বর্গ যতই সুন্দর হউক তা আমি চাই না।
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।