somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টির রাতের অতিথি (সূচনা পর্ব)

১৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জানালার কাচ বেয়ে জল গড়িয়ে পড়ছে, রাস্তার একপাশে রিকশার হুড নামিয়ে বসে আছে রিকশাওয়ালা মামা, দূরে একটা কুকুর থেমে থেমে ডাকছে। আমার সামনে খোলা ল্যাপটপ; সাদা পাতায় কার্সরটা মিটিমিটি জ্বলছে-নিভছে, যেন আমার আঙুলের ছোঁয়ার অপেক্ষায় আছে।

বৃষ্টি আমার কাছে বরাবরই বিরক্তিকর। এক বৃষ্টির দিনে এমন একজনকে হারিয়েছিলাম, যিনি মাথার ওপর ছায়ার মতো ছিলেন। আরেক বৃষ্টির রাতে আমার দরজায় পৌঁছে দিয়েছিল একজনকে, যে আমার কাছে এখন শুধুই স্মৃতি। বছরখানেক আগেও বৃষ্টির শব্দ শুনলে আমি ভয় পেতাম। আজ বসে বসে বৃষ্টির শব্দ শুনি। আমার বাঁ হাতের তালুতে ছোট একটা নীল আলো। ওটা কী, সময় হলে বলব। শুধু এটুকু বলি আলোটা নিঃশব্দে স্পন্দিত হয়, ঠিক ঘুমন্ত মানুষের শ্বাসের মতো, আর ছুঁলে হালকা উষ্ণ লাগে। ডান পাশে ফোনটা এমনভাবে রাখা, যেন স্ক্রিনে আলো জ্বললেই চোখে পড়ে। এখন আমি প্রতিটা ফোন ধরি: অচেনা নম্বর, ভুল নম্বর, ব্যাংকের কল সব। যে মানুষ আগে ফোন বাজলে পালাত, সে এখন একটা ফোন কলের অপেক্ষায় থাকে।

আমার নাম তুহিন, বয়স চৌত্রিশের কাছাকাছি হবে। চট্টগ্রাম শহরের আগ্রাবাদের একটি প্রতিষ্ঠানে এইচআর বিভাগে কাজ করি। মানুষ বাছাই করা আমার কাজ। অথচ নিজের ভেতরের জমে থাকা কথাগুলো এতদিন ঘরের কোণে ঠেলে রেখেছিলাম। আজকে আপনাকে একটা গল্প শোনাতে লিখছি। এই গল্পের সবকিছু আমি নিজের চোখে দেখিনি। পত্রিকা, কেস-ফাইল আর লোকমুখে শুনে-পড়ে সেটা এখানে জুড়ে দিয়েছি। তাই যেখানে আমি ছিলাম না, সেখানে ওদের চোখ ধার করব। আর যেখানে ছিলাম, সেখানে মাঝে মাঝে বলব, “তখন জানতাম না, কিন্তু এখন জানি।”

এটা ভালোবাসার গল্প হতে হতে হারিয়ে গেছে। শুরু করি সেই সাধারণ মঙ্গলবারের সকাল থেকে।
সকাল সাড়ে দশটায় সামনের চেয়ারে বসা ছেলেটি গলা খাঁকারি দিয়ে তৃতীয়বারের মতো বলল, “স্যার, আমি কিন্তু টিমওয়ার্কে প্রচণ্ড বিশ্বাস করি।”

সিভির দিকে তাকিয়ে আলতো মাথা নাড়লাম। আমার কাজ শুধু মানুষের কথা শোনা নয়, না-বলা কথাটা ধরা। ছেলেটির বুড়ো আঙুল বারবার তর্জনীর নখ খুঁটছিল, আর চোখ দুটো অস্থিরভাবে ছুটছিল দেয়ালঘড়ির দিকে।
কলমটা টেবিলে নামিয়ে রেখে সরাসরি তাকালাম।

“আগের অফিসটা ছাড়লেন কেন?”

এক মুহূর্ত থমকে ছেলেটি শুকনো হেসে বলল, “আসলে স্যার, নতুন কোনো চ্যালেঞ্জ খুঁজছি।”

কথা বলার ভঙ্গি শুনেই বুঝলাম, এটা পুরোপুরি সত্য নয়। আর আধাসত্য কথাগুলোই সবচেয়ে ভারী হয়। আগের ম্যানেজারের সঙ্গে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছিল, এখন বলতে লজ্জা পাচ্ছে। ফাইলের কোণে ছোট্ট করে লিখলাম: ভদ্র, কিছুটা শঙ্কিত। সুযোগ দেওয়া যায়। ছেলেটি বেরোনোর সময় দরজার কাছে একটু থমকে দাঁড়াল, যেন আরও কিছু বলতে চায় কিন্তু না, শেষ পর্যন্ত না বলেই বেরিয়ে গেল।

মানুষের মন পড়া আমার পেশা; শুধু নিজের মনটাই পড়তে পারি না। বাইরে তিন দিন ধরে একই ধূসর আকাশ। বিকেল চারটায় মাসুদ ভাই এসে পার্টিশনের ওপর কনুই রেখে দাঁড়ালেন। মাসুদ ভাই এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগের প্রধান আমার বস, আবার বন্ধুর মতোই কাছের মানুষ। সারাদিন জটিল সব হিসাব আর অফিসিয়াল নথির ভেতর ডুবে থাকলেও তাঁর মুখে সবসময় একটা শান্ত হাসি লেগে থাকে।

“কী রে, মুখ গম্ভীর করে বসে আছিস কেন? চল, নিচে গিয়ে এক কাপ চা খাবি?” মাসুদ ভাই ভ্রু নাচিয়ে বললেন।

“চলেন,” চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললাম।

অফিসের নিচে ফুটপাথের চায়ের দোকানে বসলাম। টিনের চালে বৃষ্টির একটানা টুপটাপ শব্দ। চায়ে চুমুক দেওয়ার আগেই মাসুদ ভাই পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে আমার দিকে এগিয়ে দিলেন।

ভ্রু কুঁচকে তাকালাম। “কী এটা?”

“তোর ছুটির দরখাস্ত। আমি সই করে অ্যাপ্রুভ করে দিয়েছি, বৃহস্পতিবার পর্যন্ত,” মাসুদ ভাই নির্বিকার গলায় বললেন।

“থ্যাংক ইউ ভাই”

“বর্ষার শুরুতে কই চাস,” মাসুদ ভাই বিস্কুট চায়ে ডুবিয়ে শান্তভাবে বললেন। “প্রতিবারই কারণের ঘরে প্রতিবার লেখা থাকে ‘ব্যক্তিগত’।”

“যাই আর কি ভাই”

আর কিছু না বলে চুপচাপ চায়ে চুমুক দিলাম। চায়ের কাপ নামিয়ে মাসুদ ভাই একটু গম্ভীর হলেন। “আজকের আবহাওয়া ভালো না, যেখানেই যাবি, সাবধানে যাইস।”

“আমি তো সাবধানেই যাই।”

“জ্বী, স্যার আমি জানি।” মাসুদ ভাই একটু থেমে হেসে হেসে বললেন, “একদিন তোর বাইকের পেছনে বসছিলাম। ভয়ে হার্টফেল হয়ু নি যে ঐই আমার ভাগ্য।”

টেবিলে রাখা আমার ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে জ্বলজ্বল করে ভাসল: নাইমা। মাসুদ ভাইও দেখলেন। ফোনটা বাজতে বাজতে ভাইব্রেশনে টেবিলের ওপর একটু একটু সরে যাচ্ছিল। হাত বাড়িয়ে ফোনটা উপুড় করে দিলাম। কাঁপুনিটা তখনো টেবিল বেয়ে আমার আঙুলে এসে লাগছিল। মাসুদ ভাই নিজের কাপটা আমার কাপের দিকে একটু ঠেলে দিয়ে নরম গলায় বললেন, “চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নে।”

ফোনটা রিসিভ করলাম না। স্ক্রিনের ওপারে এখন লেখা আছে: একটি মিসড কল। গত তিন বছর ধরে ওই লাইনটার সঙ্গে আমার এক অলিখিত চুক্তি।

সন্ধ্যা ছ’টায় ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। দুটো জামা, রেইনকোট, পাওয়ার ব্যাংক আর চার্জার এই আমার বর্ষার সঙ্গী। শহর ছাড়ার আগেই বৃষ্টি নামল জোরে-শোরে। বাইকটাকে গর্জন দিয়ে ভেতরের সব ভাবনা চাপা দিই। গতি বাড়লে বুকের ভেতরের চাপটাও যেন পেছনে পড়ে যায়।

দোহাজারি পেরিয়ে রাস্তা পাহাড়ে ঢুকলাম। দুই পাশে বৃষ্টির জলে কালচে সবুজ বন, পাহাড়ের গায়ে নেমে আসা মেঘ। এই পথ আমার চেনা প্রতিটা বাঁক, প্রতিটা ঢাল। তিন বছর আগে এই পথেই বড় ভাই রিয়াদ ভাইয়া শেষবার বাইক চালিয়েছিলেন।
একটা চায়ের দোকানের চালার নিচে দুটো ট্রাক দাঁড়ানো; একজন ড্রাইভার হাত নেড়ে থামার ইশারা করল। আমি থামলাম না।
ভাইয়া আমার চেয়ে আট বছরের বড় ছিলেন। তাঁর কাছেই বাইক চালানো শেখা। হেলমেট পরিয়ে দিতে দিতে বলতেন, “বাইক চালানো মানে বাতাসের সঙ্গে চুক্তি করা, তুহিন তুমি ঝুঁকবে, বাতাস তোমাকে ধরে রাখবে।” সেই রাতেও বৃষ্টি ছিল। দুর্ঘটনার ঠিক আগে ভাইয়ার নম্বর থেকে কল এসেছিল। আমি তখন বন্ধুদের সঙ্গে আড্ডায়; ভেবেছিলাম পরে ফোন দেব। কাটিনি, শুধু ধরিনি, বাজতে বাজতে কলটা নিজেই কেটে গিয়েছিল। ভাইয়ার জন্য আর সকাল আসেনি।

প্রতি বর্ষায় বান্দরবান ঢোকার আগে বাঁ দিকে খাদের ধারের সেই ঢালু বাঁকের কাছে আসি। ঠিক তার আগেই বড় রাস্তা ছেড়ে একটা সরু মাটির পথ বনের ভেতর ঢুকে গেছে। প্রতি বছর ওই মুখে দাঁড়িয়ে ইঞ্জিন বন্ধ করি, কিছুক্ষণ চুপচাপ বসে থাকি, তারপর বাঁকে না ঢুকেই ফিরে আসি। তিন বছর ধরে এটাই আমার তীর্থ, আবার শাস্তিও। সেদিন কিন্তু ইঞ্জিন বন্ধ করলাম না। কেন, জানি না হয়তো ক্লান্তি, হয়তো একই জায়গা থেকে ফিরে যাওয়া আর সইছিল না। বাঁকের দিকে একবার তাকিয়ে বৃষ্টির পর্দার ওপারে হ্যান্ডেল ঘুরিয়ে সরু পথে ঢুকে পড়লাম।

কাদা-পিচ্ছিল পথে দু’বার চাকা হড়কাল। প্রায় ঘণ্টাখানেক পর পাহাড়ের গায়ে ঝুলে থাকা একটা কাঠ-বাঁশের কটেজ চোখে পড়ল। ভাঙা সাইনবোর্ডে আবছা লেখা দেখা যাচ্ছে ‘হিল ভিউ’। বারান্দায় হারিকেন হাতে এক বৃদ্ধ দাঁড়িয়ে। এই বর্ষায় এখানে কেউ আসে না; আমাকে দেখে তিনি যেন ভূত দেখলেন। তাঁর নাম রহমত চাচা, কটেজের কেয়ারটেকার। হারিকেনটা একটু উঁচু করে ধরে তিনি অবাক গলায় বললেন, “স্যার, এই ঝড়-বৃষ্টিতে তো কেউ এদিকে আসে না! আজ রাতে বড় ঝড় উঠবে। আমার বাড়ি চলে যাবো, পাঁচ মিনিটের পথ। আপনি কি এখানে একা থাকবেন?”

হেলমেট খুলতে খুলতে বললাম, “একা থাকার অভ্যাস আমার, চাচা।”

ঘরটা খুব সাধারণ একটা খাট, একটা টেবিল, আর কোণায় ইট-গাঁথা চুলার পাশে শুকনো কাঠ, দেশলাই ও কেরোসিন। জানালা দিয়ে নিচের মেঘডুবি উপত্যকা দেখা যায়। টেবিলে ভাত আর ডিম ভুনার একটা টিফিন ক্যারিয়ার রেখে রহমত চাচা বললেন, “বিদ্যুৎ থাকবে না স্যার, হারিকেনটা জ্বালিয়ে রাখবেন। রাত বাড়লে বেশ ঠান্ডা পড়বে।”

চাচা নিচে নেমে গেল, কিছুক্ষন পর বিদ্যুৎ চলে গেল। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভেজা জামা ছেড়ে হারিকেন জ্বালালাম। হারিকেনের আগুনের দিকে তাকিয়ে মনটা কেমন শান্ত হয়ে গেল। খেয়েদেয়ে বাসন সরিয়ে রাখলাম। ফোনেরে স্কীনে দেখি নেটওয়ার্ক নেই। এই প্রথম একটা নেটওয়ার্কহীন ফোন আমাকে স্বস্তি দিল। এখন কারো কল-মেসেজ কিছুই এখানে পৌঁছাবে না। ফোনটা বালিশের নিচে গুঁজে দিলাম।

বাইরে ঝড় শুরু হলো। বাঁশের দেয়াল কাঁপছিল। খাটের ধারে বসে জানালার দিকে তাকিয়ে ভাবছিলাম, ভাইয়া কি শেষ মুহূর্তে ভয় পেয়েছিলেন? হঠাৎ বিদ্যুৎ চমকাল। এক মুহূর্তে ঘরটা সাদা হয়ে গেল। জানালার ওপারে উঠানের স্পষ্ট দেখা গেল। জানালার দিকে এক পা এগোলাম। হারিকেনের আগুনের আলোয় দেয়ালে আমার ছায়া লম্বা হয়ে পড়ল। বাইরে শুধু বৃষ্টির শব্দ, আর সেই বৃষ্টির ভেতর থেকে স্পষ্ট টের পাচ্ছি একটা মেয়ে দাড়িয়ে আছে। রোগা গড়ন, লম্বা ভেজা চুল গায়ে লেপ্টে আছে, দুই হাত শরীরের দু’পাশে ঝুলছে। সে নড়ছে না। ঝড়ের মধ্যে সোজা দাঁড়িয়ে আছে, মুখ জানালার দিকে ফেরানো যেন অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে যেন সে আমাকে দেখছে।

(চলবে…)

সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×