somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উল্টা Scene: ছাত্রকে অপহরণের পর বিয়ে, মামলা! :D

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারণত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ছাত্রীকে জোরপূর্বক বিয়ে করার ঘটনা ঘটলেও এবার বরিশালে ঘটেছে তার ব্যতিক্রম। প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজ ছাত্রকে অপহরণের পর জোরপূর্বক বিয়ে করার অভিযোগ উঠেছে। এ নিয়ে বরিশালের একটি আদালতে মামলাও হয়েছে।

সোমবার মামলাটি করেছেন কলেজ ছাত্রের বাবা আলাউদ্দিন খান। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ব্রামনদিয়া গ্রামের বাসিন্দা। মামলায় একই গ্রামের নূর মোহাম্মদ আকনের মেয়ে মোনালিসা আক্তার নিপা ও স্ত্রী খাদিজা বেগমকে আসামি করা হয়েছে।

অভিযোগ গ্রহণ করে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল কবির।

মামলার বাদী আলাউদ্দিন খান জানান, তার ছেলে রফিকুল ইসলাম বাবুগঞ্জ শের-ই বাংলা ডিগ্রি কলেজের শেষ বর্ষের ছাত্র। তাকে একাধিকবার প্রেমের প্রস্তাব দেয় একই এলাকার নূর মোহাম্মদ আকনের মেয়ে মোনালিসা আক্তার নিপা।

শেষ পর্যন্ত নিপাকে বিয়ে করার জন্য রফিকুলকে প্রস্তাব দেয় নূর মোহাম্মদ আকনের স্ত্রী ও নিপার মা খাদিজা বেগম। কিন্তু রফিকুল তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয় তারা।
এ ঘটনার জের ধরে গত ১২ জুলাই বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে লোকজন নিয়ে রফিকুলকে অপহরণ করে খাদিজা বেগম ও নিপা।
পরে তাকে একটি কক্ষে আটকে রেখে মারধর করে এবং জোরপূর্বক বিয়ের রেজিস্ট্রারে স্বাক্ষর নেয়।

বিয়ে শেষে তাকে নথুল্লাবাদ অংকুর কিন্ডার গার্টেনের সামনে ফেলে রাখা হয় বলেও আসামিদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়।
বাংলানিউজ
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×