দুপুরে রায় ঘোষণার পরপরই শাহবাগ অবরোধ করে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় তারা দু’টি বাসসহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।
অনেক কর্মীর হাতে দেখা যায় কাঠের চওলা ও লাঠি। যা আগে তেমন দেখা যায়নি। এতে সাধারণ মানুষ তাদের প্রতি অনেকটাই বিক্ষোভ প্রকাশ করছে।
শাহবাগের মোড়ে টায়ার জ্বালিয়ে গোলাম আযমের ফাঁসির দাবিতে বিক্ষোভ করছে গণজাগরণ মঞ্চ।
ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) গোয়েন্দা শাখার সহকারী পুলিশ কমিশনার স্নিগ্ধ আক্তারকে লাঞ্ছিত করেছে গণজাগরণের কর্মীরা।
এছাড়া বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও জাতীয় জাদুঘরের মধ্যবর্তী সড়কে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার হয় আরেকটি হাতবোমা।
গোলাম আযমের ৯০ বছরের কারাদন্ডে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং এতে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেন।
সূত্র: বাংলামেইল শাহবাগ থেকে হরতালের ডাক মঙ্গলবারও জামায়াতের হরতাল
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


