somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৪ দলের সামনে ভয়ংকর ১৩ পিড়া।। রেজা ঘটক

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসুন জানা যাক আওয়ামী লীগ নের্তৃত্বধীন ১৪-দলীয় জোট সরকারের মাথা ব্যথার কারণগুলো। আওয়ামী লীগ যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশের মানুষের সামনে দিন বদলের মূলা ঝুলিয়েছিল সেগুলোও একটু মনে করার চেষ্টা করি।
১. পদ্মা সেতু প্রকল্প। আওয়ামী লীগ এই সেতুর প্রকল্প থেকে দলের মন্ত্রী থেকে একেবারে গ্রামের পাড়ার পাতি নেতা পর্যন্ত কিছু মুনাফা লটুতে চেয়েছিল। পদ্মা সেতু নিয়ে কেলেংকারীতে একে একে অনেকের নাম বেড়িয়ে আসলেও সাধারণ জনগণ এখনো পদ্মা সেতু নিয়ে রাজনীতি দেখে অভ্যস্থ। যা আওয়ামী লীগের জন্য আগামী ভোটের রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এখনো মন্ত্রী আছেন। প্রধানমন্ত্রী সাধারণ জনগণের মনের কথাটি পড়তে এক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। বিতর্কিত ব্যক্তি হাজারো তুলশি পাতায় ধোয়া হলেও তাকে এতো প্রশ্রয় দিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী সেই নেগেটিভ ইমপ‌্যাক্টে রসদ যুগিয়েছেন। পদ্মা সেতু এখনো হয়নি। যে পরিমাণ তালবাহানা আর রাজনীতি শুরু হয়েছে, তাতে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ বিদেশী প্রভুদের পদ্মা সেতু নিয়ে নেগেটিভ প্রচারণাই চালাবে। এখন যেটা বিএনপি জামায়াত জোট করে যাচ্ছে। ফলে দক্ষিণবঙ্গের মানুষের অন্যতম প্রধান স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে অনেক দূরের কোনো আবছা বিস্মৃতি হয়ে না যায়, সেদিকে সবার সজাগ থাকতে হবে। পদ্মা সেতু এখন রাজনীতি'র অন্যতম ট্রাম কার্ডে পরিণত হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি এটাকে আরো নাস্তানুবুদ করবে।

২. যুদ্ধাধাপরাধীদের বিচার। গত নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করবে সেই আশায়। কিন্তু আওয়ামী লীগ বিষয়টা নিয়া তামাশার নাটক করল। মানুষের মনের বিট পড়তে পারে নি আওয়ামী লীগ। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে যুদ্ধাপরাধীরা জেলা থেকে বেড়িযে মন্ত্রী হবেন আর দাঁত কেলিয়ে হাসবেন। আবারো বাংলাদেশের জাতীয় পতাকাকে অমর্যদা করা হবে। সেই সুযোগ তৈরি করে দিল আওয়ামী লীগ। বঙ্গবন্ধু হত্যার বিচারের ইস্যু নিয়ে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। তখনো সেই বিচারে ধীর গতি ছিল। পরবর্তী নির্বাচনে এটাকে মূলা বানানোর স্বপ্ন আওয়ামী লীগ ঘরে তুলতে পারে নি। বরং ২০০১ সালে আওয়ামী লীগের পরাজয়ে সারা দেশে সংখ্যালঘুদের উপর বিএনপি জামায়াত নির্মম অমানুষিক অত্যাচার করেছিল। আওয়ামী লীগ তখন গর্তে পালিয়েছিল। নির্যাতিতদের পাশে দাঁড়ায়নি। এবার যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া ধীর গতিতে চালিয়ে আওয়ামী লীগ আরেকটি ২০০১ ঘটানোর সুস্পষ্ট পথ তৈরি করে দিল। সরকারের মেয়াদ শেষ হলে বিএনপি জামায়াত সেই বদলা নিয়ে আবারো দুর্ধর্ষ হয়ে উঠতে পারে। সেই আলামত প্রায় সবই এখন দেখা যাচ্ছে। আওয়ামী লীগের ব্যর্থতাকে পুঁজি করেই বিএনপি হামায়াত জোট নিজেদের অপকর্মকে আড়াল করার চেষ্টা করছে। আগামীতেও করবে। বাংলাদেশের মানুষ দূর অতীতের কথা ভুলে যায়। নিকট অতীতকে বেশি মনে রাখতে পারে। তাই মুক্তিযুদ্ধের ইতিহাস তাদের কাছে দূর অতীত। ১৯৭৫ সালের ১৫ আগস্ট দূর অতীত। ৯০'-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন দূর অতীত। স্বাধীনতা পরবর্তী ২০ বছরের দুঃশাসনে মানুষের মনে আশার জোয়ার এসেছিল যে, মানুষ স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে।
কিন্তু আমরা কি দেখলাম? পরবর্তী ২০ বছরে আওয়ামী লীগ আর বিএনপি দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি. টেন্ডারবাজি, খুন, গুম, দখল করে গণতন্ত্রের মুখোশ উন্মোচন করেছে। এখন প্রায় নব্বইয়ের ছাত্র আন্দোলনের সকল নেতারাই স্বীকার করেন, স্বৈরাচারের ধুয়া তুলে ছাত্রদের তখন মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল। কারণ, ৯০' পরবর্তী ২০ বছরে মুখে গণতন্ত্রের কথা বলা প্রধান দুইটি দল তা প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নিজেদের আখের গোছানো আর নির্বাচনী খরচের দিকেই তাদের বেশি মনযোগ ছিল। সাধারণ জনগণের ভাগ্যের তেমন কোন পরিবর্তন হয়নি। আগামী জাতীয় নির্বাচনে এ ধরনের নির্বাচনী প্রতিশ্রুতিকে মানুষ সহজে আমলে নেবে না।

৩. রেলওয়ে কেলেংকারী। সুরঞ্জিত বাবু এখনো বগাল তবিয়াতে মন্ত্রী রয়ে গেছেন। রেলওয়ের কেলেংকারী সাধারণ মানুষের মধ্যে নেগেটিভ ইমপ‌্যাক্ট ফেললেও প্রধানমন্ত্রী একেবারে চুপ। কয়েক দিন আগে চট্টগ্রামে সেই রেলওয়ের টেন্ডারবাজী নিয়ে ছাত্রলীগের গোলাগুলিতে দুইজন নিষ্পাপ শিশুকে প্রাণ দিতে হল। রেলওয়ের কালোবিড়াল এখনো ঘাপটি মেরে আছে। বিচারের নামে চলছে প্রহসন। সাধারণ মানুষ এগুলো পছন্দ করে না। যা আগামী নির্বাচনে ভোটের গতি প্রকৃতি বদলে দেবে।

৪. সোনালী ব্যাংক-হলমার্ক কেলেংকারী। সাড়ে চার হাজার কোটি টাকা নাকি কোনো টাকাই না? তো নির্বাচনে সেই টাকার হিসাব সাধারণ জনগণ অংক কষে বের করবে। আওয়ামী লীগ আর বিএনপি'র লটুপাটের বড় বড় টাকার অংকগুলো কোনো টাকাই না। ওগুলো সব ধোকা। আর কতো আপনারা সাধারণ মানুষকে ধোকা দেবেন?

৫. ডেসটিনি মাল্টি বিজনেস। একটি নির্বাচিত সরকারের শাসনামলে কিভাবে ডেসটিনি সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা লোপাট করতে পারল? সরকার বাহাদুর কি বসে বসে তামুক খেয়েছে? ৯০ লাখ মানুষ ডেনটিনি'র ফাঁদে সর্বস্ব হারিয়েছে। এই ৯০ লাখ ভোটার কিন্তু নির্বাচনে একটি বড় চ্যালেঞ্জ, এটা মনে রাইখেন ভাইজানেরা।

৬. গ্রামীণ ব্যাংক ও ডক্টর মুহম্মদ ইউনুস। আওয়ামী লীগ সরকারের আসল কাজ ফেলে গ্রামীণ ব্যাংক আর ডক্টর মুহম্মদ ইউনুস সাহেবের বিরুদ্ধে কেন লাগতে গেলেন? বাংলাদেশের সাধারণ মানুষ এটা ভালো নজরে নেয়নি। মনে রাখবেন গ্রামীণ ব্যাংকের প্রায় ৮০ লাখ গ্রাহক ভোটার। এই ভোটাররা আগামী নির্বাচনে ফলাফল এদিক ওদিক করে দেবার ক্ষমতা রাখে। কারণ সারা দেশেই গ্রামীণ ব্যাংকের শাখা প্রশাখা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে কি গ্রামীণ ফোন ব্যবহার করেন কিনা আমার জানা নেই । কিন্তু ডক্টর ইউনুসকে ঘাটতে গিয়ে নিজের নাক কেটেছেন। ডক্টর ইউনুসের যাত্রা কিন্তু ভঙ্গ হয়নি।

৭. শেয়ার বাজার কেলেংকারী। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই শেয়ার বাজারে জ্বর ওঠে। তারপর সেই বাজারে লাখ লাখ বিনিয়োগকারী সর্বস্ব খোয়ায়। এটা এখন প্রবচনে রূপ নিতে চলেছে। আমাদের শেয়ার বাজারে প্রায় ৭০ লাখ বিনিয়োগকারী সর্বস্ব হারিয়ে এখন পথে বসেছে। এই ৭০ লাখ ভোটার কিন্তু আগামী নির্বাচনে বিশাল একটা ফ্যাক্টর। আওয়ামী লীগের হাতে কোনো আলাদীনের চেরাগ নেই বা স্বর্ণকাঠী নেই যা দিয়ে এই ৭০ লাখ ভোটারকে নয় ছয় বুঝ দিয়ে নৌকায় ভোট দেওয়াতে পারবে।

৮. ডিজিটাল বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশের নামে সাড়ে চার বছর যা করেছে তা এক কথায় হাস্যকর। একজন জুনিয়র ব্লগার সরকারের এই প্রজেক্টের হাস্যকর ব্যাপার স্যাপারের চেয়ে ডিজিটাল সম্পর্কে বেশি জ্ঞান রাখে। সরকারের কোনো মন্ত্রণালয়ের ওয়েব সাইটে গেলেই সেটা আরো স্পষ্ট হয়। অথচ কোটি কোটি টাকা কিন্তু লোপাট। ন্যাশনাল আইডি কার্ডের কি হল? উপজেলায় এখনো সার্ভার নেই কেন? একজন মানুষকে ন্যাশনাল আইডি কার্ড তুলতে ঢাকার আগারগাঁয়ের অফিসে এসে দিনের পর দিন ঘুরতে হবে কেন? এই নাকি ডিজিটাল বাংলাদেশের নমুনা। ডিজিটাল বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ডিজিটাল কলংকে পরিনত হয়েছে সাড়ে চার বছরের দুঃশাসনে। যারা ন্যূনতম ডিজিটাল বিষয়ে খোঁজখবর রাখে তাদেরকে দয়া করে আর এই হাস্যকর বিষয়টা বলবেন না। তাতে ইয়েস নো ভেরিগুড-এর মত ইংরেজিতে পারদর্শীর সক্ষমতা ধরা পড়ে। সো, সাধু সাবধান।

৯. ছাত্রলীগ। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ছাত্রলীগ সকল কুকর্মের লাইসেন্স পেয়ে যায়। আওয়ামী লীগ দেখেও না দেখার ভান করে। বিশ্বজিতকে যেভাবে প্রকাশ্যে ছাত্রলীগ কুপিয়েছে তা আগামী ১০০ বছর বাংলাদেশের মানুষ মনে রাখবে। ডক্টর হুমায়ুন আজাদকে যেভাবে ধর্মীয় মৌলবাদীরা কুপিয়েছিল এটা তার চেয়েও নিষ্ঠুর। ছাত্রলীগের চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, দখল এটা যেনো তাদের আওয়ামী লীগ লাইসেন্স দিয়েই করাচ্ছে। সাধারণ মানুষ এটা ভালো চোখে নেয়নি। পুলিশ আর ছাত্রলীগ একত্রে হামলা করে বিরোধী পক্ষের উপর। আহা কি চমৎকার প্রশাসনিক বোঝাপড়া!! বিএনপি ক্ষমতায় গেলেই একই দৃশ্য ছাত্রদলের জন্য প্রযোজ্য। আর বিএনপি'র ছত্রছায়ায় জামায়াত-ছাত্র শিবির তো এখনো মধ্যযুগে বসবাস করে। তাদের কথা আর কি বলবো।

১০. ঢাকা সিটি কর্পোরেশান দুই ভাগ। ঢাকা সিটির যানজট দূর করার বদলে আওয়ামী লীগের মাথায় সিটি দুই ভাগ করার কুমতলবের হেতু কি? রাজধানী ঢাকায় কেবল যানজটের কারণে যে পরিমাণ শ্রমঘণ্টা নষ্ট হয় তা দিয়ে আরো তিনটা ঢাকা সিটি গড়ে তোলা সম্ভব পাঁচ বছরে। আওয়ামী লীগ কি করেছে? ডেসা, ওয়াশা, টিএনটি, পিডিবি, ঢাকা সিটি কর্পোরেশান কারোর সঙ্গে কারো কোনো সমন্বয় নেই। রাস্তা ঘাট অজপাড়াগাঁয়ের মত। কেবল রাস্তা বাঁকাকরণ সোজাকরণ করে ছাত্রলীগ আর ছাত্রদলের পাণ্ডাদের পকেট ভারী হয়েছে। ঢাকার কোনো পরিবর্তন হয়নি। মানুষকে যে কতো রকম দুর্ভোগ দেওয়া যায় তার সবচেয়ে জলন্ত উদাহরণ ঢাকার যানজট। যানজট নিরসনে আওয়ামী লীগ সরকার ১০০ ভাগ ব্যর্থ হয়েছে। নামকা ওয়াস্থে যেসব ফ্লাইওভার করা হয়েছে পরিকল্পনার ত্রুটির কারণে তা কোনো কাজে আসেনি।

১১. গণ-জাগরণ মঞ্চ এবং হেফাজতে ইসলাম। যুদ্ধাপরাধীদের বিচরের দাবিতে শাহবাগে গণ-জাগরণ মঞ্চ ছিল একটি স্বতস্ফূর্ত আন্দোলন। আওয়ামী লীগ সেই আন্দোলন পকেটস্থ করতে গিয়ে আরেকটি এন্টি মুভমেন্টের জন্ম দেওয়ার সুযোগ করে দিল। বিএনপি ও জামায়াতে ছত্রছায়ায় সেই হেফাজতে ইসলাম ইতোমধ্যে ৫ সিটি কর্পোরেশানে আওয়ামী লীগকে ৫-০ গোলে হটিয়েছে। আগামী নির্বাচনে গণ-জাগরণ মঞ্চের ভোটের চেয়ে হেফাজতি ভোট জয়-পরাজয়ে বড় ভূমিকা পালন করবে। সেই আলামত আমরা সাধারণ মানুষ টের পেলেও আওয়ামী লীগ এখনো টের পায়নি।

১২. দলীয় কোন্দল। কেন্দ্র থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যন্ত আওয়ামী লীগের দলীয় কোন্দলের কোন সীমা পরিসীমা নেই। এটা হয়েছে চুরি-চামারির ভাগ দখল নিয়ে। সাড়ে চার বছরে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সীমাবদ্ধ ছিল বঙ্গবন্ধু এভিনিউ আর ধানমন্ডির কার্যালয়ের চৌহদ্দির ভেতরে। সারা দেশে আওয়ামী লীগের কোনো সাংগঠনিক প্রক্রিয়া সাধারণ মানুষের নজরে আসেনি। কারণ, তারা সবাই আখের গোছানোতে ব্যস্ত ছিল। দলীয় সাংগঠিনক কাজ করার সময় কোথায়? যা আগামী নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে। নির্বাচনে প্রার্থী ছিনতাইয়ের মত ঘটনা ঘটবে। আগেরবার ২০০১ সালে নির্বাচনের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল দখল করে নিয়েছিল ছাত্রলীগের কাছ থেকে। এবার মনে হচ্ছে নির্বাচনেরও আগে সেই দখলে যাচ্ছে ছাত্রদল। পুলিশ ছাড়া ছাত্রলীগের সাংগঠিনক শক্তি এখন সেই ইসারাই দেয়।

১৩. ইতিহাস। মানুষ আর ইতিহাস শুনতে চায় না। রোজ যা ঘটছে তাই চলমান ইতিহাস। এরচেয়ে দূর অতীতের ইতিহাস সাধারণ মানুষের কাছে তুচ্ছ। রামুতে বৌদ্শ মন্দিরে আগুন, বিশ্বজিৎ হত্যা, হেফাজতের জ্বালাও পোড়াও, ছাত্রলীগের মারপিট, হামলা, মন্ত্রীদের দুর্নীতি, দখল, সারা দেশের চুরি চামারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিরোধী নেতাকর্মীদের হামলা-মামলা এটাই চলমান বর্তমানের সবচেয়ে কঠিন ইতিহাস। সেই ইতিহাসের শক্তি দূর অতীতের সাফল্যমাখা ইতিহাসের চেয়ে ভোটের বাজারে অনেক বেশি কার্যকর ফ্যাক্টর। সো, সাধু সাবধান।

মাত্র ১৩টি বললাম। আওয়ামী লীগকে এই ১৩ দফার বাইরে আরো অসংখ্য দফা মোকাবেলা করে আগামী নির্বাচনে আসতে হবে। যা, দলের জয়ের ব্যাপারে সাধারণ মানুষকে আরো বেশি উৎকণ্ঠায় ফেলে দিচ্ছে। আর আমরা সবাই দেখেছি এদেশে রাজনৈতিক হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। সো, ভয় এবং আশংকা দিন দিন বাড়ছে সবার মাঝে।
১৪টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×