somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জ্বীন প্রজাতি ও তাদের বাদশাহর আনপ্রফেশনালিজম

১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বেলা ঠিক সাড়ে ১১ টার দিকে একটা অচেনা মোবাইল নম্বর থেকে কল এলো

"হ্যালো!" বলার পর মেকী কর্কশ গলায় ওপাশ থেকে ভেসে এলো, "আসসালামু আলাইকুম"

উত্তর দিতেই শুনি ওদিক থেকে বলছেন, "বাবা, আমি তোমার সাথে পাঁচ মিনিট কথা বলতে চাই। তোমার কি সময় হবে?"

সঙ্গে সঙ্গে আশার একটি সোনালী মায়ামৃগ যেন আমার চোখের সামনে দিয়ে ছুটে গেলো। যাচাই করে নিশ্চিৎ হওয়ার জন্য বলি, "না আমার তো সময় হবে না। একটু ব্যস্ত আছি।"

ওপাশ থেকে কন্ঠস্বরের কর্কশতা আড়াই ডিগ্রী বেড়ে যায়, "কিসের জন্য ব্যস্ত তুই বাবা, বল! কি এমন ব্যস্ততা তোর যে তুই আমার সাথে পাঁচ মিনিটও কথা বলতে পারবি না?"

সঙ্গে সঙ্গে নিশ্চিত হলাম কে এই মহান কন্ঠস্বরের অধিকারীটি। নিজের অনাগত সৌভাগ্যকে নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো। প্রাপ্তির সন্নিকটে আগত অগাধ ধনসম্পদ অচিরেই নিজের করে পাবার আনন্দের আতিশয্যে আমি নিজের আবেগকে আর বশিভূত রাখতে পারলাম না। খুশিতে প্রায় চিৎকার দিয়ে বলে উঠলাম, "আরে, জ্বিনের বাদশাহ মামু না কি!"

"কুট!" করে ওপাশ থেকে একটা আওয়াজ এবং সাথে সাথে বাদশাহ কোন এক অজানা অভিমানেই যেন সুক্ষ দেহ ধারন করে হাওয়া হয়ে গেলেন। হ্যালো হ্যালো করে বারংবার আহ্ববান করেও আর উনার সাড়া পেলাম না। এই বিপুল ধনরত্ন হাতের এত কাছে এসেও ফসকে যাওয়াতে আমার তখন শোকে প্রায় শয্যাশায়ী হওয়ার অবস্থা। :(( :((

এখন আমার কথা হলো, আমরা জানি জ্বীনকূল মহান জাতি। তাদের সৃষ্টি মানবজাতিরও পূর্বে। সেদিক দিয়ে চিন্তা করলে আদব-কায়দা (বয়সে ছোট হওয়া সত্বেও আমাকে সালাম দিয়ে কথা শুরু করা এর প্রমান), সভ্যতা, ধার্মিকতা ইত্যাদিতে তাদের আমাদের চেয়ে এগিয়ে থাকার কথা। রাগ একটু বেশি, সে তো হতেই পারে। হাজার হোক, আগুনের শরীর। একারনেই আমাকে তুই বলাতে আমি কিছুটা মনোক্ষুণ্ণ হলেও মেনে নিয়েছি। কিন্তু শেষে যে উনি নিজে থেকে যেচে আমার সাথে যোগাযোগ করেও গুপ্ত ধনসম্পদের হদিস না দিয়েই বিদায় নিলেন, এটি কি ডিজুস পোলাপানসূলভ ফাৎরামি না? এটা চ্যাংড়া কোন জ্বিনের কাছে আশা করা যায়, এত বড় একটা পদমর্যাদায় আসীন কারো কাছে নয়। X(( X(

সমব্যথী ব্লগার ভাইবোনরা আমার সাথে সহমত না?
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:৩৩
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×