somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাস্তিক জাফর ইকবাল ও কিছু জবাব

০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের কিছু মানুষ ড. মুহম্মদ জাফর ইকবালকে নাস্তিক আখ্যা দিয়েছে। তারা কারণে অকারণে যেখানে সেখানে জাফর স্যারকে নাস্তিক বলে গালিগালাজ করে। বাশেরকেল্লা থেকে শুরু করে বিভিন্ন ব্লগ, পেজ, অনলাইন, অফলাইন সব জায়গায় গালিগালাজের তুবড়ি ছোটায়। জাফর স্যারের নামে একটি ফ্যান পেজ আছে। পেজটির এডমিন শাবি’র কম্পিউটার বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক, জাফর স্যারের তরুণ সহকর্মী। গত সোমবার কম্পিউটার বিজ্ঞান বিভাগের একটা ইফতার পার্টির পর ছাত্র-শিক্ষকদের সাথে জাফর স্যারের একটি ছবি পেজটিতে আপলোড করা হলে কিছু মানুষ নামের কলংক সাথে সাথে ঝাপিয়ে পরে। জাফর ইকবাল নাস্তিক। সে কেন ইফতার পার্টিতে যায়। সে কেন ইফতার করে। - এমন সব কমেন্ট করতে থাকে পোস্টে। এসব কমেন্টের জবাবে পেজের এডমিন, যিনি স্যারের একজন সহকর্মী, তিনি একটি পোস্ট দিয়েছেন গতকাল। যারা জাফর স্যারের পেজের সাথে যুক্ত আছেন তারা নিশ্চয়ই লেখাটিই পড়েছেন। আর যারা পেজটির সাথে যুক্ত নেই, বা কোন কারণে লেখাটি পড়তে পারেন নি আমি তাদের জন্য লেখাটি নিচে কপি-পেস্ট করে দিলাম –

...................................................................................................

এডমিনদের গবেষণা – ২
এই পেজে পোষ্ট, ছবি, লিঙ্ক যে কোন কিছু দিলেই কিছু মানুষ জাফর স্যারকে নাস্তিক দাবী করে কিছু আলোচনা জুড়ে দেয়। এই বিরক্তিকর কথাগুলোর সর্বশেষ একটা পেলাম যেখানে একজন দাবী করছে যে উনি নাস্তিক এবং উনি কেন ইফতার করতে গেলেন? এরকম সব কথার প্রেক্ষিতে নাস্তিকতা, জাফর ইকবাল স্যার, এবং কাউকে নাস্তিক দাবী করা বিষয়ক কিছু কথা আমরা না বলে পারছি না।

যেহেতু জাফর স্যার সব রোজাই রাখেন, তাই উনি কেন ইফতার করতে গেলেন সেই বিষয়ে কথা বলে সময় নষ্ট করার কোন মানে নাই। আমরা একটু কথা বলি আস্থা, না-আস্থা, ধর্ম পালন এসব বিষয়ে। প্রথমত একজন মানুষ কি বিশ্বাস করবে না করবে, তার ধর্ম কিভাবে পালন করবে না করবে সেটা তার একান্তই ব্যাক্তিগত ব্যাপার। কেউ যখন ধর্মান্ধ হয়ে জোর করে অন্যকে দিয়ে ধর্ম পালন করাতে চায় তখন সমস্যা। তা না হলে কেউ একজন যদি আস্তিক হয় তাতেও কারও সমস্যা থাকার কথা না, কেউ না-আস্তিক হলেও কারও সমস্যা থাকার কথা না। আর কেউ নিজেকে নাস্তিক ঘোষণা না করলে, তাকে নাস্তিক বলাও মনে হয় ধর্ম মতে অন্যায়।

এবার আসি জাফর ইকবাল স্যারের বিশ্বাস বিষয়ে। সাস্ট সিএসই তে যারা প্রোগ্রাম অর্গানাইজ করে তাদের অনেকেরই একটা অভিজ্ঞতা আছে - যখন কোন ট্রিপের ফাইনাল প্ল্যান নিয়ে স্যারের সাথে কথা বলতে যায় তখন স্যার প্ল্যান শুনে বলেন, নামাজ যারা পড়বে তাদের জন্য তোমরা কিভাবে সুযোগ দিচ্ছ?

স্যার কখনো ধার্মিক বা ধর্ম নিয়ে কোন বিরুপ মনোভাব পোষন করেছেন বা প্রকাশ করেছেন বলে আমাদের কারও জানা নেই। বরং আমরা যেই ব্যাপারটা উনার কাছ থেকে সবসময় শুনি, “তোমরা যারা ধর্ম পালন কর এবং যারা করে না তারা কনফ্লিক্টে না গিয়ে নিজেদের জায়গায় নিজে ঠিক থাক না কেন? আমার মা সবসময় নিজের মতো ধর্ম পালন করেন, এবং কেউ তাঁর সাথে ধর্ম নিয়ে অহেতুক তর্ক সৃষ্টি করতে চাইলে তিনি সেগুলোতে কখনোই অংশ নেন না।” জাফর ইকবাল স্যার কোথাও নিজেকে নাস্তিক দাবী করেছেন বলেও আমরা কেউ জানি না। তবে হ্যাঁ, জামাত-শিবির এবং ধর্মান্ধতার বিরুদ্ধে বলা কথাগুলোকে ধর্ম ব্যাবসায়ীরা স্যারের বিরুদ্ধে ব্যাবহার করে যে অনেক ভুল ব্যাখ্যা দাঁড়া করানোর আপ্রাণ চেষ্টা করে যায় সে ব্যাপারে আমাদের কোন সন্দেহ নাই।

পেজ লিংকঃ Click This Link
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৫
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×