somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিগপ্প: অসমাপ্ত

০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছোট্ট একটা মাঠ। তার কোনায় একটা বেন্চি পাতা। নিজের চিন্তায় নিমগ্ন এক মধ্যবয়সী হেলান দিয়ে বসা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একদৃষ্টিতে দূরে গাছটার দিকে তাকিয়ে আছেন তিনি । তিনি আসলে গাছটাকে দেখছেন না ।

এখন থেকে অনেক বছর আগে তাদেরই পূর্বপুরুষদের হাত দিয়ে শুরু হয়েছিলো এই সমাজব্যবস্থা । এই সমাজে সুষম ভারসাম্যমূলক জনসংখ্যা ছিলো । সবার হাতেই কাজ ছিলো ।
টাকা পয়সার প্রচলন উঠে গিয়েছিলো । মানুষ তার গাড়ীতে অন্য মানুষদের লিফট দিতো । কৃষকের বাড়ীতে ইন্টারনেট দিতো টেকি লোকজন । কৃষকতার ফলানো সবটা শস্যই কেন্দ্রীয় খাদ্য নিয়ন্ত্রনের হাতে তুলে দিতো। অপ্রয়োজনীয় বিলাস দ্রব্য যেটিয়ে দূর করা হয়েছিলো । মানব কল্যান বিহীন গবেষনাও বন্ধ হয়েছিলো । যেহেতু টাকার প্রচলন নাই -- ধনী গরীবের বৈষম্যও শেষ হয়ে গিয়েছিলো । মানুষকে হিপনোটাইজ করে সুন্দর অসুন্দরের ধারনা দূর করা হয়েছিলো।
সমাজ থেকে অপরাধের ধারনাটাই দূর হয়ে গিয়েছিলো। কারন
মানুষের কাছে পর্যাপ্ত খাবার, পর্যাপ্ত সময় ছিলো । যাদের অহংকার খুব বেশী তাদের সম্মানে সমাজ থেকে চলে যেতে বলা হয়েছিলো । শুধু রিপ্রডাকশনের জন্যই সেক্স এমনটাই ব্যবস্থা নেয়া হয়েছিলো ।
মোটামুটি বলা যায় -- পৃথিবীতে স্বর্গের রুপ ।

একটা দীর্ঘশ্বাস ফেললেন লোকটা ।
অথচ একটা প্রজন্ম না যেতেই পুরো ব্যবস্থাটাই কেনো বিগড়ে যেতে বসেছে সেটাই চিন্তা করছেন। শুরুটা সম্ভবত ফুল নিয়ে হয়েছিলো ।
কিশোর-যুবকরা তাদের সংগিনীদের ফুল দিতে চায় । সবাই সুখী হবার কারনে ফুল চাহিদা খুব বেড়ে গিয়েছিলো ।
ফুলচাষীটা আবার তাদের মতো করে ছোট আকারে টাকার প্রচলন শুরু করলো । কেন্দ্রীয় নিয়ন্ত্রন অবশ্য ব্যপারটা জানার আগেই অনেক দেরী হয়ে গিয়েছিলো ।
ফুলচাষীদের হাতে তখন অনেক টাকা। জন্ম নিলো মাঝের দালাল শ্রেনী তারা ফুলচাষীদের চাটুকার ।
ফুলচাষীরা নিজেদের মহান ভেবে অহংকার করা শুরু করলো ।
তাদের ছাড়া প্রেম অচল ।
রিপ্রডাকশন বিষয়ে নীতির কোন তোয়াক্কাই করলো না তারা ।
কেন্দ্রীয় নিয়ন্ত্রন তাদের সামনে নতজানু হয়ে গেলো শুধু মাত্র নরম মনের মানুষেরা সেখানে ছিলো বলে ।

স্বর্গের উল্টো পিঠে নরক থাকে -- এটার মতোই যেসব উঠে গিয়েছিলো তা আজ আরো ভয়ানক রুপে ফেরত আসতে শুরু করেছে ।

তরুনদের সাথে এখন বুড়োরাও পিছিয়ে নেই । তারা মরার ভয়ে হেন কোন কাজ নেই যে করছে না । মরার আগে সমস্ত কিছুর অভিজ্ঞতা তাদের নিতেই হবে ।

~~~


মধ্যবয়স্ক লোকটি ভেবেই চলছেন -- আর সুন্দর কোন কিছু ধ্বংস দেখার অভিজ্ঞতায় নির্জীব বোধ করছেন কিছুটা --
চোখের কোন দিয়ে দেখলেন ১৬-১৭ বছরের কয়েকটা ছেলে-মেয়ে গল্প করতে করতে উঠে আসছে ।

~~~

"এই দেখ আরেকটা বসে আছে এখানে" উচ্ছল টাইপের একটা মেয়ে বলল।
বিরক্তির ছাপ পড়া চেহারার একটা ছেলে বলল - "ধুর! আমার সব বোরিং লাগছে"
নেতা গোছের যে ছিলো সে বলল "তাহলে যা - এইবার তোর পালা"

চকচকে একটা ছুরি হাতে ছেলেটা এগিয়ে যায় তার একঘেয়েমি দূর করার আশায় ।


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
প্রাককথন:
প্রতিকাব্য: হাত খরচের জন্য জংলীফুল -- এই লেখাটার উৎস।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৪
৪৫টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×