somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"এসো না তুমি, আমার মরণে"

১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এসো না তুমি, আমার মরণে
জল ঝরাতে আমার কবরে,
আবার ডিঙাতে আমার নতশির।

জমুক ধূলো আমার কবরে,
সময়ের জলে ধুয়ে যাক সব;
কোকিলেরা আবার ঝরাক জল
কুহু কুহু ডাকে কাঁদুক তারা;
ডাহুক ডাকুক এমনিতেই--
কিন্তু তুমি চলে যাও।

বাবু, হলোই বা তোমার সূক্ষ্মতম ভুল,
কিংবা বিস্তর অপরাধ--
আর পরোয়া নেই এসবে,
অভিশপ্ত আমি, আমার যায়-আসে না আর কিছুতে।

বাবু তুমি বিয়ে করে সুখে থেক,
তোমার খেয়াল মত--
আর পরোয়া নেই এসবে,
বড় ক্লান্ত প্রাণ আমার, নিস্তার চাই এই ক্ষণে।

এসো না তুমি, আমার মরণে
জল ঝরাতে আমার কবরে
তোমার বন্ধ্যা হৃদয় নিয়ে।

আমারে দাও এবার মুক্তি--
চলে যাও, তুমি চলে যাও।


কবিতাঃ এসো না তুমি, আমার মরণে
মূল কবিতাঃ আলফ্রেড লর্ড টেনিসন এর "Come not, when I am dead"
অনুবাদঃ রওনক-উল-ইসলাম


[টিকাঃ কবিতাটি আলফ্রেড লর্ড টেনিসনের একটি কবিতা (Come not, when I am dead) এর অনুবাদ। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একে আনুবাদ বলতে আমার কেমন অস্বস্তি লাগে। এর মূল কারন হয়তো বা আমি কবির ভাবনা টা ঠিক তুলে আনতে পারিনি আমার কবিতায়। কবির কবিতার সাথে সমান্তরাল ভাবে না গিয়ে আমার কবিতা হয়তো কোথাও বাঁকা পথ ধরেছে। কবির রূপকের সাথে আমার রূপকের পার্থক্য হয়তো বা কোথাও মাত্রা ছাড়িয়ে গেছে, যেমন যেখানে কবি লিখেছেন বাতাস, আমি ব্যবহার করেছি জল- তাই একে ঠিক অনুবাদ বলা হয়তো ভুল হবে। বরং আমি সব সময় চেষ্টা করেছি, আমি কবিতাটা পড়ে যেমন অর্থ অনুভব করি, সেটা আমার কবিতায় তুলে আনতে- কতটুকু সফল হয়েছি, সেটা পাঠকদের হাতে ছেড়ে দিলাম। পাঠকদের জন্য আরেকটা পয়েন্টার দিচ্ছি, মূল কবিতায় কবি সম্বোধনের সময়, "child" শব্দটি ব্যবহার করেছেন, আমি এর অনুবাদ করেছি "বাবু" হিসেবে, এখন এর মানে আপনি যেভাবে খুশি সেভাবে করে নিতে পারেন। হতে পারে এই কথা গুলো কোন প্রেমিক, স্বামী, পিতা বলছে যথাক্রমে তার প্রেমিকা, স্ত্রী, পুত্র কে! সবগুলো প্রেক্ষাপটেই কবিতাটা সমান অর্থবহ। আমি আরো একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে ইংরেজী ভাষাটাকে আমি বড় কাঠখোট্টা হিসেবে পাই। আবেগের ঠাই বড় কম লাগে এই ভাষায়। আবার কখনও খুব তীব্র মনে হয় এই ভাষাকে। যেমন, আভিমানে ভরা এই কবিতাটিতে কত তীব্র ভাবেই না অভিমানের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন কবি! কিন্তু আমার বাংলা ভাষা কবিতার ঝাঁঝ কত কমিয়ে দিয়েছে দেখুন!]
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×