যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান ও জাহাজ-সম্পর্কিত দুই ডজনেরও বেশি নকশা হাতিয়ে নিয়েছে চীনা হ্যাকাররা। এর মধ্যে বেশকিছু অত্যাধুনিক ও স্পর্শকাতর অস্ত্রের তথ্য ছিল। সম্প্রতি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। দেশটির প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, হাতিয়ে নেয়া নকশা দিয়ে খুব সহজেই উন্নততর অস্ত্র নির্মাণে সক্ষম হবে চীন। তাতে ভবিষ্যতে যুদ্ধাস্ত্রের ক্ষেত্রে মার্কিন অগ্রসরতা হুমকির মুখে পড়বে। হ্যাক হওয়া নকশাগুলোর মধ্যে এশিয়া, ইউরোপ ও পারস্য উপসাগরে মোতায়েন কিছু অস্ত্রের বর্ণনাও রয়েছে। এর মধ্যে আছে পিএসি-৩ নামে পরিচিত অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ব্যবহার করা হয়। এ পদ্ধতিকে বলা হয় টার্মিনাল হাই অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স (টিএইচএএডি)। অন্যটি হলো নৌবাহিনীর এজিস আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। নথিগুলোর মধ্যে আরো রয়েছে এফ/এ-১৮ জঙ্গিবিমান, ভি-২২ অসপ্রে, ব্ল্যাক হক হেলিকপ্টার ও নৌবাহিনীর নতুন ধরনের লিটোরাল যুদ্ধজাহাজের নকশা। সবচেয়ে বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে এফ-৩৫ বহুমুখী জঙ্গিবিমানের নকশা। বিমানটির নকশা ও তৈরিতে এ পর্যন্ত ১ লাখ ৪০ হাজার কোটি ডলার খরচ হয়েছে যুক্তরাষ্ট্রের। বিশ্লেষকদের মতে, মানব ইতিহাসে কোনো অস্ত্র তৈরিতে এর চেয়ে বেশি কিংবা এর সমপরিমাণ অর্থ কখনই খরচ করা হয়নি। অবশ্য নকশাগুলো কোন সময় হ্যাক হয়েছে, তা জানায়নি পোস্ট। তবে সবকটি নকশাই চুরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সুরক্ষিত সার্ভারে অনুপ্রবেশ করে। প্রতিবেদনে আরো বলা হয়, মনুষ্যবিহীন বিমানের (ড্রোন) ভিডিও সিস্টেম, ন্যানো প্রযুক্তি, কৌশলগত তথ্য লিংক এবং ইলেকট্রনিক যুদ্ধবিগ্রহ সিস্টেম-সম্পর্কিত আরো অনেক অস্ত্রের নকশা ও পদ্ধতিও এখন চীনা হ্যাকারদের কাছে। এ খাতগুলোর উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র ও চীনা সামরিক বাহিনী।
চীনা হ্যাকারের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের নকশা
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।