somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতালের ইতিবাচক প্রভাবসমুহ: একটি বিশ্লেষনধর্মী আলোচনা :D :D B-)) B-)) :> :>

২৮ শে নভেম্বর, ২০১০ সকাল ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙ্গালী বড়ই বেরসিক। সবকিছুতেই খুঁত ধরা তার বড়ই একটা বদঅভ্যাস। কোন কিছুর ভালো দেখার আগে খারাপগুলাই তার চোখে পড়ে। এ নিয়ে যুগে যুগে মনিষীরা কম আক্ষেপ করেন নি।

হরতালের কথাই ধরেন। ডানে বামে যেদিকেই তাকাই না কেন আপনারা সবাই হরতালের বিপক্ষে কথা বলছেন। একটা গঠনমূলক পোস্টও পেলাম না যেখানে হরতালের সপক্ষে কেউ কিছু বলছে।

মানলাম হরতালের কিছু বিধ্বংসী দিক আছে। কিন্তু এর সুবিধাও কি নেই? বরং আমার তো মনে হয় ইতিবাচক দিকগুলোর দিকে তাকালে এর নেতিবাচক দিকগুলোই নগন্য বলে মনে হবে। বিশ্বাস হচ্ছে না? তবে দেখুন:

১। হরতালের দিন অফিসগামী কর্মজীবি মানুষ দুপুর ৩টা-৪টার মধ্যেই কর্মস্থল থেকে সটকে গিয়ে বাসায় ফিরতে সচেস্ট থাকেন। কর্মক্ষেত্রের যাঁতাকলে পিষ্ট আধুনিক শহুরে মানুষ এর মাধ্যমে স্ত্রী-পুত্র-পরিবারের সাথে বাড়তি সময় কাটিয়ে পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে সচেষ্ট হওয়ার সুযোগ পান :> :>

২। পিকেটিং এর জন্য ভাড়া করা টোকাই-মোকাইরা এ দিনগুলোতে পায় ক্ষেত্রবিশেষে ৫০-১০০ টাকা রোজগার করার সুযোগ। এটি মানি সার্কুলেশন কিঞ্চিৎ বৃদ্ধি করে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ইতিবাচক প্রভাব রাখে B-)) B-))

৩। যান্ত্রিক জীবনে অভ্যস্ত শিশু-কিশোররা এদিন ফাঁকা রাস্তায় নেমে ক্রিকেট, ফুটবল ইত্যাদি খেলার সুযোগ পায়। কম্পিউটার, পিএস টু, অথবা এক্সবক্স গেমসের বাইরেও যে নিজের হাত পা ব্যবহার করে এগুলো খেলা যায় (যা তারা তাদের বাবা-মায়ের কাছে রূপকথার গল্প মনে করে এতদিন শুনেছে), এটি বিশেষ এ দিনেই তারা বিশ্বাস করতে শেখে। এটি পিতা-মাতার প্রতি তাদের ভক্তি-শ্রদ্ধা এবং আস্থা বাড়ায় !:#P !:#P

৪। এ দিনে ভিআইপি রোড থেকে শুরু করে ঢাকার তাবৎ রাস্তার বিপুল বিক্রমের সাথে রিক্সায় চড়ে হাওয়া খেয়ে বেড়ানোর সুযোগ পান প্রেমিক-প্রেমিকারা। এটি তাদের রোমান্সের সঠিক রাসায়নিক বিক্রিয়া ঘটাতে অনুঘটক হিসাবে ভুমিকা রাখে :#> :#>

৫। হঠাৎ বিশেষ বিশেষ এলাকায় পিকেটিংরত রাজনৈতিক কর্মীদের ওপর পুলিশের দাবড়ানি এবং লাঠিচার্জ ক্রমশঃ শরীরচর্চার অভ্যাস বিবর্জিত ঢাকাবাসীকে এনে দেয় ভরদুপুরে প্রধানসড়কে রুদ্ধশ্বাসে জগিং করার দুর্লভ অভিজ্ঞতা :D :D

৬। স্কুল-কলেজসহ সকল ধরনের শিক্ষাপ্রতিস্ঠান বন্ধ থাকার কারনে দেশের ছাত্রসমাজ এদিন প্রধানত ডেটিং, আড্ডা, সিনেমা, ঘুমানো ইত্যাদি গঠনমূলক কার্যে মনোনিবেশ করতে পারেন যা জবাকুসুম তেল ছাড়াই তাদের মাথা ঠান্ডা রাখতে সহায়তা করে :> :>

৭। ভাংচুরের ভয়ে ব্যক্তিমালিকানাধীন গাড়ির অনুপস্থিতির কারনে ঢাকার রাস্তা থাকে যানজট এবং দুষনমূক্ত। এটি "গ্রীন ঢাকা, ক্লীন ঢাকা" ক্যাম্পেইন বাস্তবায়নে উল্লেখযোগ্য ভুমিকা রাখে 8-| 8-|

৮। হরতালের দিন বাড়তি রোজগারের আশায় অন্যান্য পেশার মানুষ টেম্পোরারি রিকশাচালকে পরিনত হয়। এটি দেশের রুট লেভেলে "জব রোটেশন" কনসেপ্টের ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে একাধিক কর্মক্ষেত্রে মানুষের দক্ষতা বৃদ্ধির প্রবনতাকে উৎসাহিত করে :-B :-B

এছাড়াও হরতালের আরো বেশ কিছু ইতিবাচক দিক আছে যা লিপিবদ্ধ করতে গেলে আজকে আমার আর অফিসে কাজ করা হবে না। তাই আপাততঃ ক্ষ্যান্ত দিলাম। এই কয়েকটা পয়েন্টে যদি আপনারা কনভিন্সড না হন তাহলে বাকিগুলা নিয়ে ২য় পর্ব লিখবো /:) /:)

(এই মাসে জোশের ঠ্যালায় অনেক বেশি পোস্ট লিখা ফালাইসি। আবার সামনের মাসে দেখা হবে)
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:৩৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×