somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোটা নিয়ে কিছু খোটা ।। রেজা ঘটক

১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে কোটা পদ্ধতির সবচেয়ে বড় উদাহরণ হল আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা হবার কারণে শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান। আবার দল ক্ষমতায় থাকলে তিনি প্রধানমন্ত্রী। প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্যা স্ত্রী বেগম খালেদা জিয়া। তাই তিনি দলের প্রধান, আবার দল ক্ষমতায় গেলে তিনি হন প্রধানমন্ত্রী। এই কোটা পদ্ধতিতে আগামীতে জয় বা তারেক জিয়াও একই রাস্তায় হাঁটবেন। কোটা পদ্ধতির আড়ালে যাকে বলা যায় অঘোষিত রাজতন্ত্র। অথচ পাশের দেশ ভারতে রাজীব গান্ধীর সুযোগ্যা স্ত্রী হয়ে সোনিয়া গান্ধী কংগ্রেসের সভাপতি হলেও তিনি দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী মানমোহন সিংহকে। এটা করে সোনিয়া গান্ধী গোটা ভারতের কাছে একটি উদাহরণ সৃষ্টি করেছেন। এখন রাহুল গান্ধীকে রাজনীতিতে প্রশিক্ষণ দিচ্ছেন। রাজনীতিতে ঝানু হলে আগামীতে ভারতের জনগণ চাইলে তিনি প্রধানমন্ত্রী হবেন। কিন্তু বাংলাদেশে?
শেখ হাসিনার সামনে এবার সেই সুযোগ ছিল। দল নিরঙ্কুশ সংখ্যা গরিষ্টতা অর্জনের পর একটি সর্বদলীয় শক্তিশালী সরকার গঠন করে অন্য কাউকে প্রধানমন্ত্রী করে দিলে বাংলাদেশের মানুষ একজন নতুন শেখ হাসিনাকে পেতো। আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। উল্টো এমন সব আবলু-হাবলু-গাবলু-রে নিয়ে কেবিনেট গঠন করলেন যে, সাড়ে চার বছরের মধ্যে সেই নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা আগামী নির্বাচনে একটি নিশ্চিত পরাজয়ের দিকে অগ্রসর হচ্ছে!! কারণ, আবলু-হাবলু-গাবলুদের দিয়ে যা অর্জন করা যায় তা দেশের মানুষ দেখেছে। এ টিমকে সাইড লাইনে বসিয়ে রেখে বি-টিম, সি-টিম, ডি-টিম দিয়ে দেশ চালালে যা হবার কথা তাই হয়েছে। এখন সরকারের বাকি আর তিন মাস। এই তিন মাসে সাড়ে চার বছরের ভুল সংশোধন করে দলকে বিজয় ছিনিয়ে আনার জন্য শেখ হাসিনার সবচেয়ে কার্যকর অস্ত্র এখন এ-টিমের সাইড প্লেয়াররা। তারাও কতোটা পারবে এই সরকারের সাড়ে চার বছরের দুর্বল নের্তৃত্বের সীমাহীন দৌরাত্মকে সামাল দিতে সেটা অন্য প্রসঙ্গ। খালেদা জিয়ার দুই পুত্রের কার্যাকলাপ সম্পর্কে দেশের মানুষ সবই জানে। নতুন করে বলার কিছু নেই । কিন্তু ভোটের হিসাব আলাদা।
যুদ্ধাপারাধীদের বিচারের দাবিতে শাহবাগের গণ-জাগরণ মঞ্চের আন্দোলন ছিল একটি স্বতস্ফূর্ত বিস্ফোরণ। সেই আন্দোলনকে দলীয় লেবাস দিতে গিয়ে বা সেই আন্দোলনের ফসল ঘরে তুলতে গিয়ে আওয়ামী লীগের দুর্বল অদূরদর্শী নের্তৃত্বের কারণে শাপলা চত্বরে একটি এন্টি মুভমেন্ট রাতারাতি গজিয়ে উঠলো। হেফাজতে ইসলামের পেছনে জামায়াতে ইসলাম এবং বিএনপি কলকাঠি নাড়লেও এখন রাজনৈতিক ময়দানে সবচেয়ে বড় ভয়ংকর শক্তি হেফাজতে ইসলাম। গুজব রটিয়ে হোক, মিথ্যা প্রচারণা চালিয়ে হোক আর বেহেসতের টিকিটের হাতছানিতে হোক, পাঁচ সিটি কর্পোরেশানের নির্বাচনে ৫-০ গোলে তারা আওয়ামী লীগকে পরাজিত করেছে।
কোটা পদ্ধতির কারণেই এখন স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। আর মুখে সবাই বলেন স্থানীয় প্রশাসন সরকারের প্রভাব বলয়ের বাইরে স্বাধীনভাবে কাজ করে। কিভাবে এটা সম্ভব? যে কিনা দলীয় প্রার্থী, তারা নির্বাচনে বিজয়ী হলে তো প্রথমেই দলীয় পাণ্ডাদের টেন্ডারবাজি চাঁদাবাজি জায়েজ হয়ে যাবে। স্থানীয় প্রশাসন আর কেন্দ্রীয় সরকারের মধ্যে সাংঘর্ষিক সম্পর্ক তৈরি হলে কিভাবে স্থানীয় প্রশাসন শক্তিশালী হবে? বাংলাদেশের রাজনীতিতে স্থানীয় প্রশাসন শক্তিশালী মানে হল দলীয় নেতাকর্মীকে দিয়ে নির্বাচন করানো। তখন আর কাজের কাজটা কিছুই হয় না। কারণ এরা সারা বছর চুরি চামারি করবে। চাঁদা তুলবে। টেন্ডারবাজি করবে। দখল করবে। খুন গুম করবে। কারণ, কেন্দ্রে দলের ক্ষমতা। আবার বিরোধী দলের কেউ স্থানীয় পর্যায়ে নির্বাচিত হলে তার জন্য কেন্দ্র থেকে কোনো বরাদ্দ নেই। তখন তার হাত-পা গুটিয়ে বসে থাকার নিয়ম।
বাংলাদেশে নির্বাচনের নামে দেশে যেভাবে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় সেই পরিবেশ যদি উন্নয়নের ক্ষেত্রে সৃষ্টি হত তাহলে দেশ আনেক আগেই মধ্যম আয়ের দেশে পরিনত হত। কলেজে ভর্তিতে কোটা। বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কোটা। সরকারি চাকরিতে কোটা। কোটায় কোটায় গোটা বাংলাদেশ ফুটা হয়ে গেছে। সরকারি চাকরিতে ১০% জেলা কোটা, ১০% মহিলা কোটা, ৩০% মুক্তিযোদ্ধা কোটা, ৫% উপজাতি কোটা আর অবশিষ্ট ৪৫% মেধা কোটা। অর্থ্যাৎ মেধাবীদের যোগ্যতা থাকা স্বত্ত্বেও সুযোগ আছে মাত্র শতকরা ৪৫ ভাগ। বাকি শতকরা ৫৫ ভাগ দুর্বল অযোগ্য মেধাহীন কোটায় উদর পিণ্ডি হয়। এভাবে একটা দেশ সময়ের তুলনায় পিছিয়ে যায়। মেধাবীদের যারা যোগ্য সম্মান দিতে পারে না সেদেশে মেধা শূণ্য করার জন্য বুদ্ধিজীবী হত্যার দরকার নেই। এমনিতেই জাতি মেধা শূণ্য হয়ে যাবে।
স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাপরাধীরা যে পরিমাণ মেধাবীদের হত্যা করেছে, তারচেয়ে বেশি মেধাবীদের দূরে ঠেলে দেওয়া হয়েছে বিগত ৪২ বছরের তামাশার রাজনীতির মাধ্যমে। বাংলাদেশ থেকে ব্রেন ড্রেইন হয়ে বিদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে আমাদের দেশের মেধাবী সন্তানরা পড়ান। কারণ, তাদের সুযোগ দেওয়া হয়নি। তাই নিজেরাই বিশ্ববাজারে নিজেদের যোগ্যতা প্রমাণ করে নিজেদের ড্রেইন করেছেন। বাংলাদেশের রাজনীতি এখন সুযোগ্য অদক্ষ অপরিপক্ক অদূরদর্শী মেধাহীন দুর্বল নের্তৃত্বের তামাশার তাবেদারীতে বন্দি। কারণ ওই রাজনৈতিক কোটা। এমপি মারা গেলে তার ছেলে বা মেয়ে এমপি নমিনেশান পায় দল থেকে। ওই এলাকায় সারা বছর যারা দলের কাজ করেন তারা সব ভেউ। তারা দলীয় নের্তৃত্বের কাছে কেবল সংগঠনের প্রয়োজনে নেতা। সর্বশেষ কিশোরগঞ্জে মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের সংসদীয় আসন শূণ্য হলে সেখানে রাষ্ট্রপতি'র সুযোগ্য পুত্রকে সাংসদ বানিয়ে আনার মাধ্যমে রাজনৈতিক কোটাকে আরো শক্তিশালী করার সর্বশেষ উদাহরণ।
বৈষম্য লালন পালন করে আপনারা গাইবেন শোষণমুক্ত সমাজের গান!! আহারে আমার শ্যাম, সেই গানে সুর করবে কেঠায়? ভারতের সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে শতকরা ৫০ ভাগের উপরে কোটা বন্ধের জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। শুধুমাত্র কোটা পদ্ধতির বিরুদ্ধে ভারতের বিভিন্ন আদালতে অনেক মামলা ঝুলে আছে। অনেক মামলা রায়ের অপেক্ষায় আছে। ভারতের সরকারি চাকরির নিয়ম কানুন আর বাংলাদেশের সরকারি চাকরির নিয়ম কানুন প্রায় হুবহ এক। বৃটিশদের কলোনি ছিলাম বলে তাদের অনেক আইন কানুন আমরা আমাদের দেশের সঙ্গে মানান সই হোক আর হোক হুবহু তাই দিয়ে দেশ চালাচ্ছি। কারণ, মেধাবীরা তো সংসদে যাচ্ছে না। ওই আইন কে বানাবে? যারা সংসদে নির্বাচিত হয়ে যাচ্ছে, তাদের মেধাশূণ্য বানানো আইনে অনেক ফাঁক ফোকর রয়ে যাচ্ছে। আদালতের কাঠগড়ায় সেই আইনের ফাঁক গলিয়ে দুর্ধর্ষ আসামীরা ছাড় পেয়ে যাচ্ছে। আর সেই কোটা পদ্ধতিতে বাংলাদেশ ভারতের চেয়েও এক ধাপ এগিয়ে কোটা এখন ৫৫% করেছে। আগামীতে মুক্তিযুদ্ধের নাতি-নাতনি কোটা আসবে। আরে ভাই, মুক্তিযোদ্ধারা কেউ আপনার কাছে কোটার দাবি নিয়ে যায় নি। আপনি মনগড়া একটা চালিয়ে দিছেন। সেটা হাজার বছর ধরে চলতে পারে না। দেশের সকল অঞ্চলের উন্নয়নের সুযোগ সুবিধা সৃষ্টি করা সরকারের দায়িত্ব। কোটা পদ্ধতিতে এলাকার কোনো উন্নয়ন হয় না। এমন কি প্রায় বছরই জেলা কোটা পূরণ না হবার হাজার হাজার উদাহরণ আছে। তবু কোটার পক্ষে রাজনৈতিক নের্তৃত্বের দুর্বলতা। কারণ, নিজেরাও তো কোটার জোরে গাদ্দারি করছেন। বাংলাদেশের কোন রাজনৈতিক দলে কোটা নেই? কোন দলের মধ্যে গণতন্ত্রের চর্চা আছে? এক কথায় নেই। তারা কিভাবে রাষ্ট্রের গণতন্ত্র ঠিক করবে? এক কথায় কোন দিন করবে না। আরেক কথায় কোন দিন এদের দিয়ে তা করা সম্ভব না। নতুন প্রজন্মকে এখন দায়িত্ব নিয়ে এসব বৈষম্য দূর করতে বলিষ্ঠ নের্তৃত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। নইলে হাজার বছরে বাংলাদেশ কোটা পদ্ধতির খপ্পরে পড়ে মেধাহীন হয়ে হেনরি কিসিঞ্জারের কথিত সেই তলাবিহীন ঝুড়িতে পরিনত হবে। সো, সময় থাকতে সাধু সাবধান। সকল ধরনের কোটা পদ্ধতির যতো দিন না অবসান না হবে, ততো দিন সমাজ থেকে রাষ্ট্র থেকে বৈষম্য দূর হবে না। কোটা পদ্ধতি একটি সাময়িক সমাধান। আর আমাদের মেধাহীন নের্তৃত্ব সেই কোটা পদ্ধতিকে বছরের পর বছর বাড়িয়ে অর্ধেকেরও উপর নিয়ে গেছে। শতকরা ৫ ভাগ কোটা চালু রাখা যেতে পারে টোটাল সরকারি চাকরি বিধিতে। কোনো মতেই শতকরা ৫৫ ভাগ কোটা পৃথিবীর কোনো দেশে নেই। সেই হিসেবে বাংলাদেশ খারাপ কাজে আরেকটি বিশ্ব রেকর্ড অর্জন করেছে।
যারা মুক্তিযোদ্ধ করলো তাদের সবাইকেই তো আমাদের রাজনৈতিক দলগুলো টানাহেচড়া করে বিতর্কিত করে ফেলেছে। আসল সার্টিফিকেট জাল সার্টিফিকেট নকল সার্টিফিকেট দিয়ে গোটা মুক্তিযোদ্ধাদের কলংকিত করা হয়েছে। এখন অনেক রাজাকারের মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আছে। আবার অনেক আসল এবং খাঁটি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তুলতে যায় নি। অথবা তার নামে আসলেই কোনো সার্টিফিকেট বরাদ্দ দেওয়া হয়নি। কে সার্টিফিকেট দেওয়ার মালিক? তাকে সেই ক্ষমতা কে দিল? গ্রামের চেয়ারম্যান মেম্বারদের পছন্দের সবাই একবাক্যে সার্টিফিকেট পেয়ে যান। যারা তাদের অপছন্দের তারা যুদ্ধ করলেও পাবেন না। এমপি সাহেবের যারা কাছের মানুষ তারা তো বাড়ি বসেই সার্টিফিকেট পেয়ে যান। আর যারা খাঁটি দিলে যুদ্ধ করেছিল তারা অনেকই সার্টিফিকেট চাইতে যায় নি। তাদের কি হবে? বছর বছর সুযোগ সুবিধা তো ঘরে তুলছে তথাকথিত ওই সার্টিফিকেট ধারীরা।
মেধাশূণ্য রাজনৈতিক নের্তৃত্ব দিয়ে এরকম হাজার হাজার সার্টিফিকেট বিলি করা সম্ভব কিন্তু মুক্তিযুদ্ধের এমন কি সঠিক ইতিহাস পর্যন্ত তাদের দিয়ে লেখানো সম্ভব না। আজকে কোটা পদ্ধতির ধুয়া তুলে মেধাশূন্য রাজনৈতিক নের্তৃত্ব আমাদের মহান জাতীয় সংসদে নারী কোটায় যাদের সাংসদ বানিয়েছেন, তাদের মুখের বুলি শুনে তো দেশবাসীর বাংলা ভাষা ভুলে যাবার উপক্রম। শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া কাদের নমিনেশান দিয়ে নারী কোটায় এমপি বানালেন? তাদের কথাবার্তার শ্রী দেখে তো তাদের আমাদের আইনপ্রণেতা হিসেবে মেনে নিতে বিবেকে লাগে। আমরা তো তাদের ভোট দিয়ে এমপি বানাই নি। কোটি টাকা খরচ করে সংসদে তারা আমাদের কি কথা শোনান? মেধাশূণ্য রাজনৈতিক নের্তৃত্ব দিয়ে এইসব খুব সহজে করা সম্ভব। এর বেশি কিছু আশা করা যায় না।
নতুন প্রজন্মের মধ্যে অনেক মেধাবী ছেলেমেয়েরা আছে। তাদের রাজনীতিতে আসতে হবে। দুর্বল রাজনৈতিক নের্তৃত্ব থেকে বেড়িয়ে এসে রাজনৈতিকভাবে দূরদর্শি নের্তৃত্বকে সেই ভার নতুন প্রজন্মকেই নিতে হবে। মাত্র ৪২ বছরে রাষ্ট্রযন্ত্রের সবগুলো প্রতিষ্ঠান এরা ধ্বংস করে ফেলেছে। সেই ধ্বংসস্তূপ থেকে নতুন প্রজন্মকে ঘুরে দাঁড়াতে হবে। বাংলাদেশের প্রথম ৫০ বছর এরা ধ্বংস করবে। নতুন প্রজন্মকে পরের ৫০ বছরে তা তীলে তীলে গড়ে তুলতে হবে। ২০২১ সালে আমরা যে ধ্বংসস্তূপ নিয়ে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী পালন করব, স্বাধীনতার জন্ম শতবার্ষিকীতে নতুন প্রজন্ম নিশ্চয়ই একটি শক্তিশালী নতুন বাংলাদেশ উপহার দেবে বলেই আমি বিশ্বাস করি। যেখানে হরতাল থাকবে না। সহিংসতা থাকবে না। দুর্নীতি থাকবে না। দলীয় স্বজনপ্রীতি থাকবে না। চাঁদাবাজী থাকবে না। টেন্ডারবাজী থাকবে না। কথায় কথায় খুন গুম থাকবে না। প্রাইমারি স্কুলে শিশুদের পড়াবে মেধাবী শিক্ষকরা। শিশুদের জন্য স্কুলের বাইরে কোনো পড়াশুনা থাকবে না। শিশুদের মনের সৃজনশীলতা বাড়াতে বাড়িতে গাদা গাদা বই এবং হোম ওয়ার্ক একটি বিশাল চাপ। শিশুর মনের বিকাশ ঠিক মতো হয় না এই পড়ার চাপে। বেশি নম্বর তুলেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়া যাবে না। শিক্ষক হওয়ার মতো গুনাগুন যার মধ্যে আছে সেই শিক্ষক হবেন। বাজারে ব্যবসায়ীরা খাদ্যে আর ফরমালিন দেবেন না। মরা মুরগির মাংস বিক্রি করবেন না। বর্ষাকালে রাস্তা খোড়াখুড়ি হবে না। সেবা প্রদান কারী সংস্থার মধ্যে একটি সুন্দর সমন্বয় থাকবে। দলীয় কন্ট্রাকটর দিয়ে কাজ হবে না। প্রফেশনাল টিম সেই কাজগুলো করবে। গ্রামে গ্রামে কমিউনিটি রেডি্ও থাকবে। সত্যিকারের একটি সোনার বাংলা গড়ে তুলবে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। আমরা ৫০ বছরে যা পারব না, নতুন প্রজন্ম পরবর্তী ৫০ বছরে তা করে বিশ্বকে দেখিয়ে দেবে। এটাই আমি নিশ্চিত করেই স্বপ্ন দেখি। তখন দেশে কোনো কোটা পদ্ধতির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বলেই আমি বিশ্বাস করি। কেবল দুর্বল ভঙ্গুর অদূরদর্শী মেধাহীন রাজনৈতিক নের্তৃত্বেরই এসব সাময়িক কুইক রেন্টাল বা কোটা প্রয়োজন হয়। নতুন প্রজন্মের তা প্রয়োজন হবে না।
২০২১ সালের মধ্যে বর্তমানে যারা রাজনীতি করছেন, তাদের অবসরে যাওয়া উচিত। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মের হাতে আগামী ৫০ বছরের দায়িত্ব দিন। তাদের এই আট বছর আপনারা আপনাদের অভিজ্ঞতাটুকু দিয়ে তাদের প্রশিক্ষিত করুন। দেখবেন আপনারা জীবিত থাকা অবস্থায়ই নতুন প্রজন্ম বাংলাদেশকে কোথায় নিয়ে যায়। চোখের সামনে দেখতে পাবেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে চাই, ২০২১ সালের পর দশ বছরে আপনারা ঠাওর করতে পারবেন নতুন প্রজন্ম কি করবে। ২০৩১ সালে নতুন প্রজন্মের কাছে আপনারা একটা হিসাব নিয়েন। ২০১৩ থেকে ২০২১ এই ৭ বছর আপনারা নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দিন। রাজনৈতিক ভাবে দক্ষ করে তুলুন। তারপর ২০২১ সালে আপনারা দয়া করে সবাই অবসরে যান। আপনাদের আছে করজোড়ে এই মিনতী।
নতুন প্রজন্মকে এখন থেকেই সকল বিষয় চুলচেড়া বিশ্লেষণ করে কর্ম পদ্ধতি ঠিক করে আগাতে হবে। কোটা পদ্ধতি বাতিলের নামে আমরা আমাদের মহান মুক্তিযোদ্ধাদের অপমান করতে পারি না। তাদের যথাযথ সম্মান দেখানোই আমাদের কাজ। সেই সম্মান কোটা দিয়ে আসবে না। খোটা দিয়েও আসবে না। নিরব অবদান রেখেই সেই সম্মান দেখাতে হবে। রাজনীতি থেকে যারা অবসরে যাবেন, তাদেরও আমরা সঠিক ভাবে সম্মান করব। আর যারা অবসর নেবেন না তারা নিজেদের অদূরদর্শীতায় এমনিতেই আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। কালের ইতিহাসের কলমটি বড় নির্মম। সেই কলমে আপনাদের সকল অপকর্ম খোদাই করা রয়ে যাবে। সো, কোটা নিয়ে আমরা যেনো আর বাড়াবাড়ি না করি, সেই কথাটি আমাদের মনে রাখতে হবে। আগামী ৭ বছরের মধ্যে এই কোটা শতকরা ৫ ভাগে নামিয়ে আনতে হবে বর্তমান রাজনৈতিক নের্তৃত্বকেই। নইলে আগামী ৫০ বছরের জন্য যে নতুন প্রজন্মের কাঁধে আপনারা একটি তলাবিহীন বাংলাদেশ চাপিয়ে দিতে চাইছেন, সেটি আমরা মানবো না। সো, মেইক কমিউন অ্যাকর্ডিং টু ইয়োর পিপল অ্যান্ড কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×