.....আর শব্দাকাশ থেকে নাম খুলে নিয়ে লিখে ফেলো ভিন্ন কোন নাম। মুহুর্তে জুড়ে দাও শুন্যের পিঠে অজস্র ডানা মেলা ঢাকাই ব্যাংক নোট। যে প্রশ্নগুলো প্রশ্নাতীত- তার সম্ভাব্য উত্তর নিয়ে –চিল- চিল- বলে হাহাকার ছাড়তে পারো ক্রমিক মগজে, মুখে নয়।
নিজস্বতার সন্ধান নিয়ে দিয়ে, চুপচাপ যারা চলে যাবে- তাদের জানাও সম্ভাষণ। উপরে ওঠার সিঁড়িটা ভেঙ্গে ফেলে দিয়ে নিচে নেমে যাও-
আর যতক্ষণ গভীরে আছো, ভাবতে থাকো উঠছো উপরে। মাঝে মাঝে থামতে পারবে তুমি নিশ্বাসের ভেতর। যদিও থামলে পস্তাবে- বলে রাখছি।
পিছুটানে গড়িয়ে পরা জলে- পিছলে যাবার কিছু আগে একটা চিঠি আসার কথা।
যদি ডাকবাক্সের মতো অপেক্ষায় থাকো- কিছু শব্দ পাবে। না থাকলে শুন্য জীবন.....
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



