somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামরিক কারখানায় তৈরি সরকার

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইতিহাসে এমন ঘটনা প্রথম ঘটল যেখানে সামরিক অভ্যুত্থান হয়েছে, কিন্তু তাকে সামরিক অভ্যুত্থান নামে ডাকা হচ্ছে না। ক্ষমতা নিয়েছে সেনাবাহিনী, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে উৎখাত করে বন্দী রাখা হয়েছে, সংবিধান স্থগিত, বন্ধ করে দেয়া হয়েছে টেলিভিশন চ্যানেল। রাজধানীর রাজপথ দখলে নিয়ে চলছে সাঁজোয়া যান। কিন্তু সামরিক অভ্যুত্থান নামক শব্দটা মহান ওবামার ঠোঁট থেকে বেরোচ্ছে না, বেরোতে পারবেও না। জাতিসংঘের মহাসচিব বেচারা বান কি মুনেরও সাধ্য নেই এ রকম মারাত্মক একটি শব্দ উচ্চারণ করেন। ব্যাপার এই নয় যে, কী ঘটছে, তা ওবামা জানেন না। গুপ্ত বন্দুকধারীরা ছাদের ওপর থেকে গুলি করে এ সপ্তাহেই ১৫ মিসরীয়কে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড ঘটেছে সেই বিশ্ববিদ্যালয়ের সামনে, যেখানে ওবামা ২০০৯ সালে মুসলিম দুনিয়ার উদ্দেশে বক্তৃতা করেছিলেন।
লাখো মিসরীয় এ রকম একটা অভ্যুত্থান দাবি করেছিল বলেই কি ওবামা মুখে কুলুপ এঁটে রেখেছেন? অবশ্য মুরসিবিরোধীরাও একে ক্যু বলছে না। এবং এভাবেই ঘটল সেই ঐতিহাসিক ঘটনা, যেখানে আসল ক্যু ঘটার ঠিক আগে আগেই তার জন্য গণদাবি উঠল। ক্যু হয়েছে স্বীকার করে নিলে মিসরের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের বাধ্যবাধকতা চলে আসার ভয়েই কি ওবামা ভীত? যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আরব রাষ্ট্রটি ইসরায়েলের সঙ্গে শান্তি কায়েম করে আছে, তখন কীভাবে তিনি এত নিষ্ঠুর হবেন? নাকি তাহলে ক্যুর নায়কেরা চিরকালের মতো ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তা হারাবে বলে তিনি চুপ করে আছেন? এই ভয় যদি থাকত, তাহলে বাস্তবে মিসরের সেনাবাহিনী কোনো ক্যু ঘটানোর সাহস করত না। ওবামা তাই চুপ করে দেখে যাওয়ার নীতি নিয়েছেন।
গত কয়েক দিনে মিসরের ঘটনাবলির মধ্যে এক বাস্তব সত্য লক্ষ করা যায়। সিরিয়ার আসাদের থেকে কেউ যেন বেশি খুশি নয়। এই পরিস্থিতিতে তাঁর থেকে আর কেউ ‘ইসলামপন্থী’ ও ‘সন্ত্রাসী’দের বিরুদ্ধে জাতীয় সংগ্রামে এত বেশি সন্তুষ্টও নয়, সজাগও নয়। আসাদকে ধ্বংসের কসরত করতে গিয়ে পশ্চিমারা নিজেদের ভিজিয়ে ফেলেছে। অথচ মিসরীয় সেনাবাহিনী যখন আসাদের প্রতিপক্ষ সশস্ত্র ইসলামপন্থীদের পক্ষ নেওয়ায় দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে ফেলে দেয়, তখন তারা একটি আঙুলও নড়ায়নি। সেনাবাহিনীও মুরসির সমর্থকদের ‘সন্ত্রাসী ও গর্দভ’ বলে অভিহিত করে। ঠিক এই সম্ভাষণই কি আসাদও তাঁর শত্রুদের প্রতি করেন না? তাই আসাদ যখন বলেন, কারোরই উচিত নয় ধর্মকে ব্যবহার করে ক্ষমতা অর্জন করা, তখন অবাক হওয়ার কিছু নেই। এসব দেখে আমরা কেবল আড়ালে ফাঁকা হাসি হেসে নিতে পারি।
কিন্তু তাতেই ওবামা রেহাই পেতে পারেন না। যেসব পশ্চিমা নেতা আমাদের নরম বদনে বলছেন যে মিসর এখনো ‘গণতন্ত্রের’ পথে আছে, বলছেন ‘আরে, এটা তো কেবল সাময়িক ব্যবস্থা’ তাঁদের মনে রাখা দরকার এ এমন এক ‘সাময়িক’ সরকার, যা তৈরি হয়েছে সামরিক কারখানায়। আরও মনে রাখা দরকার, মুরসি সত্যিকার ও পশ্চিমাদের অনুমোদিত নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। হ্যাঁ, তিনি ৫১ শতাংশ অথবা ৫২ শতাংশ ভোটে জয়ী হয়েছিলেন।
কিন্তু জর্জ ডব্লিউ বুশ কি আসলেই প্রথমবার নির্বাচনে জয়ী হয়েছিলেন? মুরসি নিশ্চিতভাবেই বৃটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের চেয়ে বেশি ভোটের অনুপাতে জয়ী হয়েছিলেন। হ্যাঁ, আমরা বলতে পারি, সংখ্যাগরিষ্ঠ জনগণের সেবা করতে ব্যর্থ হওয়াতেই সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থনও তিনি খুইয়ে ফেলেছেন। কিন্তু তার মানে কি এই যে, যখন জনমত জরিপে ইউরোপীয় দেশগুলোর প্রধানমন্ত্রীদের জনপ্রিয়তা ৫০ শতাংশের নিচে নেমে আসে, তখন ইউরোপীয় সেনাবাহিনীগুলোর উচিত দেশের ক্ষমতা দখল করা? কথা এখানেই শেষ নয়, মুসলিম ব্রাদারহুডকে কি মিসরের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিযোগিতা করতে দেয়া হবে? নাকি তাদের নিষিদ্ধ করা হবে? আর তারা যদি নির্বাচনে দাঁড়াতেও পারে, আবারও জয়ী হলে কী ঘটবে?
তবে ইসরায়েল ব্যাপক খুশি। ক্যু কেমন জিনিস, তা তারা ভালোই চেনে ও জানে। মধ্যপ্রাচ্যে আমেরিকা ঘোষিত একমাত্র ‘গণতন্ত্র’ হয়ে তারা দিব্যি আড়াল থেকে খেলছে অতি চেনা খেলা। ইসরায়েল কেবল একধরনের প্রতিবেশীদেরই পছন্দ করে: সেনাশাসক। আর মিসরের বিত্তশালী কিংমেকার সেনাবাহিনী যত দিন ওয়াশিংটনের কাছ থেকে বছরে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার পেতে থাকবে তত দিন ইসরায়েলের সঙ্গে তাদের দেশের শান্তি চুক্তিও অক্ষত থাকবে। হোক না তা মিসরের জনগণের একেবারেই অপছন্দের সম্পর্ক, অথচ তাদের নামেই তারা ঘটিয়েছে এক ক্যু-কিন্তু-ক্যু-না। তত দিন পর্যন্ত অপেক্ষা, যত দিন না যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল সেই অভ্যুত্থানপীড়িত দেশ সফরে আসবে। এবং তখনই আপনারা জানতে পারবেন, তারা আসলে কী বিশ্বাস করে এবং নিশ্চিতভাবেই কায়রোয় যাদের সঙ্গে তারা দেখা করবে, তারা আর কেউ নয়, সেনা কর্মকর্তা।

ইংরেজি থেকে অনূদিত

রবার্ট ফিস্ক: বিখ্যাত বৃটিশ সাংবাদিক, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×