তাহলে শুরু হোক টেকি পোস্টের অগ্রযাত্রা
ফেসবুক = যাহারা আমার মতো খালি লুকায়া থাকিতে পছন্দ করেন তাদের বড়ই কাজে লাগিবে এইটা
ফেসবুকে অফলাইন থাকা অবস্থায় অনলাইন ফ্রেন্ডদের দেখা যায় না । দেখতে হলে নিজেকেও অনলাইন হইতে হয় , ফলে অনলাইন হওয়ার সাথে সাথে অনেকে নক করতে থাকে
আপনি যদি অফলাইনে থেকেই অনলাইন ফ্রেন্ডদের দেখতে চান তাহলে এই সাইটটি বুকমার্ক করে রাখুন । এতে আপনি নিশচিন্তে লুকিয়ে থাকতে পারবেন আমার মতো ২৪ ঘন্টা
অনুবাদ = যারা আমার মতো ইংলিশে দুর্বল তাদের জন্য
এই সাইটটি ইংলিশ থেকে বাংলা অনুবাদ করার সাইট ।আপনি যে কোন ইংলিশ টেক্সট লিখে ট্রান্সলেট বাটনে ক্লিক করলে তা বাংলায় অনুবাদ হয়ে যাবে । যদিও এখনও পুরোপুরি পুংখানুপুংখ ভাবে অনুবাদ করা যায় না তবু ঠেকার কাজ চালানো যায়
গান বিষয়ক = গান পাগলাদের জন্য
এটি গানের লিরিক এর সাইট । এখানে আপনি সহজেই বাংলা গানের লিরিক পেয়ে যাবেন ।এই সাইটে A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
এইভাবে ক্রমানুসারে শিল্পীদের নাম সাজানো আছে ,সেখানে আপনার পছন্দের শিল্পীর নামের প্রথম অক্ষর ক্লিক করে তারপর শিল্পীর লিঙ্কে ক্লিক করে সেখানে প্রবেশ করে আপনার গান খুঁজে পেতে পারেন । আবার কেউ ইচ্ছে করলে ঐখানে একাউন্ট খুলে নিজে যে কোন গানের লিরিক আপলোড করে দিতে পারেন ।
এইবার আসেন মারামারি করি
বাস্তবে ইচ্ছা করলেই কাউরে মারা যায় না বা বড় কেউ যদি কেউ থাকে তার সাথে মারামারি করা যায় না
এই সাইট আপনাকে দিচ্ছে সেই অপূর্ব সুযোগ
এখানে Keyword #1 এবং Keyword #2 এই দুই জায়গায় আপনার এবং যার সাথে মারামারি করতে চান তার নাম লিখে Make a fight এ ক্লিক করুন । দেখুন মজা
কিছু মারামারির রেজাল্ট
এইখানে আমি আর হাসান ভাই মারামারি করসি , হাসান ভাই পাইসে ২১০০০০ আর আমি ৬১২০০০০
আর একটা
এইখানে আমি আর কাখা মারামারি করসি , কাখা পাইসে ৪৪৩০০ আর আমি ৬১২০০০০
আর একটা
এইখানে আমি আর চায় মন মারামারি করসি , সে পাইসে ১২৬০০ আর
সবাইরে মাইরা ছাতু বানায়া ফেলসি
এইবার আপনেরা শুরু করেন দিকি
এতক্ষণের টেকি পোস্ট শ্যাষ ওখন আড্ডা :-<
--------------------------------------------------
আপডেট , বাংলা গানের লিরিকের বিশাল এক ভান্ডার পাবেন এই সাইটে
সবাই ভালো থাকবেন ।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১২ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



