somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবার বিষয়ে একটা মিথ।

১৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকের মনেই কৌতুহল মানব জাতির ভবিষৎ কি ।
দার্শনিক ভাবে বললে যেটা সৃষ্টি আছে - তার ধ্বংসও আছে ।
সুতরাং ধরে নেয়া যায় -- মানবজাতি একসময় ধ্বংস হয়ে যাবে।
(সায়েন্টিফিক্যালি কারেক্ট কোন ষ্টেটমেন্ট না -- হা হা করে ছুটে আসার দরকার নেই অমরতা প্রেয়সীদের)

আবারো একটু সুক্ষ ক্যাচেলের প্রশ্ন -- আমরা নাকি আমাদের ভবিষৎ জানি না । দুটা ব্যাপারে এখনই ভবিষৎ বানী করা যায় -- আমরা মারা যাবো -- আমাদের ভবিষৎ অনিশ্চিত ।

দেখা যাচ্ছে কিছু কিছু ব্যাপারে ভবিষৎবানি ঠিকই করা যাচ্ছে ।
যাক মূল বিষয়টা এটা না । ঠিক দিনক্ষন যদি স্থির করা যায় মহাবিশ্ব ধ্বংসের ?-- সবাই আমাকে পাগল বা আতেল দুটার একটা ঠাউরাবে নিশ্চিত ।
কিন্তু এমন একটা সঠিক সময় এমনকি মুহুর্ত নির্নয় এমন একটা মীথ আছে। আমি অবশ্য এটার স্রষ্টা নই । ;)

এই মীথের জন্যই এই পোষ্টের সুত্রপাত ।
মীথটা হলো :

মহান বৌদ্ধ দাশর্নিক চাক সান বং দিব্য দৃষ্টি লাভ করেছেন । তার শিষ্যদের দান করে তাদের মহাবিশ্ব ধ্বংসের কাজে নিয়োগ করে গেছেন । তাদের কাজ হচ্ছে একটা স্তম্ভ থেকে অন্য আরেকটা স্তম্ভে সোনার চাকতি গুলো প্রতিস্থাপন করা। মোট সোনার চাকতি হচ্ছে ৬৪ খানা । শর্ত হচ্ছে >
১। একবারে কেবল একটা চাকতি সরানো যাবে ।
২। প্রতিবার চাকতি সরানোর মানে হলো একটা স্তম্ভ সবচে উপর থেকে অন্য একটাতে নেয়া , যেখানে সরানো হলো সেখানে অন্য চাকতি থাকতে পারবে ।
৩। কোন ছোট চাকতি উপর বড় চাকতি বসতে পারবে না ।

প্রথম স্তম্ভ থেকে তৃতীয় স্তম্ভে শেষ চাকতি সরানো মাত্র --- সবশেষ । "লেট দেয়ার বি ডার্ক"!
মানে মহাবিশ্ব খতম ।

একটু আইডিয়া পাবার জন্য ছবিগুলো দেখুন ।






প্রতিটা চাকতি সরানোকে ১ ধরলে আমাদের হাতে সময় থাকে
(২ টু দি পাওয়ার ৬৪) - ১ । মানে 18,446,744,073,709,551,615 বার চাকতি সরাতে হবে । একটা চাকতি সরাতে ১ সেকেন্ড সময় লাগলে ৬০০ বিলিয়ন পৃথিবী বছর লাগবে :-/ B-)

যাক মীথটা সতি মিথ্যা যাই হোক হাতে আমাদের অঢেল সময় আছে । ;)

Click This Link

http://en.wikipedia.org/wiki/Tower_of_Hanoi

~~~~~~~~~~~~~~~~~~~

অট: কম্পু বিজ্ঞানের ছাত্র হিসাবে এ্যালগরিদমকেই সবচে মজার লাগতো । মনে আছে প্রথম বার এর প্রোগার্মিং সলুশন করার পর বাসার ছোটদের এসে শিখিয়েছিলাম। ওরা বেশ মজা পেয়েছিলো । কম্পুবিজ্ঞানটা বেশ মজার সাবজেক্ট । এটা না থাকলে আমার অবস্থা শোচনীয় হতো ।
You do not really understand something unless you can explain it to your grandmother. - Albert Einstein


অট+: এই জাতীয় আরেকটা গল্প মনে পড়ে -- এক রাজাকে এক মন্ত্রী ঘোল খাওয়ানো জন্য তাকে ৬৪ দাবার ছক ভর্তি চাল দিতে বলেন । মানে প্রথম ঘরে একটা চাল -- পরেরটাই দুইটা -- এর পরে চারটা -- এরপর ষোল -- এভাবে বাড়তে থাকবে ।
কেউ যদি এখনো না বোঝেন তবে ৬৪ খোপ কেটে চাল রেখে চেষ্টা করতে পারেন ;) :P

অট++: চাক সান বং নামে কোন ব্যক্তি থাকলে তার সাথে কোন মিল নেহাতই কাকতালীয় । আর তার শিষ্যদের এত দিন ধরে চাকতি সরানোর ফলে কি পেলো বা তাদের অমরতা বিষয়ে কোন প্রশ্নের ব্যাপারে নো কমেন্ত পলেসি নেয়া হয়েছে :D
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫১
৪২টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×